বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সিঙ্গেল টু মিঙ্গেল

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মাসুদ রানা (০ পয়েন্ট)

X - হ্যালো আমি রানা, ভাল পোলা গুলারে সিংঙ্গেল থেকে মিংঙ্গেল করাই আমার প্রধান থেকে প্রধানতম কাজ। না মানে বাটপার টাইপ এর আর কী হি হি হি। আর এতে কিছু ইনকাম ও হয়ে যায়। এই না না গল্পটার নায়ক কিন্তুু আমি না, কী ভাবছেন হুমমমম। আচ্ছা বাদ দেন এত্ত সব ভাবাভাবি একবার পড়েই তো দেখেন। সকাল সকাল বাঁদরের মতো দৌড়াইতেছি, হঠাৎ সামনে দেখি উজ্জল ভাই একটা ফুল নিয়া একাই কী জানি বিরবির করতেছে। উজ্জল ভাই আমার থেকে এই তিন বছরের বড় হবে। - ও মা গো! এই সাত সকালে ফুল হাতে নিয়ে রাস্তার মধ্যে কি হুমমমম। - আরে না না কিছু না। - কিছু না কইলেই হল, তারাতারি বলে ফ্যালাও। - আরে না কিছু না, তুই এখান থেকে যাবি নাকি থাপ্পড় খাবি। - হুমমমম আমি যামু তো কিন্তুু প্রথমে আন্টিরে গিয়ে একটা শুটিং দেখামু, যে তার ছেলে এমন সাত সকালে রাস্তাই সিনেমা করতিছে। - দেখ ভাই, আম্মারে কিছু বলিস না আমারে একদম শেষ করে ফেলবে। - হুমমমম বলমু না, কিন্তুু কাহিনি কী সেটা তো বলবা। - আরে আমাদের ক্লাসের ঐ সাদিয়া আছে না। ওরে আমি সেই তিন বছর থেকে ভালবাসি কিন্তুু কিচ্ছু বলতে পারি নাই। - হুমমমম সেটাই তো স্বাভাবিক তুমি কইলেতো সেটা ইতিহাস হয়ে যাইত। - রানা,দেখ তুই কিন্তুু আমারে অপমান করতেছস, আমি তোর বড় সম্মান দিবি। - উজ্জল ভাই তুমি হইলা আমার কলংক বুঝলা। - কীইইইই!কেন। - তুমি সালা তিন বছর যাবত একটা মাইয়ার পিছন ঘুরতেছ বাট কিচ্ছু কইতে পার নাই এটা কী সুনামের ব্যাপার হুমমমম। - রানা,এবার তোরে আমি সত্যি সত্যি ক্যালামু দেখ। - আচ্ছা একমিনিট দাঁড়াও। সাদিয়া আপুরে কল দিলাম - হ্যালো সাদিয়া আপু। - বাহ!হঠাৎ কই থেকে জ্বালাইতে আসলি। - আচ্ছা আগে বলো তোমার কোন বয়ফ্রেন্ড আছে। -আমার কোন বয়ফ্রেন্ড নাই সেটা তুই ভালকরেই যানিস - হি হি তা হলে তো হয়েই গেল। রাখি কেমন টাটা। - হুমমমম এবার ক্যালানি দিতে পারো। - দূর তুই আমার সুইট কিউট ছোট ভাই না তোরে কী মারতে পারি নাকি। - বাহ্ হঠাৎ এমন উজ্জলতার প্রকাশ কেন হুমমমম। - ভাইরে আমি যেটা তিন বছরে করতে পারি নাই সেটা তুই তিন সেকেন্ড এ করে ফেললি। - হুমমমম তোমার মতো বলদ হইলে কেমনে হইব। - ভাই নাম্বারটা দিবি। - না দিমু না পারলে গিয়া নিয়ে নিও, গেলাম আমি। - দেখ ভাই বড় ভইয়ের একটা উপকার করবি না বল। - হুমমমম একদম সিংঙ্গেল থেকে