বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

HAPPY NEW YEAR

"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Suborna Akhter Zhumur (০ পয়েন্ট)

X ঘড়ির কাটা বারোটা পেরিয়ে গেছে। ক্যালেন্ডারের পাতাটাও বদলানোর অপেক্ষায়। যোগ হয়েছে নতুন আরেকটা দিন। নতুন একটা বছরের শুরু, নতুন করে নতুন বছরের সূর্য দেখার অপেক্ষা। জীবনের সাথেও যুক্ত হয়েছে নতুন একটা পালক। তাইতো তুমি বিদায় নিয়েছো আজ আমাদের জীবন থেকে। জানি তুমি আর ফিরবেনা। তাই স্মৃতিকাতর মনটা মেঘে মেঘাচ্ছন্ন। আবার অন্যদিকে, নতুন কাউকে বরণ করে নেয়ার কল্পনায়ও কিছুটা বিভোর। মানুষের জীবন খুবই অদ্ভুত!! ক্ষণস্থায়ী এই জীবনে মানুষের চাওয়ার শেষ নেই। কিন্তু সবার সব চাওয়া পূরণ হয়না। অপূর্ণ কিছু চাওয়া, বিবর্ণ কিছু ইচ্ছে আর স্বপ্নভঙের একরাশ হতাশা নিয়েই কেটে যায় জীবন। সময়ের কাটা থেমে থাকেনা। সময়ের স্রোতে ভাসতে ভাসতে দেখতে দেখতে কেটে গেলো একটা বছর। চেয়েও না পাওয়া আর না চেয়েও অমুল্য কিছু প্রাপ্তির ছোটোখাটো অসংখ্য অম্লমধুর স্মৃতি মনের এ্যালবামে আকাঁ থাকবে তোমার দেয়া উপহার হিসেবে। তুমি চলে যাবে ঠিকই কিন্তু তোমার পদচিহ্ন, তোমার দেয়া স্মৃতির মাধ্যমে আমাদের জীবনে থেকেই যাবে। ছিলে তুমি এতোগুলো মাস, এতোগুলো সপ্তাহ, এতোগুলো দিনের এতোগুলো ঘন্টার এতোগুলো সেকেন্ডে। তবুও আজ সব হিসেব চুকিয়ে দিয়ে তুমি যাচ্ছো চলে। তোমার বেদনায় কিছুটা বিহ্বল হলেও কিছুই করার নেই। কারণ, পৌঢ়ত্বের দ্বারপ্রান্তে এসে সবাইকেই সব মায়া ত্যাগ করে চলে যেতে হয়। নতুন কারো পদচারণায় আর আবির্ভাবে আবার নতুনভাবে নতুন রঙে সেজে ওঠে পৃথিবী। কি পেয়েছি, কি পাইনি, কি দিয়েছো, কি দাওনি সেই হিসাব আজকে নাহয় বাদই দিলাম! কারণ, আজকে এই বিদায়বেলায় তোমাকে কাঠগড়ায় দাড় করানোর কোনো ইচ্ছে নেই আমার । GOOD BYE 2019 সৃষ্টিকর্তার কাছে শুধুই চাইছি নতুন বছরে যেন চাওয়াপাওয়ার কোনো হিসেব না করতে হয়, প্রাপ্তির সুখেই যেন আলোকিত থাকে আমাদের জীবন। কোনো দুঃখ, কোনো কষ্ট কিংবা হতাশার চিহ্নমাত্র যেন থাকেনা আমাদের জীবনে। মন খারাপের বেলাগুলো একেবারেই যে আসবেনা তা বলছিনা! নাহয় অল্পকিছু মন খারাপের মেঘ মনকে মাঝেমাঝে আলতো ছুয়েঁ যাবে। কিন্তু সেই মেঘে যেন আমাদের জীবন কখনোই সম্পূর্ণভাবে ঢেকে না যায়। HAPPY NEW YEAR 2020 SUBORNA AKHTER ZHUMUR


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪০ জন


এ জাতীয় গল্প

→ Happy new year 2020
→ Happy New Year
→ """"""Happy new year friends""""
→ HAPPY NEW YEAR 2015
→ HAPPY NEW YEAR

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now