বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মন ভালো লাগছে না? লিখেই ফেলুন না দু-এক ছত্র! এতে মন ভালো থাকবে। দৈনন্দিন জীবনে ভালো থাকতে কবিতা চর্চা করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
গবেষকেরা বলছেন, দৈনন্দিন জীবনের সৃজনশীল কাজ, বিশেষ করে কবিতা লেখা, নতুন রেসিপি অনুযায়ী রান্না করা তরুণদের ভালো থাকার বিষয়টি আরও বাড়িয়ে দেয়।
নিউজিল্যান্ডের অটাগো বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ৬৫৮ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে নিয়ে এ গবেষণা চালান। শিক্ষার্থীদের ১৩ দিন ডায়েরিতে তাঁদের অভিজ্ঞতা ও মানসিক অবস্থার বিষয়টি লিখতে বলা হয়।
‘দ্য জার্নাল অব পজিটিভ সাইকোলজি’ সাময়িকীতে প্রকাশিত এই গবেষণা-বিষয়ক নিবন্ধ প্রকাশিত হয়।
গবেষক তামলিন কনার বলেন, সৃজনশীল আচরণের সঙ্গে যুক্ত থাকলে পরের দিন থেকেই ভালো থাকার বিষয়টি বেড়ে যায় এবং সেদিন আরও বেশি সৃজনশীল কাজে যুক্ত করতে পারে।
গবেষকেরা দাবি করেছেন, এ গবেষণার মাধ্যমে তাঁরা দেখেছেন যে সৃজনশীল কাজে মানুষের দৃষ্টিভঙ্গি ইতিবাচক হয়।
এই গবেষণার সময় শিক্ষার্থীদের নির্দিষ্ট সৃজনশীল কাজ সম্পর্কে তথ্য রাখা হয়নি। গবেষকেরা আগে থেকে এ-সংক্রান্ত তথ্য সংরক্ষণ করেছিলেন। গবেষকেরা বলেন, গান লেখা, কবিতা ও ছোটগল্প লেখা, সেলাই করা, নতুন রান্না করা, ছবি আঁকা, গ্রাফিক ও ডিজিটাল ডিজাইনের মতো সৃজনশীল কাজের তালিকা পেয়েছেন তাঁরা।
তথ্যসূত্র: আইএএনএস।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now