মিংঙ্গেল বানাই দিমু। তার জন্য কিছু শর্ত আছে। - তোর সব কিছু তে আমি রাজি। - বাহ্ এই না হলে সাচ্চা প্রেমিক। - হুমমমম তো শর্ত গুলা হল। প্রথমে আমদের সমান সমান হতে হবে, মানে আমি আর তুমি যে তিন বছরের ছোট সেটা ভাবা চলবে না, আমি তোমারে তুই তুমি সব বলমু, এতে রাজি হলে আছি না হলে টা টা মানে আমি চইলা যামু। - না না ভাই তুই এমন করিস ক্যান আমি তো রাজি, তারপরের টা বল। - হুমমমম মিংঙ্গেল হওয়া অবদি যাবতীয় খরছ তোমার। - আরে বোকা সেটা তো আমিই করমু। - না সেটা বলি নাই আমার খরচ। - তোর যা খাওয়া খরছ, আমি তো ধংস হয়ে যামু। - আচ্ছা যাও ২৫% কমাই দিলাম, রাজি থাকলে সাথে আসো না হলে আমি গেলাম। - না না ভাই আমি রাজি। - হুমমম তো এখন চল। - ঐ হারামি আমরা কই যাইতেছি। - চুপচাপ আমার সাথে আয়, বেশি কথা কবি তো তোরে লাত্তি দিয়া ঐ পুশকুনিতে ফেলে দিব। - রানা,আমি কিন্তুু তো সিনিয়র। - ওহহহহহ সরি ভাইয়া তাহলে আপনি থাকেন আমি গেলাম কেমন। - না না ভাই এমন করিস ক্যান। - হুমমমম শর্তের কথা যেন মনে থাকে। ওই খানে সাদিয়া আপু প্রাইভেট পড়ে। একটু পরে শেষ হবে, আমি তোরে ইসারা করে যা বলমু তাই করবি। - হুমমমম ঠিকআছে । - ঐ তো সাদিয়া আপু বের হইছে। - আহা কীইইইই সু্ন্দর দেখতে। - ঐ হারামি যাবি নাকি আমি একাই যামু। - না না যাইতাছি চল। - সাদিয়া আপু, কেমন আছ। - হুমমমম ভাল, তুই এখানে ক্যান। - না এমনি সকালে টয়লেট টা খালি নাই তো, তাই হিসি দিতে আসছিলাম। - হি হি শয়তান, ঐ পিছনের ঐ টা কে। - ও হ্যা ভুলেই তো গেছিলাম , এটা হল উজ্জল ভাই, ভাই সামনে আসেন। এহহহ কেমন লজ্জাই গদ গদ হয়ে গেছে। - আরে উজ্জল তুমি, হাই কেমন আছ। - হুমমমম ভাল তুমি। - আমি ও, কীইইইই করছিলে এখানে। - কিছু না। - ঐ হারামিটা নিয়ে আসছে তাই না। - হুমমমম। - সালা কুত্তা তোরে দেখাইতেছি দাঁড়া, সাদিয়া আপু খালি যাক, সালারে হাত বাড়াই দিছে তবু ধরেনি, কেমন লাত্তি দিতে মন চায়। - আচ্ছা উজ্জল টাটা আমি এখন গেলাম কেমন। - হুমমমম। - না না তোমাকে এখানে থাকতে কে বলছে যাও। - চুপ শয়তান গেলাম আমি। সাদিয়া আপু চলে গেল। - ঐ সালা তোরে এত্ত সুযোগ করে দিলাম, হাতটা পর্যন্ত আগাই দিছিল ধরলি না ক্যান। - আরে আমার ভয় করছিল, - তোর ভয় আমি ছুটাইতেছি, রাতে থাকবি কেমন। - কীইইইই কেন। - তোর পেয়ারি সাদিয়ার বাড়িতে যামু। - কীইইইই রাতে না গেলে হয় না। - না হয় না , রাতে থাকবি ব্যাস। - হুমমমম ঠিকআছে । রাত দশটা বাজে সালা উজ্জল এর খবর নাই। নামটা খালি উজ্জল, এমনি