বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
পাঁচ.
মঙ্গলবার রাতে ওঝা আসলো । তবে অমিত সাহেবের কাছে না । আসলো পাবনের কাছে । অমিত সাহেব তখন ঘুমাচ্ছেন । ওঝাকে নিয়ে পাবন আর শুভ গেল পুজা রায়ের ঘরে ।
সকালে ঘুম থেকে উঠে অমিত সাহেব দেখলেন জানালা দিয়ে সুর্যের আলো আসছে । ঘর থেকে বের হয়ে দরজার কাছে গিয়ে দেখলেন তার ফুফু মানে পুজা রায়ের বোন মৌ রায় দাড়িঁয়ে আছে । তার পাশে সেতু আর জয় । একটু অবাকই হলেন অমিত সাহেব । তবে অবাক হওয়াটাকে লুকিয়ে জিজ্ঞাসা করলেন ," তোমরা এত সকালে ।" জয় বলল," আমাদের তো বুধবারে আসার কথা ছিলই তাই না ।" অমিত সাহেব বললেন," তা ঠিক আছে কিন্তু ফুফু আপনি হঠাৎ কি মনে করে আসছেন ?" মৌ রায় বললেন," কেন আমি আসছি দেখে তুমি কি খুশি হও নি । " " না না অনেক খুশি হয়েছি", অমিত সাহেব বললেন । পাশের রুম থেকে পাবন বেরিয়ে আসলো । সাথে শুভ । পাবন বলল," শুধু এটা না,আরও অনেক খুশির খবর আছে আপনার জন্য ।"
একটা পুলিশের গাড়ি এসে থামলো বাড়ির গেটের সামনে । শাকিল সাহেব গাড়ি থেকে নামলেন । সাথে নামলেন দুইজন মাঝবয়সী লোক । একজনের হাতে হাতকড়া । হাতকড়া পড়া লোকটাকে দেখেই অমিত সাহেব পকেট থেকে গুলি বের করে সেতুর মাথায় ধরলো । আর বললো," কেউ যদি একপা এগোয় তাহলে এই মেয়েটার মাথায় গুলি করে দিব । সবাই চুপচাপ দাড়িঁয়ে রইলো । অমিত সাহেব সেতুকে নিয়ে আস্তে আস্তে গেটের দিকে সরে যেতে লাগল । গেটটা খুলে যেই মাথাটা বাহিরে দিলেন অমনি খুব জোরে মাথায় বাশেঁর আঘাত খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন তিনি । সবাই দেখলো অরকিয়া একটা মাঝারি সাইজের বাশঁ হাতে নিয়ে গেইটের সামনে দাড়িঁয়ে আছে । সবাই আনন্দে হাততালি দিয়ে উঠলো । সেতু গিয়ে জড়িয়ে ধরলো অরকিয়াকে ।
মাঝবয়সী যে দুটো লোক দাড়িয়েঁ ছিল তাদের মধে্য একজনকে মৌ রায় জড়িয়ে ধরে আদর করে বলতে লাগলো ," এতদিন কোথায় ছিলি বাবা, কেমন আছিস ?" পাবন একটু এগিয়ে গিয়ে লোকটার সাথে হ্যান্ডশেক করে বললো," আমি পাবন আর আপনি নিশ্চয়ই অমিত রায় ।"
লোকটা হাসিমুখে বলল," হ্যা ।"
তারপর অজ্ঞান হয়ে পড়ে থাকা লোকটাকে আর হাতকড়া পড়া লোকটাকে পুলিশেরা তাদের গাড়িতে করে নিয়ে গেলো ।
পাবন বললো," সবাই চল,আমাদের অনেক কাজ বাকী আছে ।"
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now