বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
জিজেতে আমার প্রথম লেখা, ভুল হলে শুধরে দিবেন প্লিজ,,,,,,,,,,,,,, রোজকার মতো আজকেও রাস্তায় হাটতে বেরিয়েছে রোহান,সকালে হাটতে তার খুব ভালো লাগে, পরিবেশটা যেন অপরূপ সাজে থাকে সকালবেলা। রোহান হেটে চলেছে হঠাৎ পেছন থেকে কেউ বলে উঠল I love you❤❤ রোহান,,,,,,,,,, রোহান থমকে গেলো কে বলল কথাটা?কি হলো রোহান পেছনে তাকাবে না। রোহান পেছনে ফিরতেই দেখে অপরূপ সুন্দরী একটা মেয়ে তার সামনে দারিয়ে আছে।কে আপনি বলে উঠলো রোহান,, এসবের মানে কি?মানে আবার কি আমি তোমাকে ভালোবাসি রোহান এই সহজ কথাটা বোঝোনা,,,,,আমার নাম তমা। রোহান: তো আমি কি করবো আমি আপনাকে চিনিনা জানিনা ভালোবাসি বললেই হলো,,,,আর আপনি আমার নাম জানলেন কি করে হুম,,,,,,,,,তমা: যাকে ভালোবাসি তার নাম জানা কোনো কঠিন কাজ নয় বুঝলে।রোহান: তো মিস তমা ভালোবাসা তো আর বাজারের আলু পটল নয় যে চাইলেই পেয়ে গেলাম আপনি থাকেন আপনার ভালোবাসা নিয়ে আমি গেলাম।রোহান চলে গেলো আরে দাড়াও রোহান যেওনা এই রোহান,,,,,,,,,,না চলেই গেলো কি আর করার তমাও চলে এলো।এতক্ষণ যাদের কথা হচ্ছিলো,, রোহান বড়লোক বাবার একমাত্র সন্তান ইন্টার 1st এ উঠল আর তমাও ধনী পরিবারের মেয়ে সেও ইন্টার 1st এ ভর্তি হলো।রোহান বাড়ি ফিরে নিজের রুমে চলে গেলো বার বার ভাবছে কে এই তমা কি চায় সে কেনো এমন কথা বললো,,,আর আমায় চিনলোই বা কি কর,,,,,,ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পরেছে নিজেও জানেনা মায়ের ডাকে লাফিয়ে উঠলো সে,, মা: কিরে এই অসময়ে কেউ ঘুমায় উঠে খেয়ে নে। আসছি মা তুমি যাও। দুপুরের খাওয়া শেষ করে বিকেল বেলা ঘুরতে বেরোলো রোহান বন্ধুদের সাথে একটু আড্ডা দেওয়া যাবে,,,,বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে গেলো মতি চাচার চায়ের দোকানে,যেখানে ওরা প্রতিদিন আড্ডা দেয়,,,,,,কিরে এতক্ষণে তোর আসার সময় হলো রোহানের বন্ধু জনি, সাথে তমাল, হিমেল ওরাও আছে।তমাল : কিরে কিছু বল,,,,,এমনিই আজ একটু দেরি হলো । হিমেল: কাল তো কলেজে প্রথম দিন সঠিক সময়ে কিন্তু আসা চাই,,,,, রোহান: আরে এতো বলতে হবেনা সময় মতোই চলে আসবো,,,,,,,শোন তোদেরকে একটা কথা বলি,,,জনি: কি বলতে চাও বন্ধু বলে ফেলো,,,,আর বলিস না আজ সকালে,,,,,,,,,,,,,, সকালের ঘটনাটা বললো রোহান,,,তমাল: বলিস কি একেবারে I love you❤❤ কি কপাল রে তোর। রোহান: ধুর তোর কপাল আগে বল চিনিস নাকি মেয়েটাকে,,বন্ধুরা: নারে ভাই এই নামের কাউকে তো চিনিনা আমরা।ও ঠিক আছে কাল দেখা হচ্ছে এখন আসি,,,,ওকে বাই।আজ কলেজের প্রথম দিন রোহান তারাতারি কলেজে চলে গেলো,,,জনি,তমাল,হিমেল ওরাও এসে গেছে, সবাই নতুন তাই পরিচিত হচ্ছে হঠাৎ রোহানের পেছন থেকে কেউ বলে উঠলো I love you❤রোহান❤,,,,,,,,,আরে এতো সেই মেয়েটি। কি ব্যাপার বলুনতো আপনার মতলবটা কি?? তমা:এখানে আবার মতলবের কি দেখলে আমি তো তোমাকে ভালোবাসি।