বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নায়ু - ১

"রহস্য" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Tasnim Ara Esha (০ পয়েন্ট)

X পরিবারের সবাই খুব ভেঙে পরেছে । আমি একা কিভাবে সবাইকে সামলাবো ? এখন যদি তুই ও এরকম করিস তাহলে কীভাবে হবে ? তুই এমন করিস না,কথাগুলো নীল কে বলে ফোনটা রেখে দিলাম । আমি তুলি। একটু আগে যার সাথে কথা বলছিলাম সে আমার best friend নীল। আমার একমাত্র ছোট বোন নায়ীরা (নায়ু) কে নিয়ে সবাই ভেঙে পরেছে। আসলে গতকাল ও মারা গিয়েছে । সবাই বলছে ও সুইসাইড করেছে । আমি ও মেনে নিয়েছি । কিন্তু নীল কোনোভাবেই মানছে না যে নায়ু সুইসাইড করেছে । নীলের কথা কেউ বিশ্বাস করছে না। তবুও আমার ওকে বিশ্বাস করতে ইচ্ছে করছে । কারণ না নায়ু সুইসাইড করার মতো মেয়ে,,না নীল মিথ্যা অবান্তর কথা বলার মতো ছেলে । নীল যুক্তি ছাড়া এক হরফ উচ্চারণ করেনা,আর সে কিনা মিথ্যা মিথ্যা এতগুলি কথা বলে দিবে নির্ধিধায় । কখনও না,,, নীলের মতে হয় নায়ুর accident হয়েছে আর নয় ওকে কেউ খুন করেছে। কিন্তু ওকে কে আর কেনই বা খুন করবে। আর ওর যদি accident হয় তাহলে এটাকে কেন সুইসাইডের মতো করে সাজানো হলো। এইসব ভাবতে ভাবতে একটু চোখ বুজে আসছিল আর ঠিক সেই সময়ই নীল কল করলো। ওর কলটা রিসিভ করলাম কিন্তু ও কোনো কথা না বলে শুধু কাঁদতে লাগলো। আমার ও চোখদুটা ঝাপসা হয়ে গেল । আমি : নীল,তুই পাগলের মতো কেন করছিস ? নীল : তুলি, বিশ্বাস কর আমায়। আমার মন বলছে,,, আমি : আমি জানি,আমি জানি। তুই একটু শান্ত হ। নীল : নায়ীরার মৃত্যুর আগে শেষ বার ও আমাকে কল করেছিল কিন্তু কোনো কথা বলেনি। আমি ভাবলাম হয়ত ভুল করে চলে এসেছে। যখন ফোন রাখতে যাব ঠিক তখনই ঐ পাশে জোরে চিৎকারের আওয়াজ শুনতে পাই। তারপর এক ভয়ংকর হাসি।।। আমি : শান্ত হ, শান্ত হ। তারপর ? নীল : আমি কী করব বুঝতে পারিনি। ভয়ে আমার হাত পা ঠাণ্ডা হয়ে আসছিল,, আমি : আমাকে তুই আগেই কেন বলিসনি ? নীল : আমি ভেবেছিলাম তুই আমার কথা বিশ্বাস করবিনা তাই কিছু বলিনি আমি : যদি তাই হয়, তাহলে কে সে?


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪৮ জন


এ জাতীয় গল্প

→ নায়ু ৭
→ নায়ু ৬
→ নায়ু - ৫
→ নায়ু ৪
→ নায়ু ৩
→ নায়ু ২

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now