বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমরা হারানো অনেক কিছু নিয়েই আফসোস করি।কিন্তু একবারও কি ভেবে দেখেছি যেটা হারিয়ে গেসে সেটা আর ফিরে না পাওয়ার সম্ভাবনায় বেশি?কখনো হারানো জিনিসের প্রতি আফসোস করতে নেই।আফসোস করে কোনো লাভ খুঁজে পাওয়া যায় না।আফসোস না করে নতুন পথে পা দেওয়ায় উচিত।আমরা অনেক সময় কাজের সময় কাজ ফেলে আড্ডা দিচ্ছি ফোনে বা টিভি দেখে সময় নষ্ট করি।কিন্তু আমরা বোঝার চেষ্টা করিও না যে সময়ের মূল্য কতটুকু।আমাদের তখনি আড্ডা দেওয়া উচিত যখন আমাদের কাজ থাকে না।কাজের সময় কখনো ওসব করতে নেই।ওসব আড্ডা দেওয়ার মায়া ত্যাগ করে কাজে মন দিতে হবে।তাহলেই তুমি স্বার্থক হবে।অনেকেই মানুষকে ইচ্ছা করে কষ্ট দেয়।তুমি যদি কাউকে ইচ্ছা করে কষ্ট দাও তাহলে মনে রেখো তুমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হীনমন্য ব্যাক্তি।কারণ একজন মানুষের হৃদয়ে কষ্ট দেওয়ার পাপ অনেক।যে অন্যজনের কষ্ট বুঝে না সে হলো চরিত্রহীন।তবে হ্যা তুমি যদি ইচ্ছা না করেই কষ্ট দিয়ে যাকে কষ্ট দিলে তার সেই কষ্ট উপলব্ধি করতে পারো তাহলে ঠিক আছে।আমাদের সমাজে চোর ডাকাত সন্ত্রাস অনেক আছে।কিন্তু এসব ডাকত সন্ত্রাসরা কি কখনো ভেবে দেখে না যে যাদের সাথে ডাকাতি করি তাদের কেমন কষ্ট লাগে?তারা কি নিজেকে দিয়েই উপলব্ধি করে না যে তারা অন্যের সাথে যেমন করছে সেরকম যদি নিজের সাথে কেউ এমন করে তাহলে নিজের কেমন লাগবে?তাদের এসব করে কি হয়?আমি তাদের একেবারেই খারাপ বলিনা।আমি চাই তারা ভালো হোক।তারা এসব ছেড়ে দিক।কারো সাথে কোনো খারাপি করার আগে প্রথমে নিজেকে দিয়ে উপলব্ধি করতে হয়।যারা এই উপলব্ধি করতে পারে না তারা মানুষের কষ্ট বুঝে না।ইচ্ছা করে কষ্ট দেয়।আগেই বলেছি যারা কাউকে ইচ্ছা করে কষ্ট দেয় তারা হীনমন্য ব্যাক্তি।আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা অন্য ধর্মের মানুষকে দেখতে পারে না।তারা কি একবারও ভাবে না যে ধর্ম আলাদা হলেও মানুষের হৃদয় একই?একজন মানুষ অন্য মানুষের কাছে থেকে ভালোবাসা চায়।তাই এসব ভেদাভেদ দেখলে হবে না।তাই আমাদের সবাইকে সব ধর্মের সব জাতির মানুষের সাথে মিলেমিশে চলতে হবে।মানুষ মানুষের জন্য।তাই ধনী গরিব কোনো ভেদাভেদ করা যাবে না।আমাদের সমাজে অনেকেই ধনী কিন্তু সে গরিবদের সাথে হিংসা করে।কিন্তু এইসব ধনীরা কি ভাবে না আল্লাহ তায়ালা তাদের টাকা গরিবদের জন্যই দিয়েছেন?আমি তাদের বলছি আমাদের দেশের অসহায় মানুষদের পাশে দাঁড়াতে।অনেকে নিজের সুন্দর চেহেরা নিয়েই হিংসা করে।কিন্তু তার হৃদয় সুন্দর না।আসলে সেতো প্রকৃত সুন্দর না।কারণ হৃদয় যদি সুন্দর না হয় তাহলে তার চেহেরার সুন্দরের মূল্য নেই।অন্যদিকে একজন মানুষ চেহেরায় সুন্দর না হলেও হৃদয় যদি সুন্দর হয় তাহলে তার দিকে সবারই টান থাকে।কারণ আগেই বলেছি একজন মানুষ অন্য মানুষের কাছে ভালোবাসা চায়।কিন্তু আমি তাদের ভালো হতে বলি।এসব চেহেরার রূপের বড়াই ছেড়ে দিয়ে হৃদয়ের রূপের বড়াই দেখাতে হবে।তাহলে তুমি সমাজে সম্মানিত হবে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now