বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বলো তো " ঘুমানোর পরে মানুষের রুহ কি করে" !!
হঠাৎ করে হুজুরের এমন প্রশ্ন শুনে আমরা সবাই থমকে গেলাম!!
কে পারবে বলো....??
আমরা সবাই চুপ করে আছি , কারণ উত্তরটা জানা নেই।
কেউ পারবে না নাকি !!
হুজুরের কথায় আমরা একটু নড়ে চড়ে বসলাম ।
হঠাৎ এক ছোট ভাই বলে উঠলো নামাজ পড়ে!!
কথাটা শোনার পর আমরা কেউ হাসতে ভূল করেনি !! অথচ আমরা কেউ কিছু বলতে পারিনি !!
আমাদের হাসি দেখে হুজুর জোরে এক ধমক দিল আর বললো নিজেরা তো কিছু পার না আবার অন্য কেউ কিছু বললে হাসি পায় খুব ,, নিমিসেই আবার এক জনশূন্য রুমের মতো হয়ে গেল।
এবার কিলিয়ার করে বলি ( আমি আব্দুল্লাহ , ক্লাস টেনে যখন পড়তাম তখন কার একদিনের ঘটনা ,, আমি পড়া লেখা জন্য মাদ্রাসায় হোষ্টেলে থাকতাম , হোষ্টেলে প্রায় ২৬ জন থাকতাম তার মধ্যে সিনিয়র ছিলাম আমরা চার বন্ধু আর বাকিরা সব জুনিয়র ,, এক দিন রাতে সবার খানা শেষে সবাই ঘুমানোর প্রস্থুতি নিচ্ছিলাম । হাঠাৎ করে হুজুর রুমে এসে বললো সবাই গোল হয়ে বসো তোমাদের কিছু প্রশ্ন করব , আমরা সবাই গোল হয়ে বসলাম।তার পর থেকে উপরে তো পড়েছেন নিশ্চই)
হুজুর আমাকে বললো আব্দুল্লাহ বলো তো ??
কি বলবো কিছু খুজে পাচ্ছিলাম না ,, একটু চিন্তা করার পর বলেই ফেললাম " ঘুমায় " !!
(অবশ্যই আমার উত্তরটা শুনে কেউ হাসার সাহস পায়নি)
হুজুরঃ ছোট ছেলেটা তোমার চেয়ে ভালো উত্তর দিয়েছে । ওরটা হয়নি কিন্তু একে বারে কাছা কাছি গিয়েছে !!
আমি আর কি বলবো লজ্জায় নিজ দিক চেয়ে দাড়িয়ে আছি ।
এর পর হুজুর সবাইকে জিঙ্গাসা করতে লাগল
সবাই একবাক্যে নামাজ বলতে লাগল ।
আমি হুজুরকে প্রশ্ন করলাম উত্তর টা কি হবে ??
হুজুরঃ যখন মানুষ ঘুমায় তখন প্রতিটি মানুষের রূহ আল্লাহর আরশের একে বারে কাছে গিয়ে সিজদা করে । তবে যারা অপবিত্র অবস্থায় ঘুমায় তাদের রূহ আরশের থেকে অনেকটা দূরে এসে সিজদা করে ।
হুজুর আরো বললো এখন তোমরা বলো তোমাদের রূহ কি আরশের কাছে সিজদা করে নাকি আরশের থেকে দূরে।
আমরা কিছুই বলতে পারলাম না কারণ কোন দিন পবিত্র অবস্থায় ঘুমিয়েছিলাম মনে নেই!!
হুজুর বললো আজ থেকে সবাই পবিত্র অবস্থায় (অযু করে ) ঘুমাতে যাবা ।
আমরা সবাই এক বাক্যে হ্যা বলে অযু করে ঘুমাতে গেলাম ।
শিক্ষাঃ আমরা মুসলিম জাতি । আর আমাদের ধর্মে আছে পরিষ্কার পরিছন্নতা ইমানের অঙ্গ। তাই আমাদের সব সময় পবিত্র অবস্থায় থাকা উচিত।
বিঃদ্রঃ ( অমুসলিম দের ক্ষেত্রে জানি না রূহ আরশে গিয়ে সিজদা করে কিনা ,, হুজুর অবশ্যই বলেছিল কিন্তু আমার মনে নেই)
(বাললিগু আননি অলাও আয়া ) এই হাদিস নিয়ে একটা গল্প লিখব (insaallha)
(যদি কোন ভূল থাকে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, Never forget it :মানুষ মাত্রই ভূল )
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now