বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
তোমাকে ছাড়া জীবন হয় না,তোমাকে ছাড়া আমার অস্তিত্ব হয় না,আমার প্রতিটি চিন্তাভাবনা তোমাকে কেন্দ্র করে,তুমি আমার জীবনের মূল,অস্তিত্বের অস্তিত্ব তুমি,আমার প্রাণের মূল তুমি,তুমি আমার আত্মার দিশারী,আত্মার সঙ্গী,জীবনের বেঁচে থাকার আলো যার মাধ্যমে পাই এই নশ্বর পৃথিবীতে বেঁচে থাকার প্রেরণা,তোমাকে ছাড়া আমার কোনো মূল্য হয় না,আমিতো তোমারি জন্য,প্রকৃতি যখন সরব তখন তোমাকে মনে পড়ে,প্রকৃতি যখন নীরব তখনও তোমাকে মনে,বসন্তের দক্ষিণা মৃদু হাওয়ায় যেমন তোমাকে মনে পড়ে,ঠিক তোমনি গ্রীষ্মের ধূ ধূ রৌদ্রের মধ্যেও তোমাকে মনে পড়ে,তোমাকে ভালোবাসার যে উপায়টা তুমি আমাকে বলে দিয়েছ,যে মাধ্যম তুমি আমাকে দিয়েছ এবং যে প্রেমময় বাক্য তুমি আমাকে উপহার দিয়েছ তাতেই তোমার প্রতি আমার ভালোবাসা না হয়ে যায় না,প্রেমইতো আসল,প্রেম ছাড়া জগৎ কী চলে?
তারাভরা পূর্ণিমার চাঁদের আলোয় আলোকিত আকাশের দিকে যখন থাকাই,তোমাকে মনে পড়ে;চাঁদের ঝিকিমিকি আলোয় ঝলমল করা পানিতে আরেকটি চাঁদ,যেনো ঐ চাঁদের অপেক্ষায় আছে,
আমি জানি,তুমি আমাকে ভালোবাসো;কারণ,তুমিতো এখনো আমাকে ছেড়ে যাওনি,কীভাবে পারো তুমি? হাজারো অপরাধের পরও স্নিগ্ধ কোমল আঁখির মায়ায় ফেলে পরম মমতায় বুকে টেনে নাও আমায়,তোমার প্রেমে পড়ে যাই;প্রেমিক যেমন সর্বদা তার প্রিয়াতমার জন্য অপেক্ষা করে,আমিও তোমার জন্য অপেক্ষা করি,
তোমাকে দেখিনা ঠিকই,কিন্তু আমার স্বত্তার মাঝে আমি তোমার স্পর্শ পাই,তোমাকে হয়তো আমি কোনোদিনই চিনতাম না,তোমার দেখা পেতাম না,আমার মধ্যেও তোমাকে উপলব্ধি করতে পারতাম না,যাঁর জন্য আমি তোমাকে চিনেছি.................!!!!!!!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now