বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
***************একটু হরর অনেকখানি ভৌতিক***************
হালকা কুয়াশা জুড়ে আছে চারদিকে । পরিবেশটা একটু ঠান্ডা আর থমথমে । ফজরের আজান দিতে এখনোও ঘন্টা দেড়েক বাকি । রাসেল ঘর থেকে বের হয়ে রেললাইনের উপর দিয়ে
হাটঁছে । ওর ফুফু খুব অসুস্থ । হাসপাতালে আছে । ওর আব্বু ওকে ফোন দিয়ে জরুরী ভিত্তিতে হাসপাতালে যেতে বলেছে ।
আবছা আলোতে রেললাইনের উপরে হাটঁছে ও । আধঘন্টার মত হাটঁতে হবে রেললাইনের উপর দিয়ে । তারপর ছোট একটা খাল । হাঁটু সমান পানি আছে । হেটেঁই পাড় হওয়া যায় । তারপর পাঁচ মিনিট হাটঁলেই হাসপাতাল । দ্রুতই পা চালাচ্ছে রাসেল । যদিও রেললাইনের পাথরগুলো কিছুটা বিঘ্ন ঘটাচ্ছে ।
কিছুদূর যেতেই দেখলো একটা লোক রেললাইনের উপর দাড়িঁয়ে আছে । সর্বাঙ্গে চাদর জড়ানো বয়স্ক লোকটা ওকে দেখে বলল," কোথায় যাবে , বাবা ?" রাসেল কিছুটা বিচলিত হয়ে বলল," আংকেল, আমি তো ওপারের হাসপাতালে যাবো ।" লোকটি একটু হাসি দিয়ে
বলল," আমিও তো হাসপাতালে যাবো । চল একসাথেই যাওয়া যাবে ।"
রাসেল ভাবলো, এই রাতের বেলা একজন সঙ্গী থাকলে ভয়টাও কম করবে,আর কথা বলতে বলতে যাওয়াও যাবে । লোকটার দিকে তাকিয়ে রাসেল বলল," চলেন তাহলে ।" দুইজন একসাথে হাটঁতে লাগলো ।
হরেক রকম গাছ রেললাইনের দুইপাশ জুড়ে আছে । চাঁদটা গাছের আড়ালে ফিকফিক করে হাসছে । সেই হাসিতে ছড়ানো আলোতে কথা বলতে বলতে হাটঁছে ওরা । লোকটা বলল," আমার ভাই খুব অসুস্থ । ও হাসপাতালে আছে । ওর কাছেই যাচ্ছি আমি । তুমি কার কাছে যাচ্ছো ?" রাসেল বলল," আমার ফুফু অসুস্থ । কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি । আজ হঠাৎ করে ফুফুর অবস্থা খারাপ হয়ে গেছে ।আব্বু ওখানেই আছে । আমাকে ফোন দিয়ে বলছে এখনই যেতে । তাই যাচ্ছি । "
কথা বলতে বলতে ওরা খালপাড়ে চলে আসলো । রহস্যময় চাঁদের প্রতিবিম্ব পানিতে
পড়েছে । হালকা ঢেউয়ে কাপঁছে সেটা । হাটু সমান পানি দিয়ে ওরা হেঁটে খাল পাড় হল। হাসপাতালের সামনে গিয়ে লোকটা রাসেলকে বলল," তুমি ভিতরে যাও । আমি ভাইয়ের জন্য কিছু ফলমূল কিনে নিয়ে আসছি ।" রাসেল ঘাড় নেড়ে হাসপাতালে ঢুকলো । ও ওর ফুফুর কেবিনে গেল । এখন কিছুটা ভালো আছেন তিনি । পাশের কেবিনে চেচাঁমেচি শুনে রাসেল দেখতে গেল কি হয়েছে সেখানে ।
একটা লাশকে ঘিরে কয়েকজন মহিলা কাদঁছে । সামনে গিয়ে রাসেল দেখলো যেই লোকটা ওর সাথে হাসপাতালে আসছিলো তাকে ঘিরেই মহিলাগুলো কাদঁছে । একজন মহিলা বিলাপ করে কেঁদে কেঁদে বলছে," কাল হারালাম এক ভাইকে , আজ হারালাম আরেক ভাইকে । আমি এখন কি নিয়ে থাকবো ?" রাসেল কিছুই বুঝতে পারলো না । মাথা চক্কর খেতে লাগলো ওর । একজন নার্সকে দেখে ও জিজ্ঞাসা করলো," এই লোকটা মারা গেছেন কখন ? আর কিভাবেই বা মরলো ?" নার্স বলল," গতকাল সন্ধ্যায় ওনার ভাই এই হাসপাতালেই মারা গেছেন । ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে হার্ট অ্যাটাক করেন তিনি । কাল রাতেই ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । দশ মিনিট আগে মারা গেছেন তিনি ।"
কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে পড়লো রাসেল । ভয়ে ভয়ে তাকালো লাশটার দিকে । রেললাইনে দেওয়া লোকটার সেই হাসিটা ভেসে উঠলো রাসেলের চোখে ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now