বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
অফিস করে বাসায় ফিরে দেখি,বাসার কোন ভাড়াটিয়া জেগে নেই। প্রায় এগারোটা বাজে,সবাই গভীর ঘুমে।রান্না ঘরের বাল্ব ও জ্বলছে না। একটু ভয় ভয় লাগছে।বাসার মালিক ৪০ বছরের মধ্যে বয়সি লোক। ৯টা রুমের মালিক ২টিতে ফ্যামিলি নিয়ে থাকেন। বাসার একটু বর্ণনা দেই, হাফবিন্ডিং, ইউ আকৃতির বাসাটার একপাশে আমার ছোট রুম। আমি ব্যাচেলর থাকি। বাসাটির মাঝখানে কয়েকটি ফল গাছ থাকায় চাঁদের আলো পাওয়া যায় কম। বাসায় আসতেই বিদ্যুৎ চলে যায়, মোবাইলে ও চার্জ নেই,গরম পড়েছে খুব,মনে হয় বৃষ্টি হবে। ঘামে আমার শরীর ভিজে গেছে,আমি তাড়াতাড়ি বাইরে চলে আসি। আকাশ কালোমেঘে ভরে গে, হালকা বৃষ্টিও হচ্ছে। উঠানে চার পাআলা চেয়ারটি দোয়ারে নিয়ে বসে থাকি। গুড়ি গুড়ি বৃষ্টি,আমার শরীরে পরে, আর আমি গান গাইতে থাকি। প্রেম ছাড়া চলে না দুনিয়া,,,,। অনেক সময় চলে গেল, বিদ্যুৎ আসে না। খুব গরম,ঘুমাব কী করে? মনে মনে ভাবি এভাবে থাকলে আর ঘুমাব না। উঠানে চেয়ার পেতে মুরগী চোরা শেয়ালের মতো বসে থাকবো।একটু গান শুনবো তারও ব্যবস্থা নেই,মোবাইল বন্ধ হয়ে গেছে। এভাবে অনেক সময় বসে থাকি। সকাল হতে আর মাত্র তিন ঘন্টা বাকি। হঠাৎ দেখি উঠানের পাশে,আম গাছের নিচে সাদা কাপড় পরা,উল্টোভাবে দাড়ানো, হাতে সোনালী কালারের ঘড়িটা ঝলমল করছে।এ রকম ঘড়ি আমি বাড়িআলার মেয়ে তুলির হাতে দেখেছি। তুলি দশম শ্রেনীতে পড়ে।অনেক সুন্দরী একটা মেয়ে।কিন্তু এতো রাতে সাদা কাপড় তুলি! না তুলি হতে পারে না। আমার শরীর থর থর করে কাপতে শুরু করে।দূত শরীর থেকে ঘাম বের হতে থাকে,হঠাৎ হঠাৎ শ্বাস বন্ধ হতে চাই।আস্তে আস্তে মেয়েটি আমার দিকে আসে,আমি চিৎকারও করতে পারছিলাম না। আমি দেখে ছিলাম সাদা কাপ, কাছে আসতেই দেখি সাদা নয় লাল। মেনে হয় তুলিই হবে,কিন্তু এতো রাতে কি করে?আমার সামনে এসে আমাকে ছালাম দিল, আমি ভয়ে ভয়ে সালাম নিলাম। এবার মনে হয় তুলিই।কারন তুলি আমাকে সালাম দিত। কিন্তু আমি তার মুখ দেখতে পারতেছি না। আমি চোপ করে বসে ছিলাম। মেয়েটি এরপর দেখি কি করে? মেয়েটি আমার জন্য রকমারি খাবার দিয়ে সাজানো একটা পিলেট দিল। কি বলবো ভাই,অনেক খিদে পেয়েছিল।বিদ্যুৎ ছিলনা বলে রান্না করি নাই। বলদ এর মতো চুপচাপ খেতে থাকি।বড় করে গুমটা টানা ছিল, আমি দেখি নাই মেয়েটি কে ছিল? আমি খাওয়া-দাওয়া শেষ করে কখন কিভাবে বিছানায় এসে ঘুমালাম বুঝতে পারিনি.............
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now