বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

দর্শনীয় স্থান "নাটোর"

"মজার অভিজ্ঞতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মফিজুল (০ পয়েন্ট)

X নামঃমফিজুল রাজশাহী বিভাগের জেলা শহর নাটোর। এর উত্তরে নওঁগা ও বগুড়া জেলা,দখিনে পাবনা ও কুষ্টিয়া জেলা,পূর্বে পাবনা ও সিরাজগঞ্জ জেলা এবং পশ্চিমে রাজশাহী জেলা রয়েছে। ১৮৬৯ সালে নাটোর মহকুমা হিসেবে প্রতিষ্ঠা হয়।পরে নাটোর পূর্নাঙ্গ জেলায় পরিনত হয়।রানি ভবানীর কীর্তি নাটোরের মানুষ এখনো শ্রদ্ধা ভরে স্মরণ করে।নাটর শহর থেকে ২.৪০ মাইল দূরে দীঘাপতিয়া রাজবাড়ী অবস্তিত।রাজা দয়ারাম রায় এ রাজবাড়ি তৈরি করেন।এ রাজবাড়ী ৪৩ একর জমির ওপর নির্মিত। সমস্ত রাজবাড়ি টি উঁচু দেয়াল দ্বারা আবৃত। রাজবাড়ি তে ঢোকার মুখে একটি সিংহদ্বার রয়েছে। এটির দুই প্রান্তে দুটি কামান এবং মাথার উপরে রয়েছে একটা সুদৃশ্য বড় ঘড়ি। মূল ভবনের সাজসজ্জা ও আসবাবপত্র মানুষকে অবাক করে।ভবনের পেছন দিকে রয়েছে একটা বাগান। এখানে দুষ্প্রাপ্য অনেক গাছ রয়েছে। সমস্ত রাজবাড়ি টি একটি গভীর ঝিল দ্বারা পরিবেষ্টিত। ১৯৬৭ সালে তৎকালীন গভর্নর মোনায়েম খান দীঘাপতিয়া রাজবাড়ি কে "দীঘাপতিয়া গভর্নর হাউস" হিসাবে প্রতিষ্ঠা করেছে।বাংলাদেশের স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীঘাপতিয়া রাজবাড়ি কে "উওরা ভবন" নামে স্বীকৃতি দিয়েছেন। নাটোর জেলা র বঙ্গজল নামক স্থানে ছোটতরফ রাজবাড়ি অবস্থিত।রাজবাড়ির সীমার মধ্যে সাতটি মন্দির রয়েছে। নাটোরের উল্লেখযোগ্য স্থান গুলোর ভিতরে চলনবিল একটি। বষায় চলনবিল পানিতে ভরে যায়। এর প্রাকৃতিক সৌন্দর্য অন্যরকম।ঐতিহাসিক ভাবে নাটোরের কাঁচাগোল্লা মিষ্টি সুপ্রসিদ্ধ। দুধ দিয়ে কাঁচাগোল্লা তৈরি হয়।এ মিষ্টি বিশ্বব্যাপী খ্যাতিমান। (নাটোর আমাদের গর্ব)। ভূলক্রটি মাফ করবে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now