বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বহুকাল আগের একটি ঘটনা। আমরা সবাই জানি যে শয়তানের কাজ কি, সর্বরকমের খারাপন কাজ করা। এক শয়তান প্রতিদিনের মতই খারাপ কাজ করার জন্য ঘুড়ে বেড়াচ্ছে কিন্তু কোন জায়গায় খারাপ কাজ করার কোন লোক পেল না। যেদিকেই যায় অন্য কোন শয়তান সেখানে নিযুক্ত আছে যার ফলে সে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুড়ে বেড়াচ্ছে। কাজ না পাওয়ায় তার মনটা ভীষণ খারাপ। কান্ত হওয়ায় বসে কোন এক জায়গায় বিশ্রাম নিতে লাগল। সে লক্ষ্য করল যে, একটু দুরে কিছু বাচ্চা খেলা করচ্ছে। এই দেখে দুষ্টু শয়তানের মাথায় দুষ্টু ফন্দী আটল। যেভাবেই হোক তাদের নিজেদের মধ্যে ঝগড়া সৃষ্টি করতে হবে। যে ভাবা সেই কাজ। কিন্তু কিভাবে ঝগড়া লাগানো যায়, তাই নিয়ে খুব চিন্তায় পড়ে গেল। অবশেষে তার মাথায় একটি দুষ্টু বুদ্ধি উদয় হল। সে একটি সুন্দর ঘোড়া সেজে তাদের সামনে উপস্থিত হবে। ঘোড়ার উপর উঠার জন্য তাদের নিজেদের মধ্যে ঝগড়া করবে। এই ভেবে সে ঘোড়া রুপ ধারণ করে তাদের সামনে উপস্থিত হল। এত সুন্দর ঘোড়া দেখে বাচ্চারা খুব হই-উল্লাশ করতে লাগল। শয়তান তু ভীষণ খুশি। বাচ্চাগুলো দৌড়ে কে কার আগে ঘোড়া পিঠে উঠে সোয়ার করবে এই চিন্তা। কিছু বাচ্চা ঘোড়ার উপর উঠল, কেউ ঘোড়ার গলায়, কেউ পায়ে মানে হল যে ঘোড়ার যে জায়গা ফাঁকা ছিল সেই জায়গায় উঠে ধরে বসে রইল। বাকি বচ্চারা উঠার জন্য কোন জায়গা খুজে পেল না। অবশেষে তারা একটি সিন্ধান্ত স্থির হল। তারা একটি শক্ত লাঠি খুজ করল তারপর লাঠির এক প্রাস্তে ধারালো করলো। বাচ্চারা এসে সেই লাঠিটা ঘোড়ার পিছন দিক দিয়ে ঢুকিয়ে দিল, রুপধারণকারী শয়তান ঘোড়াটি অসহ্য যন্ত্রনা নিয়ে দৌড়াতে লাগল। বাচ্চাগুলো ছিটকে পড়ে গেল। শয়তানটি যেতে যেতে বলতে লাগল, এ জগতে যদি কোন বড় শয়তান থেকে থাকে তা হল এই বাচ্চাগুলো। তারা নাকি আমার পিছন দিক দিয়ে লাঠি ঢুকায়। আর ভাবতে লাগল, এই জন্য কোন শয়তান তাদের ধারেও টেকে না..........। আর আমিও যতদিন বেচে থাকবো ওদের সামনে দিয়েও যাবনা।
সমাপ্ত।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now