বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

একজন মা,এবং নি সোনার গল্প-০৭

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X (৮) দক্ষিণের শেষপ্রান্তে যে ক'টা পাহাড় আছে,সেখানে সবাই জড়ো হয়েছে। ওরা দশ- বারো জন। "রুহিতা,তোমরা যা বলেছো তা যদি সত্যি হয়ে থাকে... রুবাইকে একা ছাড়া উচিত হয়নি তোমাদের! একদমই না।" হ্রুজান বিরক্ত এবং চিন্তিত ভঙ্গীতে বলল। "আমি জানি হ্রুজান। তবে ব্যাপারটা নিয়ে আমরা যত ভাবব,তত সময় নষ্ট হবে। আর রুবাইর উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশংকা তত বাড়বে।" "আত্রলিতা,তোমার কাজ কতদূর?" "মহামান্য হ্রুজান,প্রায় হাজারখানেক হ্যান্ডবিল ছাপানো শেষ।এখন..." কুশল আত্রলিতাকে থামিয়ে বলল, "সেগুলো বিলি করার জন্য বাড়ি বাড়ি যাবে কে?" "এর সমাধান বোধহয় আমি দিতে পারব! আমাদের এলাকায় কিছু ছেলেমেয়েকে সেদিন গল্পচ্ছলে প্রাচীন পৃথিবীর ভোটপ্রথার কথা বলেছিলাম। রিপিট করছিনা,আশা করি আপনারা জানেন ভোটপ্রক্রিয়ার প্রচারণার কথা। অতএব, আমি যদি ওদের গিয়ে বলি একটা ইলেকশন হচ্ছে। আমাকে সাহায্য করো। তাহলে অল্প কথায় কাজ হয়ে যাবে।" ত্রিণা হাসিমুখে বলল। "গ্রেট! আত্রলিতা আর রুহিতা,ত্রিণাদের সাথে যাও। শুশান,ইষাদকে নিয়ে দেখো জনমত বাড়াতে পারো কিনা। রিশান,তুমি কয়েকজনকে নিয়ে রুবাইর খোঁজে বের হও। আমি দেখি,নেটওয়ার্ক ডাউন করে দেয়া যায় কিনা। রুবাই কীভাবে হ্যাক করেছিল,কে জানে!" "ত্রিতির সার্কিটের লজিক গেট বদলে দিয়ে।" রিশান নীচু কন্ঠে জবাব দিল। অনুশোচনার কবলে পড়ে এতক্ষণ একটা কথাও বলেনি। "থ্যাংকস রিশান। চিন্তা করোনা,রুবাই একটা শক্ত মেয়ে। সহজে হার মানবেন।" "আচ্ছা,আমাদের উদ্দেশ্য সফল হলে সবাই বেঁচে যাবে। আমি,তুমি,ত্রিণা,রুবাইসহ সব মানুষ। আর অসফল হলে?" "নিখোঁজ বিজ্ঞানীদের নামের তালিকায় নতুন কিছু নাম যোগ হবে!" ইপ্সি কথাটা রসিকতার স্বরে বলল। কিন্তু সবাই নিজের অজান্তেই কেঁপে উঠল তা শুনে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৯ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now