বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

একজন মা,এবং নি সোনার গল্প-০৯(শেষ)

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X (১০) এরপর পেরিয়ে গেল অনেকগুলো দিন। সব স্বাভাবিক এখন। তেজস্ক্রিয়তার ভুয়া গুজব নেই। পৃথিবী আবার ভরে উঠেছে সুস্থ সতেজ মানুষে। সুখী,নিঃসঙ্গহীন মানুষে। আমি এখন আর সেই দুঃস্বপ্ন দেখিনা। মাঝে মাঝে অবশ্য ঘুমের ঘোরে,কম্পিউটার স্যাসের মরণাপন্ন আর্তনাদ কানে আসে। ব্যাপারটায় কেমন যেন একটা বিকৃত আনন্দ পাই আমি! সাগরের পাড়ের ছোট্ট একটা কুটিরে বেশ আছি। আমি,রিশান, আর আমাদের ছোট্ট বাণী। আমাদের স্বর্গীয় সংসার। "কী ভাবছ,অত?" রিশানের কথায় ভাবনায় ছেদ পড়ে আমার। হেসে ওকে আশ্বস্ত করার চেষ্টা করি। "কই,কিছুনা তো!" "আচ্ছা ,স্যাসের মত একটা মহাপরাক্রমশালী কম্পিউটারের হার্ডডিস্ক কী করে আপনা আপনি ক্রাশ করে?" "ওটা তোমার ডিপার্টমেন্ট নয়। তুমি বুঝবেনা।" মুখে এটা বললাম। আর মনে মনে বললাম, "তোমাকে বললেও বিশ্বাস করবেনা,রিশ। কাজটা আর কেউ নয়,আমার আম্মুনির স্মূতিযুক্ত প্রোগ্রামটায় করেছে। আম্মুনি নিজেকে ধ্বংস করে,তার "নি" সোনাকে উদ্ধার করেছিল সেদিন।" স্যাসের হার্ডডিস্কে বিস্ফোরণ ঘটার পর,স্ক্রীণে একটা লেখা ফুটে উঠতে দেখেছিলাম। "নি,সোনা আমার.... বড্ড ভাল থাকিস তুই।" (সমাপ্ত)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now