তে সব সময় নিইভা থাকে। - ঐ সালা এটা তোর আসার টাইম। - আব্বাই আছিল রে ভাই । - ওলে বাবা ছেলে আমার প্রেম করব আবার আব্বার ভয় করে। - হুমমমম চল না এবার। - ঐ যে বাড়িটা দেখতেছিস ওটা হল সাদিয়া আপুদের বাড়ি। - হুমমমম, ভাইরে না গেলে হয় না। - ঠিকআছে তোর প্রেম করতে হবে না তুই যা। - না না ভাই চল। - হুমমমম, ঐ পাঁচিলটা টপকাতে হবে, ঐ সালা আস্তে আয় সবাই যেনে যাবে তো। এর পরে সোজা সাদিয়া আপুর জানালাই ঠক ঠক ঠক ঠক। - ঐ হারামি তুই এখানে ক্যান, আব্বু এখন ও জেঁগে আছে। - না না আমি আসি নাই তো উজ্জল ভাই তোমারে কী যানি বলবে। - ঐ সালা কই গেলি আয় তারাতারি। - আপু তোমরা কথা বলো আমি তোমাদের ফ্রিজ থেকে সন্দেস খেয়ে আসি। - উজ্জল ভাইয়ের মুখতো একদম উজ্জল হয়ে আছে, চালাই যাও মাম্মা। - যেই ফ্রিজ খুলে সন্দেস কয়টা খাইছি ওমনি, সাদিয়া আপুর বাপ। - কেরে কেরে বলে চিল্লাইতেছে । আমি দৌঁড় দিছি বাট ধরা খাইছি। - আর সালা উজ্জল তো একদম পগার পার। - রানা,তুই এখানে ক্যান (সাদিয়ার বাপ)। - না মানে আংকেল সাদিয়া আপু বলল আপনি নাকি ভাল সন্দেস আনছেন। তাই খেতে চলে আসছি হি হি হি। - চুপ বেয়াদব। যা বাসাই যা। - আজকের মতো বেঁচে গেছি। আংকেল চলে গেল। যেই চলে আসতে যাব। ওমনি সাদিয়া আপু পিছন থেকে টেনে ধরল। - সত্যি করে বল কেন আসছিলি। - না আর এমন ভাল লাগছে না। তাই সব সত্যি কথা বলে দিছি। - হুমমমম কালকে উজ্জল কে সঙ্গে করে নিয়ে আসবি। - ঠিকআছে এখন গেলাম। - হুমমমম যা। - বাহিরের এসে দেখি উজ্জল ভাই দাঁড়াই আছে। - ভাই তোর কিছু হয় নি তো। - না বাঁইচা গেছি।কিন্তুু কালকে তোমার হবে। - কীইইইই হবে। - সেটা যানি না তবে সব বলে দিছি। - সালা হারামি এখনি। - হুমমমম। পরের দিন দুইজন দাঁড়াই আছি। সাদিয়া আপু আসল। কিছু না বলেই ঠাসসসসসসস আমারে না উজ্জল ভাইরে। - ঐ তুই তিন বছর থেকে ভালবাসিস এক বার ও নিজের মুখে বলতে পারলি না গাধা। আমি ও তো তোরে ভালবাসি। - রানা,তুই একটু ঐ দিকে যা, - হুমমমম যামুই তো এখন আর আমার কোন দরকার আছে তাই। - আচ্ছাই ভাই তুই কীইইইই চাস বল। - তেমন কিছু না তোমরা দুই জন মিলে আমারে একটা আইফোন এক্স কিনে দাও তাহলেই হবে। - কীইইইই বললি হারামি, দিমু না কী করবি। - একটা কথা মনে রাইখ, যে গড়তে পারে সে ভংতে ও পারে হি হি হি। - না না ভাই কিনে দিমু তো।।।। - আচ্ছা তা হইলেই চালাই যাও আমি গোইং কেমন।।। যাক বাবা আবশেষে শেষ হইল।। সবাইরে টাটা কেমন।।।।।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now