বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ফুফাতো বউ

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান sariful islam(guest) (০ পয়েন্ট)

X ফুফাতো বোনকে বিয়ে করেছি! সে আমাকে স্বামী মানে ঠিকই কিন্তু কথায় কথায় ভাইয়া ডাকে! সেদিন বললাম আম্মুর কাছ থেকে আমার কথা বলে ১ হাজার টাকা আনো! সে আম্মুকে গিয়ে বলতেছে রাহুল ভাইয়া বলছে ১ হাজার টাকা দিতেন! আমাকে ভাইয়া ডাকতে শুনে আম্মু রীতিমতো অবাক! আমি তাকে হাজারবার বলেছি আমাকে ভাইয়া ডেকো না লোকে মন্দ বলবে! প্রতিবার উত্তরে সে বলে আপনি তো আমার ভাইয়া, আর ছোটবেলা থেকে ভাইয়া ডেকেছি এখন এটা ছাড়তে পারবো না! আমি আর জবাব দিতে পারি না! রাগ কন্ট্রোল করে চুপ থাকি! আমার বউ আমাকে ভাইয়া ডাকে এটা পুরো মহল্লা জেনে গেছে! এখন বউকে নিয়ে রাস্তায় বেরুলে মানুষ আঙুল তুলে বলে দেখ দেখ ভাই-বোন যাচ্ছে! সেদিন মার্কেট থেকে ফেরার পথে দুটো ছেলে আমাদের দেখে বলতেছে "আহা ভাইবোনের কি ভালোবাসা" এটা শুনে মেজাজ গরম করে ছেলেটাকে মারতে গেলাম বউ আমাকে আটকিয়ে বললো "এসব রাস্তার ছেলেদের সাথে ঝগড়া কইরেন না ভাইয়া" মেজাজ গেলো আরও চরমে, দিলাম ঠাটিয়ে থাপ্পড়! থাপ্পড় খেয়ে কান্না করতে করতে বললো "আমাকে মারলেন কেন ভাইয়া?" তারপর আমি জ্ঞান হারালাম!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১৩৪৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now