বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
(৯)
"খুব ছোটবেলায় যখন খেতে কিংবা ঘুমোতে
চাইতাম না,তখন আম্মুনি আমাকে জুজুর গল্প
শোনাত। খাও,নয়ত জুজু আসবে। ঘুমাও,নয়ত জুজু
আসবে। আমি ভাবতাম,জুজু বুঝি খুব ভয়ংকর প্রাণী!
ভয় পেতাম। অন্ধকারে সে ভয়টা বাড়ত। মনে
হত,এই বুঝি জুজু নামক প্রাণীটা আমাকে ধরতে
এল। স্বপ্নে দেখতাম অনেকগুলো কিলবিলে
হাত আমাকে চেপে ধরছে। আমি প্রাণপণ চেষ্টা
করে একটু ছাড়াই। ওটা আবার চেপে ধরে। আরও
জোরে। আরও শক্ত করে। ওটার নিঃশাসের শব্দ
পাই আমি। নাকে একটা আঁশটে গন্ধ আসে। আমি
আবার ছাড়াই। ওটা আবার ধরে। চাপ বাড়ায়। নিঃশ্বাসের
শব্দ আরও তীব্র। গন্ধের মাত্রা বাড়ে। আমার দম
আটকে আসে। হাঁসফাঁস করতে থাকি। তারপর আবার
ছাড়া পাওয়ার চেষ্টা করতে থাকি। পাল্লা দিয়ে ওটা ও
জোর বাড়াতেই থাকে।একপর্যায়ে আমি চেঁচিয়ে
জেগে উঠি!"
এসময় একটা অবাক কান্ড ঘটল। কাচের জারে
ভেসে থাকা একটা মস্তিষ্ক কেমন যেন অদ্ভুত
ভাবে নড়ে উঠল হঠাৎ! স্যাসের দিকে তাকিয়ে
দেখলাম,সে তার ভদ্র প্রতিমূর্তির চোখ দিয়ে
আমাকে দেখছে। চেহারায় স্পষ্ট বিভ্রান্তির ছাপ।
তার পেছনের বিরাট স্ক্রীণে অসংখ্য লেখা
ফুটে উঠছে একের পর এক। অথচ আমি হলফ
করে বলতে পারি,এই কিছুক্ষণ আগেও ওটা শূণ্য
ছিল। যাইহোক,আমি নিজেকে সামলে নিই। দম
নিয়ে বলতে শুরু করি আবার।
"আম্মুনি আমাকে জড়িয়ে ধরে।আমি তার বুকে মুখ
লুকোই। নাকে পরিচিত গন্ধ ঠেকে। নির্ভরতার।
ভালবাসার। কানে আশ্বাস বাজে। নি,সোনা আমার।
তোর কিচ্ছু হবেনারে! কিচ্ছুনা.."
আমার কথা আটকে এল। হয়ত ক্লান্ত বলে। কান্না
পাচ্ছে,এটা মানতে চাইলামনা।
"আশা করি,আপনার কথা শেষ হয়েছে। এবার
তাহলে,আমি আমার কাজ করতে..."
কম্পিউটার স্যাসের কথা মাঝপথেই থেমে গেল।
তার চেহারায় নগ্ন আতংক এবং অবিশ্বাস। স্ক্রীণে
লেখার সংখ্যা আরও বেড়েছে। হঠাৎ বিকট শব্দে
বিস্ফোরণ ঘটল একটা। ঘটতেই থাকল এরপর। কী
যেন ছিটকে এসে মাথায় লাগল আমার। তারপর সব
অন্ধকার হয়ে গেল।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now