বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বৃষ্টি আতঙ্ক
রাত দশটা ।
প্রচন্ড বৃষ্টি হচ্ছে । বিজলী চমকাচ্ছে মাঝে মাঝে । কবির বারান্দায় বসে চেয়ারে হেলান দিয়ে সিগারেট টানছে । বারান্দার রেলিং এর ফাঁক দিয়ে বৃষ্টির ঝাপটা এসে মাঝে মাঝে ওর চোখে মুখে লাগছে । উদাস মনে ভাবছে সেই রাতের কথা ।
দুই বছর আগে এমনি এক বৃষ্টিঝরা রাতে নিপাকে খুব কাছ থেকে দেখেছিল ও । এত সুন্দর মুখ,ঠোঁট আর চুল দেখে ভালবাসাটা কেমন যেন বেড়ে গিয়েছিলো । এই বৃষ্টির সুমধুর সুর আর ভেজা ঝাপটা সেই বাড়ন্ত ভালবাসায় নতুন রং ধরিয়েছিল । মধুর ভূলটা তখনই হয়ে যায় । কিছুদিনবাদেই নিপা বুঝতে পারে নতুন অতিথির আগমন বার্তা । কেউ কিছু জানা বা বুঝার আগেই ঔষুধ খেয়ে ফেলে নিপা । নীরবেই সমাধি হয়ে যায় অঙ্কুরিত পুষ্প কুড়িঁর । কিন্তু তার একবছর পরেই কি যে হল । রহস্যময় ভাবে মারা গেলো নিপা । শত চেষ্টা করেও উদ্ধার করা গেল না ওর মৃত্যুর কারণ । কবিরের চোখে ভেসে উঠলো মৃত নিপার জলন্ত সেই বীভৎস মুখ । বৃষ্টির পানির সাথে একাকার হয়ে গেল কবিরের চোখের দু’ফোটা জল ।
ভাবনাটা ভাঙ্গলো আঙ্গুলে জলন্ত সিগারেটের আলতো ছোঁয়ায় । সিগারেটটা ফেলে দিয়ে বিছানায় গিয়ে গা এলিয়ে দিল কবির । আজই সেই রাত । যে রাতে গত বছর আগুনে পুড়ে মারা গিয়েছিল নিপা । হয়তো মনে নেই কবিরের ।
সুইচ টিপ দিয়ে টিভিটা অন করলো ও । বাইরের ঝম ঝম বৃষ্টি । তার সাথে তাল মিলিয়ে সঙ্গীতানুষ্ঠান দেখছিলো কবির । হঠাৎ-ই বিদ্যুৎটা চলে গেল ।
অন্ধকার নামলো চারদিকে । আচমকাই বন্ধ টিভির পর্দায় ভেসে উঠলো একটা মুখ । সেদিকে তাকাঁতেই কবির দেখলো সেই ঠোঁট সেই মুখ । নিপা ঘুমিয়ে আছে । হঠাৎ কে যেন টেনে ওকে খাটের তলায় নিয়ে গেল । চার কোণায় দড়ি দিয়ে হাত-পা বাধাঁ হল । ওর বুকে চেঁপে বসলো ছোট একটা ছেলে । চেহারাটা স্পষ্ট দেখা যাচ্ছে না । একটু পরেই দাউ দাউ করে আগুন ধরে গেল নিপার শরীরে । চিৎকার করতে লাগলো নিপা । ভয়ে একদম ঘেমে গেছে কবির । হঠাৎই টিভিটা আবার অফ হয়ে গেল । চারদিকে আবার অন্ধকার নেমে আসলো ।
বৃষ্টি কমে নি এখনও । বিজলি চমকাচ্ছে মাঝে মাঝে । বিজলীর আলো জানালা দিয়ে এসে পুরো রুম আলোকিত করে দিচ্ছে । সেই আলোয় কবির এক মুহূর্তের জন্য স্পষ্ট দেখতে পেল কালো কাপড় পড়ে দাড়িঁয়ে আছে নিপা । ভয়ার্ত চেহারা। ভয়ে চোখ কোটর থেকে বের হওয়ার উপক্রম । মুহূর্তের মধ্যেই আবার অদৃশ্য হয়ে গেল । খুব ভয় পেল কবির । হাত-পা কাপঁতে লাগলো ওর ।
