বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

অপূর্ণ চাওয়া

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ☠Sajib Babu⚠ (০ পয়েন্ট)

X এই যে তোমাকে এত করে চাই, বিষণ্ণ মেঘে ফানুস উড়াই। নরম শীতে গরম কিনি, তোমায় দিতে প্রতিদিনই। তবুও দেখ, কোনো এক অদ্ভুত অভিশাপ বক্ররেখা তৈরিতে আপ্রাণ প্রচেষ্টা চালালো। ছিন্ন করলো সকল রাগ,মান-অভিমান।যা কিনা ভালবাসার বাধন,মায়ার বাধন।বাধা দিলো গোধূলির রক্তিম আভা গায়ে মাখতেও। ছিড়ে দিলো বাধন সুতো, অবহেলা নাকি একমাত্র ছুতো। আচ্ছা বলো তো, ব্যস্ততা কি অবহেলার সমতুল্য! ভালবাসা কি নিছক তুচ্ছমুল্য? কি জানি..... আরো কত কি... . দিন হারালেই রাত। নিঝুম রাতের ঘুম।তবে ঘুম সেতো অচিরেই বাসা বেধেছে অন্য চোখে। সকালের লাল টুকটুকে সূর্য দেখতেও এখন বাইরে যাওয়া লাগেনা, আয়নার সামনে দাড়ালেই দুচোখে তার প্রতিবিম্ব মেলে।মুখটাও এখন সুখনো পাতার ন্যায়।বর্ণহীন। তবুও, তোমাকে ঘিরেই যত যন্ত্রণা-মন্ত্রণা, দুচোখ জুরে তোমারি জল্পনা- কল্পনা। কি জানি! এটা অভ্যাস নাকি মায়া নাকি, হারানোর ভয়ে অকুতোভয় চাওয়া.. .. আচ্ছা চাওয়া মানেই কি ছিনিয়ে নেওয়া? অধিকারে রাখা? তা পেতেই হবে?.. সব চাওয়াই কি পূর্ণতা পায়? আচ্ছা, চাওয়া যদি পাওয়াই রূপলাভ করে তাহলে কি আর সে চাওয়া থাকে? থাকেনা। এই যে আমরা বসন্ত এতো ভালোবাসি। পলাশ,শিমুলের ফুলফুটার প্রতিযোগিতায় মুগ্ধ নয়নভাসি। কোকিলের কুহুরবে হৃদয় ভাসায়।এতো বেশি বসন্ত চায়,বসন্তের মুগ্ধতা,সরলতা চায়। কিন্তু বসন্ত যদি ষড়ঋতু জুড়েই থাকতো তাহলে কি এতো চাওয়া থাকতো? মুগ্ধতায় নয়ন ভাসতো? থাকতো না,ভাসতো না। তোমার ক্ষেত্রেও আমার চাওয়াটা ঠিক এমনই। এই যে তোমাকে কাছে পাবো, ধুলোর ছুতোয় একটু ছোঁব। এই ভেবেই কাটে আমার দিবস, তাতেই দুচোখ আমার আধার-আলো বিবশ। .. "তোমাকে চাই" চাওয়াটা আমার অনন্তকালের আর "পাওয়া" সে তো ক্ষণিকের। "চাওয়া" আমার প্রাধান্যের শীর্ষে। অভিশাপের ভয়টা সরলতায় ডুবিয়েছি অনেক আগেই। এই চাওয়া যদি ক্ষণিকের জন্য তবু পায়, তবুও রোদ পোহানোর ছুতোয় জোছনা রাতের মতই বাসবো ভালো খুব; তবুও তোমার কঠিন চলার পথে কাশফুলেদের সাথে সুবাস দেবো খুব। তারপর! তারপর হয়তো আবারো অভিশাপে বিলীন হবে তোমাকে ঘিরে আমার যত চাওয়া।তবে চাওয়াটা যে অনন্তকালিন,কোথায় লুকাবো! তোমাকে ঘিরে চাওয়া যত সবি তো আমার জীবনসূত্রে গাথা। শত অভিশাপের পরেও এই, মেঘ শালিকের দেশে ফিরিস যদি হেসে জোছনা দেব তাই; তোর ঐ অথৈ মায়া ছলেও বাধা শত' হলেও বলবো, "তোকে ভীষণ চাই" তারপর? তারপর, জেনে রেখো প্রিয়তমা, তোমার জন্য অজস্র ভালবাসা জমা। নির্ঘুম রাত কিংবা দিন, কাটায় বেলা,বড্ড একেলা "তোমাকে" বিহীন।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now