বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বায়েজিদ নামক এক ব্যক্তি ছিলেন।তিনি তথাকার কাজি এবং প্রভাবপ্রত্তিশালী একজন নেতাও ছিলেন। তাঁর একটি অত্যন্ত সুন্দরী ও বুদ্ধিমতি কন্যা ছিল। নানা স্থান থেকে অনেক বড় বড় লোক তাকে বিয়ের প্রস্তাব পাঠাতে লাগল।কিন্তু তার বাবা রাজি হলেন না।তিনি অত্যন্ত চিন্তায় পরে গেলেন যে উপযুক্ত পাত্র কোথায় পাওয়া যাবে? আরো ভাবনায় পরলেন এজন্য যে,যদি কন্যা কে অমুকের নিকট বিবাহ দিই তাহলে অমুক ব্যাক্তি অসন্তুষ্ট হবে। কাজি সাহেবের একজন ক্রিতদাস ছিল।সে খুব সৎ। তাকে একটি কমলালেবু বাগানের দায়িত্ব দেওয়া হয়েছে। কাজি সাহেব তাকে বললেন তুমি তোমার বাগানে গিয়ে দেখাশোনা কর।সে মনিবের আদেশ পালন করে তাই করতে লাগল।এভাবে প্রায় একমাস অতিবাহিত হলো। একদা কাজি সাহেব কমলালেবু গাছ দেখার জন্য বাগানে গেল,কাজি সাহেব মোবারকে বলল যাও আমার জন্য ভালো দেখে কমলালেবু পেরে আনো।মোবারক বলল আচ্ছা মালিক।তারপর মোবারক সবচেয়ে ভালো দেখে কমলালেবু পেরে আনল।মালিক সে গুলো খেয়ে তা খুব টক।কাজি সাহেব বলল যাও ভালো কমলালেবু পেরে আনো। সে আবার ভালো কমলালেবু পেরে আনল। আবার ও টক লেগেছিল। মালিক বলল ব্যাপার কি তুমি আমার জন্য বারবার টক লেবু আনছ।তখন মোবারক বলল আমি কিভাবে জানব যে কোন লেবু টক আর কোন লেবু মিষ্টি। তখন মালিক আশ্চর্য হয়ে বলল তুমি একমাস যাবত এই বাগানের দেখাশোনা করছ আর তুমিই যান না যে কোন লেবু টক। তখন মোবারক বলল আমি একটি দিনের জন্য ও কোনো লেবু মুখে দেয়নি।মালিক বলল মুখে দাওনি কেন? মুখে দেয়নি কারণ আপনি আমায় বাগান দেখাশোনার জন্য দিয়েছেন খাওয়ার জন্য নয়।এমতাবস্থায় আমি আমানতের খেয়ানত কিভাবে করব?কাজি সাহেব অবাক হয়ে বলল আল্লাহ তোমার এই সততাকে অক্ষুন্য রাখেন।তারপর কাজি সাহেব বুঝলেন যে ছেলেটি খুবই সৎ এবং ঈমানদার মানুষ, তিনি ভাবলেন তার মেয়েকে মোবারকের হাতে তোলে দিবেন।কাজি সাহেব বলল মোবারক যদি কিছু মনে না করো আমি তোমার হাতে আমার মেয়েকে তুলে দিতে চায়।মোবারক বলল মালিক আপনি আমাকে টাকার বিনিময়ে কিনেছেন। আর আমি একজন সাধারণ গোলাম।আপনার কন্যাকি রাজি হবে আমাকে বিবাহ করতে। কাজি সাহেব বলল তুমি আমার সাথে বাড়ি চল,দেখি কি করা যায়।বাড়ি গিয়ে তার মেয়েকে বলল আমি তোমার জন্য একজন কে ঠিক করেছি তোমায় বিবাহ দেওয়ার জন্য তোমার কি মত।তখন তার মেয়ে বলল তোমার মতই আমার মত। তখন তার বাবা খুশী হয়ে তাদের বিবাহ দিলেন।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now