বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সেই তুমি ৪

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান PS Sumon (০ পয়েন্ট)

X কিন্তু সেখানে যেয়ে যা শুনলাম আমার পায়ের নীচ থেকে যেন মাটি সরে গেলো,,, রিমির নাকি কালকে বিয়ে হয়ে গেছে,, সেদিন রাতে যখন রিমি আমার রুমে ছিলো,,,আন্টি নাকি সব বুঝে গেছিলো,, তাই অান্টি জোড় করে রিমির বিয়ে দিয়ে দিয়েছে,,, এমনকি আন্টি আমাকে বাড়ি থেকে বের করে দেয়,, একা একা পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরতে থাকি,, আর ভাবতে থাকি কোথায় ছিলো আমার ভালোবাসার ঘাটতি,,, এখনকার মানুষ কেন ভালোবাসার মূল্য বুঝে না,, এগুলো ভাবতে ভাবতে হেটে যাচ্ছিলাম অজানা গন্তব্যে,, সেই পথ ধরে যে পথে কুয়াশার মাঝে হেটেছিলাম রিমির হাত ধরে,, সত্যি রিমির অভাবটা বড় ভুগাচ্ছিলো আমায়,, এভাবে একা একা যখন পরিবেশের সাথে পেরে উঠছিলাম না তাই আবার ফিরে যাই নিজের বাড়িতে,, এরপর থেকেই আমার সঙ্গী হলো সিগারেট। রিমিকে অনেকবার ফোন করেছিলাম,,কিন্তু ওর নাম্বার আর খোলা পাইনি,, তারপর এতো বছর পর আর রিমির নাম্বার থেকে কল এলো,,,অনেকটাই অবাক লাগছিলো,,, ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে ভেসে আসতে লাগলো সেই চিরচেনা কণ্ঠটা যদিও আজ একটু অচেনাই লাগছে,,, --- হ্যালো,,কেমন আছো? (রিমি) -- কে বলছেন? (আমি) (অচেনার‌ অভিনয় করলাম) -- আমাকে চিনতে পারো নি? (রিমি) -- পরিচয় না দিলে চিনবো কিভাবে? (আমি) -- আমার কণ্ঠ শুনেও আমাকে চিনতে পারো নি,,কত কথা বলতাম আমরা দুজন,,(রিমি) -- কথা বললেই যদি মানুষ চেনা যেত,,কণ্ঠ শুনলেই যদি মানুষ চেনা যেত,,তাহলে কোনোকিছুই অচেনা লাগতো না,,,তারপর বলো কেন ফোন করেছো? (আমি) --- কেমন আছো? (রিমি) -- এটা শোনার জন্য ফোন করেছো,,তাহলে শোনো,,এখন আর তোমার কথা ভাবিনা,,এখন আর তোমার অপেক্ষায় থাকি না,,এখন আর তোমাকে মিছ্ করি না,,এখন আর তোমাকে ভেবে মাঝরাতে কাঁদি না,,এর মানে যদি ভালো থাকা হয় তাহলে আমি ভালো আছি,,(আমি) -- এখনো আমার ওপর রেগে আছো? (রিমি) -- রাগার তো কোনো অধিকার আমার নেই? (আমি) -- এতো রাতে জেগে আছো কেনো,,ঘুমাওনি কেন ? (রিমি) -- ঘুম,,,ঘুম যার কাছ থেকে কিনতাম সে তো মরে গেছে তাই আর ঘুমাতে হয় না,,(আমি) -- হ্যা ঠিকই বলেছো‌ আমিতো মরেই গেছি,,তোমাকে ছাড়া তো মৃত ব্যক্তির মতোই বেচে আছি,, কি করো এখন? (রিমি) -- রাস্তায় দাড়িয়ে সিগারেট খাচ্ছি?? (আমি) -- তুমি না আমার হাতে হাত রেখে কথা দিয়েছিলে কোনো সিগারেট স্পর্শ করবে না,,(রিমি) -- ওই হাতো তো আমাকে কতো কথা দিয়েছিলো,,সে তো কোনো কথাই রাখেনি আমি মাত্র একটা কথা রাখিনি,,(আমি) -- সত্যি সেদিন আমার কোনো ভুল ছিলনা,,আম্মু আমাকে জোড় করে বিয়ে দিয়েছিলো,,(রিমি) -- আমি তো তোমাকে কোনো দোষ দিচ্ছি না (আমি) -- এখনো কি কবিতা লেখা? (রিমি) -- কবিতার ছন্দগুলো হারিয়ে গেছে (আমি) --- আর গল্প? (রিমি) -- গল্পের রাণি খুজে হারিয়ে গেছে,,(আমি) -- নতুন রাণি খুজে নাও,,(রিমি) -- কেউ তো পুরোনো হয়নি,,(আমি) -- বিয়ে করেছো,,? (রিমি) -- ওটা আমার দ্বারা হবে না,,(আমি) -- সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করে নাও,,(রিমি) -- চাই না কোনো নতুন স্বপ্ন দেখতে,,চাইনা আর নতুন কোনো গল্প লিখতে,,,ফোন রাখো আমার আর কথা বলতে ইচ্ছে করছে না,,(আমি) -- আবার কবে কথা হবে? (রিমি) -- নিয়তি যেদিন চাইবে,,(আমি) এই বলে ফোনটা কেটে দিলাম,,আজকে রিমিকে খুব মনে পরছে,, এর হাত ধরে হেটে চলার সেই কথাগুলো একটু‌ বেশিই মনে পরছে,, সিগারেট টা শেষ করে আরেকটা সিগারেট ধরালাম,,তারপর পেছনে ঘুরতেই একটু চমকে গেলাম,,,, --- চলবে


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৫ জন


এ জাতীয় গল্প

→ সেই তুমি
→ সেই তুমি ৫
→ সেই‌ তুমি ৩
→ সেই তুমি ২
→ সেই তুমি ১
→ সেই তুমি
→ সেদিনের সেই তুমি ( সম্পূর্ণ গল্প)
→ সেদিনের সেই তুমি__৬
→ সেদিনের সেই তুমি__৭ (THE CONCLUTION)
→ সেদিনের সেই তুমি__৫
→ সেদিনের সেই তুমি__৩
→ সেদিনের সেই তুমি__৪
→ সেদিনের সেই তুমি__২
→ সেদিনের সেই তুমি__১

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now