বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

Happy Friendship Day

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Eshrat Ifat Eva (০ পয়েন্ট)

X আজকে আমার বাড়িতে মামাতো বোন রিয়া আসার কথা।কিন্তু এখনো এলো না সে।কখন যে আসে জানি না।এরই মধ্যে ফোন বেজে উঠলো।দেখলাম রিয়া। "রিয়া আসবি না?" "তুই আয়।" "আমি কেন তুই আসবি বলে?" "নারে তুই আয়।প্লিজ ইভা।" "আচ্ছা ঠিক আছে।" আমি গেলাম তার বাড়িতে।দরজা খোলা ব্যাপার কি?ঘর অন্ধকার ব্যাপার কি?আমি রিয়ার রুমে গেলাম।ওয়াও কি সুন্দর আলো!!মোমবাতি দিয়ে সাজিয়ে রেখেছে।ব্যাপার কি?আর কাছে যেয়ে দেখলাম টেবিলে কেক রাখা।কেকের ওপর লেখা আছে "hAPPy friENDSHip dAy.I lOVe you fRiENd." আমি রিয়াকে ডাকতে থাকলাম।রিয়া পিছন থেকে আমাকে ডাক দিল।আমি তার দিকে ঘুরে তাকাতেই রিয়া আমাকে জড়িয়ে ধরে বলল"happy friendship day." "happy friendship day." তারপর রিয়ার দিকে তাকিয়ে বললাম"তুই যে এই প্লান করেছিস আমি জানতাম না।বুঝতেই পারিনি।" "হিহিহিহি আগে থেকে জানার জন্য এই প্লান করেছি?" "না ঠিক আছে।" কিছুক্ষণ পর আমরা বাইরে ঘুরতে গেলাম।পার্কে গেলাম। "ইভা আজকে কেমন লাগছে তোর?" "খুব ভালো লাগছে।" "ইভা ওই মেয়েটা কেমন ঝগড়া করছে।হিহিহি" আমিও দেখে হাসতে থাকলাম।সে একটা ছেলের সাথে ঝগড়া করছে। "রিয়া চল কাছে যেয়ে দেখি কি হচ্ছে।" আমি আর রিয়া কাছে গেলাম। রিয়া বলল" এই তোমরা ঝগড়া করছো কেন?এইদিনে কেউ কি ঝগড়া করে?" মেয়েটা বলল "আরে আপি ঝগড়া তো আজকেই করবো না? তা না হলে স্মৃতি হয়ে থাকবে না এইদিনের এই ঝগড়া।" "ও আচ্ছা করো।" আমি আর রিয়া অন্যদিকে গেলাম। "রিয়া নে আমরাও ঝগড়া করি।" "কর।" "হিহিহি।" আমি রিয়ার চুলগুলো এলোমেলো করে দিলাম।পাগলি পাগলি লাগছে। "ইভা তোকে কিন্তু ছাড়বো না।আমি তোকেও।" "এই এক মিনিট।" এই বলে আমি দৌড়াতে লাগলাম।রিয়াও আমার পিছে পিছে।আমি থেমে গিয়ে বললাম"রিয়া এরকম করিস না।" রিয়া কথা শুনল না।আমার চুলগুলো কেমন করে দিলো।এখন চিরুনি পাবো কোথায়? "এই রিয়া চিরুনি কোথায় পাবো?" "ওই দেখ ওই মেয়ের কাছে।" আমরা সেই মেয়েটার কাছে যেয়ে চিরুনি নিলাম। আমরা পার্ক থেকে বের হয়ে রেস্টুরেন্টে গেলাম।আমি চা খাবো।রিয়া কফি খাবে। "এই ইভা এই ফ্রেন্ডশিপ ডে যে কেমন লাগছে?" "আমার কাছে তো ভালো।" আমাদের খাওয়া শেষ।তারপর আমরা বাড়িতে গেলাম।আমাদের আনন্দ করা শেষ আজকের মত।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২২২ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now