বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

জ্বীনের শিক্ষা

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ♥Samir♥ (০ পয়েন্ট)

X আসসালামু আলাইকুম।আমি হযরত আব্দুল কাদের জিলানী (র) এর একটি ঘটনা শোনাব ইনসাআল্লাহ। একদিন ইস্পানবাসী জনৈক ব্যাক্তি হযরত বড় পীর সাহেবের দরবারে উপস্থিত হয়ে জানাল,হুজুর!"আমি অত্যন্ত উৎকন্টার সাথে কালাতিপাত করছি।কিছুদিন যাবৎ আমার যুবতী বিবির উপর জ্বিনের আছর হয়েছে।সে সর্বদাই ঘোর অচৈতন্য অবস্থায় পড়ে থাকে।জ্বীনের আছর হতে তাকে মুক্ত করার জন্য ঝাড়ফুক তন্ত্র-মন্ত্র এবং ওঝা কবিরাজের আশ্রয় গ্রহণ করেছি;কিন্তু সবই নিষ্ফল হয়েছে।ঐ সকল কাজের কোন ফল লাভ হয়নি।এখন মনে অনেক আশা নিয়ে হুযূরের নিকট এসেছি।হুযূর!এর সুরাহা করে আমার মান-সম্ভ্রম রক্ষা করুন"। হযরত বড় পীর সাহেব লোকটির কাতর উক্তি শুনে তাকে বললেন,তুমি বাড়িতে প্রত্যাবর্তন কর এবং তোমার স্ত্রীর কানে গিয়ে বল,হে খান্নাস! বাগদাদবাসী শেখ আব্দুল কাদের তোমাকে বলছেন, তুমি এ মুহূর্তে এ স্থান পরিত্যাগ কর এবং আর কখনও এদিকে এসো না।উক্ত ব্যাক্তি গৃহে গিয়ে হযরত বড় পীর সাহেবের আদেশানুসারে কার্য করল।রোগিনীও নিমিষের মধ্যে সুস্থ হয়ে উঠল। আর কোন দিন তার উপর কোন জ্বীনের আছর হয়নি। আরও কথিত আছে যে,হযরত বড় পীর সাহেবের জীবিতকাল পর্যন্ত বাগদাদে কখনও কোন দুষ্টু জ্বিন স্ত্রীলোকের উপর উৎপাত করতে সাহসী হয় নি। এমনকি কোন দুষ্ট প্রকৃতির খবিস জ্বিন হযরত বড় পীর সাহেবের মেজাজের ভয়ে বাগদাদের ত্রি-সীমানায় আসতে সাহসী হত না।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৪ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now