বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

জীবন থেকে নেয়া(সাইকো)

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়ামণি (রোবো গার্ল) (০ পয়েন্ট)

X জীবন থেকে নেয়া (সাইকো) কেউ একজন আমায় সাইকো ডাকে।সাইকো ডাকার কারণটাও খুব অদ্ভুত! আমি তাকে মাত্রাতিরিক্ত ভালোবাসি বলেই আমাকে সাইকো বলে সে।এটাও বলে,আমার নাকি ট্রিটমেন্ট প্রয়োজন।লেখাটা পরার পর আপনারাও আমায় সাইকো বলবেন।তবে,আমি হাসিমুখেই তা মেনে নেবো।আমাকে সাইকোই বলা উচিৎ। আর, এটা হয়তোবা আমার জীবনের একটা কালো অধ্যায়ই যা আমাকে সত্যিই সবার চোখে সাইকো বানিয়ে দেবে। সে যেহেতু বলেছে আমার ট্রিটমেন্ট প্রয়োজন তাই, ট্রিটমেন্ট এর জন্য পাঠানোর আগেই লিখনিটা তাকে উপহার কিংবা অভিশাপ হিসেবে দিতে চাই।তোমার জন্য প্রিয়তম.... যে আমাকে এই উপাধি, উপাধি বলা চলে কিনা বুঝতে পারছিনা! যাহোক, যে আমাকে সাইকো বলে ডাকে সে আমার চোখে এই পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দর ব্যক্তি। যার হাসিটা পৃথিবীর সবচেয়ে সুন্দর আর পবিত্র। হ্যাঁ,খুব ভালোবাসি আমি তাকে।অনেক বেশি ভালোবাসি।সে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। জীবনের সবথেকে মূল্যবান সম্পদ। জিজেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো কারণ, তাকে আমি এই জিজেতেই পেয়েছিলাম। এবার আসা যাক সে আমাকে সাইকো কেন বলে তার কারণে। সে আমাকে সাইকো বলে কারণ, আমি তাকে কোনো মেয়ের সাথেই কথা বলতে দেইনা।এমনকি, তার সাথে রিলেশনে আসার পর তার পুরোনো নতুন সব মেয়ে ফ্রেন্ডের সাথেই তার সম্পর্ক নষ্ট করে দিয়েছি।কোনো মেয়েকে তার পাশে আমার সহ্য হয়না। কোনোভাবেই না। কোনো মেয়ে তার ফ্রেন্ডলিস্টে থাকলেও আমার সহ্য হয়না।তাই রাখতে দেইনা। কোনো মেয়ের পোস্টে সে লাইক কমেন্ট করলেও আমার সহ্য হয়না।তাই, কর‍তে নিষেধ করি।কোনো মেয়ে তার পোস্টে রিয়েক্ট কমেন্ট করলে আমার সহ্য হয়না তাই, তাকে কোনোপ্রকার পোস্ট করতে দেইনা। তাকে কোনো মেয়ে দেখলে আমার সহ্য হয়না।সেজন্য প্রোফাইল পিকচার হিসেবে তার ছবি দিতে দেইনা।কোনো মেয়ে তার আশেপাশে আসলেও উল্টাপাল্টা বকে তাড়িয়ে দেই।তাকে ফলো করি সবসময় যাতে কোনো মেয়ের সাথে কোনোভাবেই কন্টাক্ট না করতে পারে।সে যেসব পেইজে লাইক দিয়ে রাখে সব পেইজের পোস্টে তার রিয়েক্ট কমেন্ট দেখি যাতে কোনো মেয়ের সাথে সে কমেন্টে কথা না বলতে পারে। তাকে এফবিতে বা অন্য কোথাও কমেন্ট করতে দিতে চাইনা কারণ কোনো মেয়ে রিপ্লাই করে যদি কথা বলতে আসে!এসব কারণে আমি তার চোখে সাইকো,অসামাজিক আরও কত্তো কী! মাঝেমাঝেই ভাবি,আত্মহত্যা করে নেবো।করা হয়ে উঠে না।ভয় হয়। আবার এটাও মনে হয়, আমি মারা গেলে সে অন্য কারোর হয়ে যাবে! এসবকিছুই করি একটা কারণে আর সেটা হলো,তাকে হারিয়ে ফেলার ভয়। তাকে কখনো সামনাসামনি দেখিনি আমি। শুধু অনলাইনেই কথা বলে তাও মেসেজিং এ। ফোনেও কথা বলা হয়না কারণ আমরা কেউই তাতে অভ্যস্ত নই।কিন্তু, ভালোবাসার কমতি নেই। যতোটা ভালোবাসা যায় ততোটাই তাকে ভালোবাসি। এসব কিছুই তার কাছে পাগলামি আর এসব কারণেই আমি সাইকো। আমি শতভাগ নিশ্চিত, আপনাদেরও আমাকে সাইকো মনে হবে। এই হারিয়ে ফেলার ভয়টা..... যাকিছুই হোক,হইনা আমি সাইকো,অসামাজিক... তবুওতো তোমায় ভালোবাসি।অসম্ভব ভালোবাসি। বি:দ্র:এই কয়েকদিনে জিজেতে এসে অনেককেই অনেক কথা বলেছি,বাজে কথা, অন্যদের গল্পে উল্টাপাল্টা কমেন্ট।এসবের জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি।ক্ষমা করে দিও সবাই।জিজে ছেড়ে যাচ্ছি।আল-বিদা।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১১ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now