বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
______আমার প্রথম লেখা____
এখানে আজ আমার কিছু কথা_কিছু আবেগ__প্রকাশ করতে চাই__হয়তো এসব নিতান্তই ছেলেমানুষি_জানিনা কিছু_ শুধু একটুখানি প্রকাশ করে হালকা হতে চাই__
এইইই শুনতে পাচ্ছ?? হ্যা তোমাকেই বলছি। তুমি কি জানো? কোনো এক সুন্দর সময়ের আশায় সব কিছু নিরবে সহ্য করার অভিনয় করে যাচ্ছি। জানিনা সে সময় আসবে কি আসবে না! হয়তো আসবে আমাকে অবাক করে দিয়ে ; হয়তো আমাকে আরো অবাক করে দিয়ে সে সময় আসবে না__হয়তো এইটায় হওয়ার ছিলো আমার সাথে! হয়তো সে সময় আসার আগেই অনেক কিছু পাল্টে যাবে! হয়তো অনেক কিছু হওয়ার বাকি আছে সবাইকে চমকে দিয়ে! এই তুমি কি জানো? তোমাকে নিয়ে আমার সহস্র স্বপ্ন আছে! সব স্বপ্নের কেন্দ্রবিন্দু শুধু তুমি আর তুমি। শুধু তোমার অপেক্ষাতেই আছি এ পর্যন্ত। তুমি কি জানো? সবসময় আল্লাহর কাছে চেয়ে এসেছি তুমিই আমার জীবনে প্রথম ও শেষ কেউ হও.। যে শুধু আমার,আর আমি শুধু তার। আমি চাইনা তোমাকে দেওয়ার ভালোবাসায় কেউ ভাগ বসাক বা আমার পাওয়া ভালোবাসায় কেউ ভাগ বসাক। যেটা তোমার সেটা পুরোটায় তোমার,, আর যেটা আমার সেটা যেন শুধু আমার জন্যই থাকে।জানো? বেশি কিছু চাইনা -শুধু চাই তুমি আমাকে বোঝ,,একটুখানি বোঝ___আর আমার প্রতি তোমার ভালোবাসা যেন ফুরিয়ে না যায় কখনোই। বিশ্বাস করো আমার থেকে ভালোবাসার কোনো কমতি থাকবে না ইনশাআল্লাহ ;আমার উপর বিশ্বাস রেখো! ভুল বুঝার আগে আমাকে জিজ্ঞাসা করে নিও না হয়।বিশ্বাস করো মিথ্যে কথা বলবো না কখনো _তুমি তো জানোই আমি এটা বলতেই পারি না আর পছন্দও করি না।তাই এই মিথ্যেটা আমাকে কখনো বলো না।কারন তোমার দেওয়া মিথ্যে সান্ত্বনা পাওয়ার পর একটু খানি সুখ লাভ করার থেকে সত্যটার কস্টটা ঠিক সয়ে নিবো ইনশাআল্লাহ। তোমার ব্যস্ততা থেকে এই একটুখানি সময় দিও।বেশি কিছু চাইনা- শুধু আমার সাথে খারাপ ব্যবহার করোনা কখনো;আচ্ছা ঠিক আছে আমি ভুলবশত নামাজ না পড়লে বা শয়তানের কুমন্ত্রণায় আলসেমি করে নামাজ না পড়লে অনেক অনেক অভিমান কোরো; বিশ্বাস করো আমার উপর করা এই অভিমান বেশিক্ষন থাকতে দিব না - তোমাকে সাথে নিয়ে নামাজ পড়ে নিবো পরের সময় থেকে ইনশাআল্লাহ_আর কাযা নামাজ টাও পড়ে নিবো! আমি কস্ট দিবো না তোমাকে কখনো ইনশাআল্লাহ। কিছু না বুঝলে বা না বুঝে ভুল করে ফেললে রাগ না করে এই একটুখানি কস্ট করে বুঝিয়ে দিও প্লিজ। শুধু আমার সাপোর্ট হয়ে থেকো সবসময়__বিশ্বাস করো তোমার থেকে আর কিচ্ছু চাইনা ; তুমি পাশে থাকলে সব কস্ট সয়তে রাজি আছি-- এতেই সন্তুষ্ট থাকবো আমি ইনশআল্লাহ
জানিনা কি লিখলাম অগোছালো সব লেখা __ যা মনে এসেছে লিখে গেছি__ ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন__ আর আমার জন্য দোয়া করবেন আমার অপেক্ষা যেন সার্থক হয়ে এমন এই একজন SOUL MATE আমার লাইফ এ আসে প্লিজ_
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now