বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
রনি রাস্তায় দাঁড়িয়ে আছে মাথা নিচু করে।সজিবের জন্য অপেক্ষা করছে।মাথা তুলে সামনে তাকাতেই চোখ গেল জুড়িয়ে।কি অপরূপ মেয়েটা!!রনি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে।রনি তার যাওয়াটা দেখছে।সজিব আসা মাত্রই রনির এ কাহিনীটা দেখে ফেলল।
"এই রনি,রনি।"
"ওহ সজিব তুই?অনেক্ষন ধরে অপেক্ষা করছি তোর জন্য।"
"আচ্ছা তুই কি দুইজনের জন্য অপেক্ষা করছিস?"
"দুইজনের জন্য মানে?"
"মানে ঐযে ওই মেয়েটা।"
"কিযে বলিস তুই?এই মেয়েকে আজকেই প্রথম দেখলাম।"
"শুনলাম তোর মা বলে তোর জন্য বিয়ে ঠিক করেছে।"
"এই তোকে কে বলেছে এই কথা?"
"কেন?আন্টি আমাকে নিজেই বলেছেন।"
রনি সজিবের দিকে তাকিয়ে বলল"আরে আমার বিয়ে আর আমিই জানি না?আমার আম্মু তো কিছুই বলেননি।"
"আন্টি আমাকে নিজেই বললেন যে রনির জন্য মেয়ে ঠিক করেছি।"
কিছুক্ষন আগে যে মেয়েটা রনির সামনে দিয়ে গেলো সেই মেয়েটা আবার রনির চোখে পড়লো।রনির আবারো এক দৃষ্টিতে তাকিয়ে আছে।সজিব মনে মনে ভাবতে লাগলো এরকম মেয়ের পিকই তো রনির আম্মা আমাকে দেখিয়েছিলেন।তাহলে কি এই মেয়ে হবে?সজিব রনিকে বলল " রনি তোর আম্মা যদি এই মেয়েই তোর বিয়ের জন্য ঠিক করে রাখে তুই অবশ্যই না করবি না,তাই না?"
"আরে,জানি না।"
সজিব মনে মনে ভাবল রনি তুই তো পুরাই গেসিছ।মেয়েটা তোর পছন্দ সেটা জানি।তুই তার প্রেমেই পড়ে গেসিছ।রনি বলল "কিরে কি ভাবিছ তুই?"
"আরে কিছু না।"
পরদিন
রনির দাঁড়িয়ে আছে সেই মেয়েটির জন্য।দান পাশ তাকাতেই দেখলো সেই মেয়েটি।রনি কাছে গেল।মেয়েটিকে বলল "তোমার নাম কি?"
"ইভা।"
এই বলে ইভা চলে গেল।ইভা ভাবতে থাকলো ছেলেটাকে চেনা চেনা লাগছে।তাহলে তার সাথেই বিয়ে ঠিক হলো নাকি?রনি পিছন থেকে বলে উঠলো
"এই ইভা।"
ইভা পিছনে তাকালো।রনি ইভাকে দেখেই আর কিছুই বলতে পারলো না।ইভা বলল "কি?কিছু বলবেন?"
"না না কিছু না।কিছু না।এমনি।"
ইভা আবার চলতে শুরু করলো।রনি বাড়িতে গেল।কিছুক্ষণ পর তার মা এসে বলল "তোকে আগে বিয়ে দিব।তারপর আমার শান্তি।"
"আমি কি করলাম?"
"আমি মেয়ে ঠিক করেছি।তার সঙ্গেই তোর বিয়ে।শোন বাবা মেয়েটা খুব ভালো।পরিবার শিক্ষিত , ভালো।মেয়েটাও রূপে গুনে ভালো।তুই রাজি হয়ে যা।"
"কিন্তু মা।"
"কি হয়েছে?"
"ও মা আমি না কার জানি প্রেমে পড়েছি।"
"আমি কোনো কথা শুনবো না।আমি তোকে ওই মেয়ের সাথেই বিয়ে দিব।"
"কে সে ওই রূপবতী?"
"এই দেখ আমার ফোনেই তার পিক আছে।"
মা পিক বের করে ফোনটা রনির হাতে দিলো।রনি ফোন হাতে নিয়ে পিকের দিকে তাকাতেই মুখে হাসি ফুটলো।
"মা মা ও মা।"
"কি হয়েছে পছন্দ হয়নি?তুই যার প্রেমে পড়েছিস তার চেয়ে ভালো না?"
"মা তুমি আমাকে কথা দাও এই মেয়েটির সাথেই বিয়ে দিবে।"
"আরে হ্যা অবশ্যই।তাহলে তুই যার প্রেমে পড়েছিস তার কথা বাদ দে।"
"আরে এই মেয়েটিই সেই মেয়ে যার প্রেমে পড়েছি।"
"তাই নাকি বাবা?তোর বিয়েও ঠিক হয়ে গেসে।তোর বাবার সাথেও কথস বলতে হবে।"
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now