বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ভর্তির ফরম জমা দেওয়ার আজ শেষ দিন।ট্রাফিক সিগন্যালের কারণে গাড়িগুলো অপেক্ষায় আছে।অসহ্য গরম আর রাস্তায় গাছ না থাকায় গরম যেন ফিনকি দিয়ে উঠছে আর জ্বালিয়ে দিচ্ছে আগুন।আর দুই মিনিট পরই সবুজ বাতিটি জ্বলে উঠবে কিন্তু সময় যে বেশি নেই।চোখে মুখে ক্লান্তি আর উত্তেজনা যে দিপ্তীকে তাড়া করে বেড়াচ্ছে।দিপ্তী রিকশায় বসে আছে।আজ বাড়ি থেকে বের হতে দেরী হওয়ায় গাড়ি পায়নি দিপ্তী তাই অগত্যা রিকশা করেই পারি দিতে হচ্ছে এইপথ।কলেজে পৌঁছাতে আর ১০মিনিট লাগবে কিন্তু সময় যে আর থামতে চাইছে না।দিপ্তী একটু পর পর ওড়না দিয়ে মুখ মুচছে।তীব্র রোদে কিছু যেন তার ভালো লাগছে না।আর পেরে উঠছে না সে।কিছুক্ষণ পর কলেজ গেটের সামনে রিকশাটাকে দাঁড় করালো দিপ্তী।ভাড়া মিটায়ে কলেজে ঢুকে পড়ল।একটু পড়ে তার রিমির সাথে দেখা হলো।রিমির সাথে যেয়ে একরকম তাড়াহুড়ায় ফরম জমা দিল।হঠাৎ করে হিমেলের সাথে তার দেখা হলো।হিমেল তার ছোট বেলার বন্ধু।পাশাপাশি তাদের বাড়ি।ছোটবেলা থেকেই একসাথে পড়াশোনা করেছে।ভালোই বন্ধুত্ব ওদের মধ্যে।গল্প করতে করতে কলেজ চত্বরটা ঘুরে দেখল।দিপ্তী এইবছরই এসএসসি দিয়েছে।রেজাল্ট ও বেশ ভালো।যাই হোক,আড়াইটার মধ্যে বাড়ি ফিরে এলো সে।এবারটা বাসে করেই আসতে পেরেছে।
চলবে...
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now