বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

একটি জ্বিনের ইসলাম ধর্ম গ্রহণ

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ♥Samir♥ (০ পয়েন্ট)

X হযরত বড় পীর সাহেব বলেছেন, আমি একরাতে "মনসুরী" জামে মসজিদে নামায পড়ার সময় জায়নামাযের উপর কিসের শব্দ শুনতে পেলাম। কিন্তু আমি সেদিকে লক্ষ্য না দিয়ে নামায পড়তে লাগলাম। কিছুক্ষন পরে দেখলাম,একটি বৃহদাকার সর্প(সাপ) আমার জায়নামাযের উপর সিজদার স্থানে ফণা উঠিয়ে বসে আছে। আমি হস্ত(হাত) দ্বারা সর্পটিকে আস্তে সরিয়ে দিয়ে সিজদা করলাম।কিয়ৎকাল পরে সিজদা হতে মাথা উঠালে সর্পটি পূর্বস্থান দখল করল।কিন্তু সর্বাপেক্ষা আশ্চর্যের বিষয় সর্পটি আমায় দংশন করল না।অতঃপর "আত্তাহিয়াতো" পড়ার সময় যখন"কায়দায়"বসলাম, তখন সর্পটি সুযোগ পেয়ে আমার গলা বেষ্টন করে আমার মুখের কাছে দুলতে লাগল।আমি অবিচলিতভাবে নামায শেষ করে"সালাম"ফিরাতে সর্পটির চিহ্ন পর্যন্ত দেখতে পেলাম না।সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। এরপর দিন উক্ত জামে মসজিদের একটি ভগ্নস্থানের নিকট দিয়ে ভ্রমনকালে একজন অদ্ভুত প্রকৃিতির লোককে দেখতে পেলাম।তার চেহারা ও দৈহিক আকৃতির অভিনবত্ব লক্ষ্য করার বিষয় ছিল।তার চোখ দুটি অসম্ভবভাবে বিস্ফরিত এবং মধ্যখানে দুটি চোখ জোড়া লাগানো।বুঝলাম এটি একটি জ্বিন!আমি তার নিকট যেতে জ্বিনটি বলল,হে বড় পীর!আমি আপনার নিকট গুরুতর অপরাধ করেছি।আপনি আমাকে দয়া করে ক্ষমা করুন। হযরত বড় পীর সাহেব তাকে জিজ্ঞেস করলেন,তুমি কে এবং তোমার সত্য পরিচয় কি?তুমি কি অপরাধ করেছ এটা আমাকে অকপটে খুলে বল।আমি তোমায় নিশ্চয়ই ক্ষমা করব।লোকটি তখন বলল, আমি একজন জ্বিন।গত রাতে নামাযের সময় আপনাকে আমি সর্পাকারে গিয়ে অনেক বিরক্ত করেছি এবং মহাপাপের কাজ করেছি।তাই আজ আমি আপনার নিকট এসেছি ক্ষমা প্রার্থনা করতে।হযরত বড় পীর সাহেব বললেন,তোমাকে আমি অনেক পূর্বেই ক্ষমা করে দিয়েছি।নচেৎ তখনই আমার মুষ্ঠাঘাতে তোমার মস্তক চূর্ণ-বিচূর্ণ হয়ে যেত।তবে তুমি কি মতলবে আমার নামাযের সময় বিরক্ত করতে গিয়েছ?জ্বিন উত্তর করল,হুজুর!আমার যুগ -যুগান্তর হতে এ বাসনাই ছিল যে,আমি একজন শ্রেষ্ঠ মানবের হস্তে তওবা করে ইসলাম ধর্ম গ্রহণ করি।অনেকদিন যাবত বহু অলী আল্লাহ্কেই আমি পরীক্ষা করে আসছি;কিন্তু আমার মনের মত মানুষ আমি কখনোই পাই নি।পরম সুখের বিষয়,আমি গত রাত্রিতে আমার মনোনিত লোক প্রাপ্ত হয়েছি।আপনার তুল্য ধৈর্যশীল, বে-পরওয়া অদম্য মনোবল সম্পন্ন,নামাযে গভীর তন্ময়তা সম্পন্ন ব্যক্তি কখনই আমি দেখি নি।তাই আপনার হস্তে আমি ইসলাম গ্রহণ করতে ইচ্ছুক।হযরত বড় পীর সাহেব তাকে তওবা করায়ে ইসলাম ধর্মে দীক্ষা দান করেন।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪৪ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now