বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

যেমন কর্ম, তেমন ফল

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান সাঈদ বিন দুলাল (০ পয়েন্ট)

X ঘটনা ১:- ----------- ইন্টারভিউ টেবিলের স্যার কিছুক্ষণ চুপ করে রইল । তারপর গম্ভীর গলায় বলল, আরেহ বাহ !!! তোমার সার্টিফিকেট তো মাশাল্লাহ খুব ভালো । তোমাকে আর প্রশ্ন করতে চাচ্ছি না । ধরে নাও তুমি চাকরিটা পেয়ে গেছো । কিন্তু সমস্যা হচ্ছে বড় সাহেবের হাদিয়া স্বরুপ ৫ লাখ টাকা দিতে হবে । সপ্তাহ খানেকের মধ্যে টাকাটা জমা করে দাও । তারপর তোমার জয়েন্ট । . ছেলেটি ইন্টারভিউ রুম থেকে বেরিয়ে এসে তার বাবাকে জানালো, ৫ লাখ টাকা না হলে চাকরিটা হবেনা । গ্রামের সহজ সরল বাবা নিজের ছেলের চাকরির জন্য ভিটা বাড়ি বিক্রি করে ৫ লাখ টাকা জোগাড় করলো । তারপর বড় সাহেবের হাদিয়া স্বরুপ ৫ লাখ টাকা দিয়ে ছেলেটি চাকরিটা পেয়ে গেলো । . ঘটনা ২ :- ---------- আজ সোমবার । বড় স্যােরর ছেলের জন্মদিন । বড় স্যারের বাড়িতে আজ বিশাল পার্টির আয়োজন করা হয়েছে । বড় স্যার বাড়িতে ঢুকেই তার ছেলের নাম ধরে ডাকতে শুরু করলো । ছেলে কাছে আসতেই বড় স্যার তাকে " হ্যাপি বার্থডে মাই সান " বলতে বলতে ছেলের হাতে ৫ লাখ টাকার বাইকের চাবি তুলে দিলো । বাইক পেয়ে ছেলেটি খুশিতে তার বাবাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে বললো " আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা" ঘটনা ৩:- ----------- বড় সাহেবের ছেলে আজ বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছে । ৮০ স্পিডে রাজপথে ছুটে চলছে বাইক । হঠাৎ ট্রাকের সাথে ধাক্কা । সবকিছু যেন থেমে গেলো । বড় সাহেবের ছেলেকে হাসপাতালে ভর্তি করানো হলো । হাসপাতালের বড় ডাক্তার সাহেব জানালো, আপনার ছেলের কন্ডিশান ভালো না, খুব ক্রিটিকাল । অপারেশন করাতে হবে । কাউন্টারে ১০ লাখ টাকা জমা করে দিন । বড় সাহেব কোনো উপায় না দেখে মেয়ের বিয়ের জন্য ব্যাংকে জমিয়ে রাখা টাকাটা কাউন্টারে জমা করে দিলো । . ঘটনা ৪:- ---------- বড় ডাক্তার সাহেব আজ খুব খুশি । ৫-৬ লাখ টাকার অপারেশনের জন্য ১০ লাখ টাকা নিয়েছেন । পুরোটাই লাভ । বড় ডাক্তার সাহেব খুশিতে তার মেয়ের জন্য স্বর্ণের নেকলেস কিনে বাসায় ফিরলো ।বড় ডাক্তার সাহেব বাসায় ঢুকেই তার কলেজ পড়ুয়া মেয়েকে মামুনি মামুনি বলে ডাকতে শুরু করলো । বড় ডাক্তার সাহেবের বউ কাঁদতে কাঁদতে বললো, তাদের মেয়ে এখনও বাড়িতে ফিরে নি । বড় ডাক্তার সাহেব তার মেয়েকে অনেক খোঁজাখুজি করলো । কোথাও কোনো খোঁজ না পেয়ে বড় ডাক্তার সাহেব যখন দিশেহারা হয়ে পড়লো ঠিক তখনই অপরিচিত এক নাম্বার থেকে ফোন এলো । ফোনের ঐ প্রান্ত থেকে জানালো, আপনার মেয়ে আমাদের কাছে । মেয়েকে ফেরত পেতে হলে মুক্তিপণ হিসেবে ২০ লক্ষ টাকা দিতে হবে । কথাটা শুনে বড় ডাক্তার সাহেবের বউ স্টোক করে মারা গেল । " Moral of the story : তুমি অতীতে যা করেছো, তুমি বর্তমানে যা করছো ভবিষ্যৎ তার চেয়েও ভয়ঙকর হয়ে তোমার কাছে ফিরে আসবে, আসবেই ....... ॥॥ ( collected ) . * একেই বলে " যেমন কর্ম, তেমন ফল " । যে যেমন কৃতকর্ম করবে তার ফল তাকে একদিন না একদিন ভোগ করতেই হবে । নিশ্চয়ই মহান আল্লাহ তায়ালা সব দেখছেন ও শুনছেন । তিনিই উত্তম বিচারক । তাই সব কাজের আগে আল্লাহকে স্বরণ করা উচিত । (সংগৃহিত


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩২ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now