আর আমাকে আপনি করে কেনো বলছো এখন থেকে তুমি করে বলবে,,,,বয়েই গেছে তুমি করে বলতে যতসব।জনি: এই রোহান ওখানে কি করছিস এদিকে আয়,,,রোহান চলে এলো কি বলবি বল।মেয়েটা কেরে? তোদের কালকে বললাম না একটা মেয়ে,,,,,,,,,ও বুঝেছি এই বুঝি সেই তমা,,,,হ্যা এই সেই মেয়ে,,, জনি: দেখতে কিন্তু বেশ,,তো আজ আবার কি বললো? সেই একই কথা ভালোবাসি❤❤,,,,,,আরে রাজি হয়ে যা।ধুর বাদ দে তো ক্লাসে চল হুম চল,,,,ক্লাসে গিয়ে তমাকে দেখতে পেলো রোহান,, হায় আল্লাহ এখন থেকে এই মেয়েকে আমায় সহ্য করতে হবে নাকি।তমা বার বার রোহানের দিকে তাকাচ্ছে এভাবেই পুরো ক্লাসটা কাটিয়ে দিল।সবাই ক্লাস করে বাড়ি ফিরছে,,,,,,হিমেল: কিরে রোহান এতো কি ভাবছিস,, কিছু না চল বাসায় যাই মেয়েটা কিন্তু সুন্দর বললো তমাল,,,,থাম তো ভালোবাসি বললেই হলো। কেনো হবেনা ভালোবাসা কি অন্যায়? কে,, পেছনে তাকিয়ে আবারও অবাক এ তো তমা,,,,,রোহান এই মেয়ে আপনি আমায় ফলো করছেন নাকি কি চান আপনি,,কেনো আমার পেছনে পড়ে আছেন। তমা:তোমার ভালোবাসার জন্য আমায় একটু ভালোবাসো না গো,,,তাতে কি এমন ক্ষতি বলো।আপনি কি পাগল আপনি আমায় চিনলেন কি করে বলুন তো,,,,,,,,,,,,,তমা: স্বপ্নে , মানে কি? তুমি প্রতিরাতে আমার স্বপ্নে আসো আমায় ভালোবাসো❤❤,, কত ভালোবাসার কথা বলো আর এখন আমায় চিনতেই পারছো না।এসব কি আজেবাজে কথা বলছেন,,, আজে বাজে নয় তুমি যদি আমায় ভালো না বাসো তাহলে আমি মরেই যাবো, এই বলে চলে গেলো তমা।আজব তো জোর করে ভালোবাসা আদায় করবে নাকি।হিমেল : আরে রোহান তোর তো কপাল ভালো রে রাজি হয়ে যা আমি হলে তো রাজি হয়ে যেতাম।চুপ কর তো তোরা বাসায় যেতে হবে এখন আসি,,,,ওকে যা ভালো থাকিস বাই।রোহান বাসায় এসেছে,, মা: কিরে রোহান কলেজ কেমন লাগলো,,,, যেমন লাগার তেমনি লেগেছে,,এভাবে কেনো বলছিস কি হয়েছে,,কিছু না মা খেতে দাও। বাবা: কি হয়েছে তোর বলতো এমন করে কেনো কথা বললি ,, কিছু হয়নি বাবা চলো খেয়ে নেই,, হুম চল.................. রাত দশটা রোহান শুয়ে আছে হঠাৎ ফোনটা বেজে উঠলো অচেনা নাম্বার থেকে ফোন,, হ্যালো কে বলছেন I love you রোহান ❤❤
আ.. আপনি, হ্যা আমি তোমার তমা।আপনি আমার নাম্বার কোথায় পেলেন?? ভালোবাসা থাকলে সব হয় বুঝলে,,,,কিন্তু আমি আপনাকে ভালোবাসি না,, কেনো আমায় এভাবে বিরক্ত করছেন বলুন তো।এমন কথা বোলোনা রোহান তোমার ভালোবাসা না পেলে আমি পাগল হয়ে যাবো,,, আমায় তুমি ভালবাসো রোহান প্লিজ,,,,,,,,,,,,,
এসব কথা বন্ধ করুন আর কখনও আমায় বিরক্ত করবেন না বুঝলেন।কিন্তু রোহান আমি,,,ফোনটা কেটে দিলো তুমি আমায় যতই বলো না কেনো আমি তোমাকে ছাড়বনা তুমি আমার হবেই,, আমার নাম তমা তোমাকে আমি আমার করবই।রোহানের দু চোখে ঘুম নেই মেয়েটা কেনো এমন করছে,,,জানি মেয়েটা সুন্দর কিন্তু খুব পাজি এভাবে কাউকে ভালবাসা যায় নাকি। চলবে...............
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now