বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

চাঁদে ভূমিকম্প!

"ভিন্ন খবর" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ফাহমিদ সারফারাজ তুর্য (০ পয়েন্ট)

X শুধু পৃথিবীতেই নয় পৃথিবীর উপগ্রহ চাঁদেও হয়। সম্প্রতি ভারতের গবেষকেরা জানিয়েছেন, চাঁদেও পৃথিবীর মতো টেকটোনিক প্লেট আছে। চাঁদের পৃষ্ঠের নিচের এই প্লেটগুলোর নড়াচড়ার কারণে সেখানে ভূমিকম্প হয়। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা চন্দ্রযান ১ এর ন্যারো অ্যাঙ্গেল ক্যামেরা ও লুনার রিকোনাইসেন্স অরবিটার ক্যামেরায় তোলা ছবি বিশ্লেষণ করে চাঁদে টেকটোনিক প্লেটের অস্তিত্ব রয়েছে বলে দাবি করেছেন। গবেষক সৌমিত্র মুখার্জি দাবি করেন, চাঁদের টেকটোনিক প্লেটের নিচে কোর হিসেবে কোনো তরল পদার্থ রয়েছে। অর্থাৎ চাঁদের গঠন অনেকটা পৃথিবীর মতোই। সেই অর্থে চাঁদ ও পৃথিবীর মধ্যে ভূমিকম্প নিয়ে তুলনামূলক গবেষণা করা যায়। বর্তমানে ভূমিকম্পের পূর্বানুমান করার কোনো ব্যবস্থা নেই। টেকটোনিক প্লেট নিয়ে গবেষণা করে এবং চাঁদের সঙ্গে তুলনা করে এ ধরনের ঘটনার পূর্বাভাস জানার ব্যবস্থা করা যেতে পারে


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮২ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now