বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
গল্প : অপরিচিতা
পার্ট : ৭
লেখক :ইমরান খান
♥♥♥♥♥
আরিফ : হ্যালো.....
তিতলি : কই তুমি ???
আরিফ : তুমি কি কোচিং এ আইসা পরছো
তিতলি : কি মনে হয় তোমার, আমি কতক্ষণ ধরে কোচিং এর সামনে দাড়ানো
আরিফ : তাহলে আমি কোথায় আছি ?
তিতলি : ওহ্ তুমি কি কোচিং এর সামনে দাড়ানো নাকি
আরিফ : জ্বি মাত্র ৩০ মিনিট যাবত
তিতলি : প্লিজ আর মাত্র ৫ টা মিনিট অপেক্ষা করো আমি এখনি আসছি
( কিছুক্ষণ পর এক প্রকার দৌড়ের মতো করে ও আসলো,
এসেই ওর ব্যাগটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল,
" এটা নিয়ে একটু দাড়াও আমি এক্ষুনি আসছি "
এই বলে আমাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ও কোচিং এর ভিতরে ঢুকে গেলো ।
আমি ব্যাগটা হাতে নিয়ে দাড়িয়ে আছি আর ভাবছি, ব্যাগের ভিতর কোনো বোম টোম নেইতো আবার, যা এখনি ফেটে পরবে.....
নাকি আবার আমাকে ফাসাবে বলে ব্যাগটা আমার হাতে দিয়ে ভিতরে লোকজন ডাকতে গেছে,
যারা এখনি এসে ছিনতাইকারী বানিয়ে রামধুলাই দিবে.......
একবার ভাবছিলাম ব্যাগটা এখানে রেখেই পালিয়ে যাই, কিন্তু আমার ভিতর কেমন যেন একটা আগ্রহবোধ কাজ করছে এটা জানতে যে আসল ব্যাপারটা কি........
এসব ভাবতে ভাবতেই দেখি ও হাতে একটা কাগজ নিয়ে বেড়িয়ে আসছে,
কিন্তু ওর আশেপাশে এমন কাউকে দেখতে পেলাম না যে এসে আমাকে পিটাবে,
তখনই ও বলে ওঠলো...........)
তিতলি : সরি, তোমাকে অনেকক্ষণ দাড় করিয়ে রাখলাম
আরিফ : না, না ঠিক আছে, খুব বেশি না মাত্র ৪০ মিনিট
তিতলি : আসলে হয়েছে কি আমি ঠিক টাইমেই বের হয়েছিলাম, কিন্তু রিক্সা পেতে দেরি হচ্ছিলো, যদিও একটা রিক্সা পেলাম কতটুক এসে দেখি, কোনো একটা মোটরসাইকেল নাকি এক্সিডেন্ট করে একটা ছাগল মেরে ফেলেছে, তাই সেখানে অনেক মানুষ জড়ো হয়েছে,
ভিড় ঠেলে রিক্সা আসতে এতোটা সময় লস হলো আর কি....
সরি.......
আরিফ : ( এমন অযুহাত শুনে আমি আর কিছু বলার মতো খুজে পেলাম না ) যেটা হয়ে গেছে সেটা নিয়ে চিন্তা না করাই ভালো, আর তোমার হাতে ওইটা কি ?
তিতলি : ওহ্ এটা এডমিশন ফরম
আরিফ : তাহলে আগে তোমার কোচিং এর কাজ শেষ করো পরে না হয় আমরা কথা বলি
( তারপর ওখানে ওর কাজ শেষ করে আমরা বের হলাম,
এতক্ষণ ওর সাথে থেকে ওর সমন্ধে আমার ভিতর থাকা সকল নেগেটিভ চিন্তা ভাবনা দূর হয়ে গেলো......
আর ওর সম্পর্কে বর্ণনা দিতে গেলে দাড়ায় যে, দেখতে শুনতে মাশাল্লাহ, উচ্চতা ৫ ফিট ২-৩ ইঞ্চি হবে, বোরখা আর হিজাবে ওকে যা লাগছিলো না ওকে..... যাই হোক বেশি বললে আবার আপনারা প্রেমে পড়ে যাবেন,,
কোচিং থেকে বের হয়ে ওকে বললাম.........)
আরিফ : তারপর বলো ?
তিতলি : কী ?
আরিফ : এখন প্ল্যানিং কি ?
তিতলি : এখন তোমার প্রেম না করার কাহিনী শুনবো
আরিফ : যেহেতু একটা কমিটমেন্টে আছি সেহেতু বলতে তো হবেই
তিতলি : হুম গুড বয়
আরিফ : চলো কোথাও বসে কথা বলি
তিতলি : আজকে বসে না, হেটে হেটে কথা বলব
আরিফ : আজব ব্যপার এই মফস্বলে তুমি হেটে কথা বলার মাঝে কি মজা পাবা
তিতলি : জ্বি না স্যার আমরা এই মফস্বলে হাটবো না, রেললাইন ধরে হাটতে হাটতে গ্রামের ভিতর চলে যাবো
আরিফ :.................( ওর দিকে তাকিয়ে আছি কোনো কথা বলছি না )
তিতলি : ( তুড়ি মেরে ) ও হ্যালো এভাবে তাকিয়ে না থেকে হাটা শুরু করেন
আরিফ : বলছিলাম যে, গ্রামের ভিতর দিয়ে হেটে গেলে কো খাওয়ার মতো তেমন কিছু পাওয়া যাবে না, তার চেয়ে বরং চলো কোনো ক্যাফেতে বসে কথা বলি....
তিতলি :..............
♥♥♥♥♥
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now