দৌড়ে বারান্দায় চলে আসলো । বিদ্যুৎ আসে নি তখনও । ঘন ঘন বিজলী চমকাচ্ছে শুধু । বৃষ্টি পড়াও কমে নি । তবে বাতাস তেমন একটা নেই ।
বারান্দায় গিয়ে কবির দেখলো চেয়ারটা দুলছে । আর ছোট একটা ছেলে চেয়ারের উপর বসে আছে । কুৎসিৎ চেহারা । ভয়ানক দৃষ্টিতে তাকিঁয়ে আছে কবিরের দিকে ।
বিজলী চমকালো ।
কবির দেখলো চেয়ারটা ফাঁকা । অবাক হয়ে গেল কবির । একটু আগে তো ছোট ছেলেটাকে চেয়ারে বসা অবস্থায় দেখেছিলো । মাথা খারাপ হয়ে গেছে নাকি ওর । কি সব উল্টাপাল্টা দেখছে । হয়তো নিপাকে নিয়ে একটু বেশিই ভেবে ফেলেছে ও । তাই এরকম হচ্ছে ।
বারান্দা থেকে রুমে চলে আসলো কবির ।একটা মোমবাতি জ্বালালো ও । বাইরে বৃষ্টি হচ্ছে, রুমে মোমবাতির হালকা আলো । অদ্ভুত পরিবেশ সৃষ্টি হয়েছে রুমটাতে। মুখটা ধুঁয়ে বিছানায় শুয়ে পড়লো কবির । হঠাৎ পায়ের শব্দ শুনা গেল । কে যেন ওর রুমের দিকে আসছে । কম্পিত দৃষ্টিতে দরজার দিকে তাকিঁয়ে আছে ও । কালো কাপড় পড়া একটা মেয়ে দরজার সামনে এসে দাড়াঁলো । কবির মেয়েটাকে দেখে ভয়ে চেচিঁয়ে বলল,"নিপা,তুমি এখানে আসছো কি করে ? কি চাও ।" নিপা কিছু বলল না । শুধু ভয়ার্ত আর অস্থির দৃষ্টিতে তাকিঁয়ে আছে কবিরের দিকে । চেহারাটা বীভৎস ভাবে ঝলসানো । কিছু বলতে চাচ্ছে নিপা । ফাঁটা ঠোঁটগুলো কাপঁছে ওর । কিন্তু কোন শব্দ বের হচ্ছে না ।
কবির নিপার কাছে যাওয়ার জন্য বিছানা থেকে নামলো । হঠাৎ কে যেন ওর পা ধরে টান দিল । টেনে খাটের তলায় নিয়ে গেল কবিরকে । কিছু বুঝে উঠার আগেই চার কোণায় হাত পা আটকে গেল ওর । বুকের উপর চেপে বসলো সেই ছোট ছেলেটা । চোখের কোটর দুটি শূণ্য, রক্তের ন্যায় টকটকে লাল । ঠোঁটশূণ্য মুখ থেকে লালা ঝরছে । ভয়ংকর দৃষ্টিতে তাকিঁয়ে আছে কবিরের দিকে । দুই হাতে গলা চেপে ধরলো ওর । নির্বাক আর অসহায় দৃষ্টিতে তাকিঁয়ে আছে নিপা ।
কবিরের বুকের উপর থেকে সরে গেল ছেলেটা । মুহূর্তের মধ্যেই আগুন ধরে গেল কবিরের শরীরে । প্রাণপনে চিৎকার করতে লাগলো ও ।
বৃষ্টির ঝমঝম শব্দ, কবিরের চিৎকার সব কিছু ছাপিয়ে শুনা গেল অদ্ভুত কিছু কথা ।
"আমি এর থেকে বেশি কষ্ট পেয়ে মরেছি ।"
বেশিক্ষণ সময় লাগলো না আগুনে পুড়ে কবিরের চেহারাটা নিপার মত বীভৎস হতে ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now