বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বউ ও শাশুড়ী

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান SHAHI (০ পয়েন্ট)

X অনেক অনেক দিন আগে, চীনে লিউ নামের এক মেয়ে বিয়ে করে বাস করতে লাগলো তার স্বামী ও শাশুড়ীর সাথে । খুব অল্প সময়ে লিউ যে তার শাশুড়ীর সাথে বাস করাটা অসম্ভব মনে করলো । ক্রমশ তাদের মধ্যে ঝগড়া -বিবাদ শুরু হয় । শাশুড়ী প্রায় সবসময় লিউ কে কটাক্ষ করতো বিভিন্ন কাজের জন্য ।। পরিস্থিতি সবচাইতে খারাপ যে দিকটা সেটা হলো, চাইনিজ পরম্পরা অনুযায়ী লিউ তার শাশুড়ীকে সবসময় মাথা নিচু করে সম্মান জানাতে হবে এবং শাশুড়ীর সকল আদেশ ও উপদেশ মেনে নিতে হবে।।। অনেক দিন এবং সপ্তাহ পার হয়ে গেল কিন্তু তাদের বিবাদ না কমে দিন দিন বাড়তেই থাকলো। এসব ঘটনা ক্রমেই লিউর স্বামীকে খুব হতাশাগ্রস্থ করে তুললো।।। লিউ কোনো ভাবেই তার শাশুড়ী খারাপ আচরণ বরদাস্ত করতে পারছিল না,তাই সে সিদ্ধান্ত নিল যে কিছু একটা করতে হবে। একদিন লিউ তার বাবার বন্ধু মিঃ হং এর কাছে গেল, যার একটা ফার্মেসি রয়েছে। সে থাকে সব খুলে বলল এবং মিঃ হং এর কাছে কিছু বিষ চাইলো যা দিয়ে সে তার শাশুড়ীকে মেরে ফেলতে পারবে। আর এ সমস্যার সমাধান করতে পারবে। মিঃ হং কিছুক্ষন চিন্তা করার পর বললেন, আমি তোমাকে সাহায্য করবো তোমার সমস্যার সমাধান করতে । কিন্তু আমি তোমাকে যা যা বলবো তাই তোমাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। লিউ খুশি মনে তার কথায় রাজি হয়ে গেল। মিঃ হং তার ফার্মেসির পিছনের রুমে গেলেন এবং কিছুক্ষন পর ফিরে এলেন কিছু ঔষুধ প্যাকেট নিয়ে। তিনি লিউকে বললেন, তোমার শাশুড়ীকে মেরে ফেলবার জন্য এমন কোনো বিষ দেওয়া উচিত হবে না , যা তাৎক্ষনিক ভাবে মেরে ফেলবে। এতে লোকের সন্দেহ তোমার উপর পরবে। তাই আমি তোমাকে এমন একটা ঔষুধ দিচ্ছি যা তোমার শাশুড়ীর শরীরকে ধীরে ধীরে বিষক্রিয়া করবে। প্রতিদিন তার খাবারের সাথে অল্প পরিমাণে মিশিয়ে দিবে। এটার কার্যকারিতা শুরু করতে কয়েকমাস লেগে যেতে পারে , তাই তুমি তোমার শাশুড়ীর সাথে এ কদিন ভালো ব্যবহার করতে থাকো যাতে লোকের সন্দেহ কোনোক্রমে তোমার উপর না পরে। কখনো তার সাথে তর্ক করবে না, তার প্রতিটি ইচ্ছে পূরণ করবে, তার সাথে রাণীর♕ মতো আচরণ করবে। লিউ খুব খুশি হলো । সে মিঃ হং ধন্যবাদ দিয়ে তারাতাড়ি বাসায় ফিরে এলো তার শাশুড়ীকে হত্যা করবার কাজ শুরু করার জন্য।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।। সপ্তাহ পার হয়ে মাস পেরিয়ে গেল, লিউ তার ঔষধটা শাশুড়ীকে নিয়ম করে খাওয়াতে লাগলো। সে সবার সন্দেহে না তাকার জন্য মিঃ হং এর কথা অক্ষরে অক্ষরে পালন করতে লাগলো , সে তার বাজে রাগকে প্রশমিত করলো , তার শাশুড়ী সমস্ত আদেশ মাথা পেতে পালন করতো এবং তার সাথে আচরণ করতো নিজের মায়ের মতোই। ছয় মাস পর পুরো ঘরের দৃশ্যপট পাল্টে । লিউ তার রাগকে এতোটাই দমন করতে শিখলো যে, সে আর তেমন উওেজিত হতে পারতো না । এই ছয় মাসে তাদের মধ্যে কোনো তর্ক- বির্তক বাধলো না। আর এখন লিউ তার শাশুড়ী সাথে খুব বেশী ঘনিষ্ঠ হয়ে উঠলো। তার শাশুরীর আচরণে ও পরিবর্তন এলো। তিনি লিউকে নিজের মেয়ের মতো মনে করে ভালোবাসতে লাগলেন।।। তিনি তার বন্ধুবান্ধবদের ও আত্নীয়সজনদের বলতে লাগলেন যে, "তার বউমা পৃথিবীর সবচেয়ে সেরা, উৎকৃষ্ট ও প্রিয় বউমা"। লিউ ও তার শাশুড়ী মা ও মেয়ে যেমন থাকে তেমনি বসবাস করতে লাগলেন। সবকিছু দেখে লিউয়ের স্বামী খুব খুশি হলেন। একদিন লিউ আবার মিঃ হং এর কাছে সাহায্যের জন্য আসলো।লিউ মিঃ হং কে বললো মিঃ হং আপনার বাকি ঔষধ আপনি ফিরিয়ে নিন, এবং যতোটুকু ক্ষতি আমার শাশুড়ীর হয়েছে তা কাটাবার ঔষধ দিন। আমার শাশুড়ীর মধ্যে অনেক পরিবর্তন এসেছে আর এখন আমি তাকে আমার মায়ের মতোই ভালোবাসি। মিঃ হং হেসে মাথা ঝাকিয়ে বললেন , লিউ ভয় পাবার কিছু নেই আমি তোমাকে বিষ দেই নি, যেটা দিয়েছিলাম ওটা ছিল একপ্রকার ভিটামিন । যা তোমার শাশুড়ীর স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করেছে । একমাএ বিষ ছিল তোমার মনে এবং তার প্রতি তোমার আচরণে, যেটা পুরোপুরি ধুয়ে ফেলেছো তাকে ভালোবাসে । গল্প থেকে শিক্ষা- যে যাকে যতটা ভালোবাসবে, প্রতিদানে ততটা ভালোবাসা পাবে । আপনি যেমন ব্যবহার করবেন , তার থেকেও ভালো ব্যবহার আপনি পাবেন। ভালো ব্যবহারই মানুষকে সুন্দর ও সঠিক পথ প্রদর্শনে সাহায্য করবে।।।।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪৫ জন


এ জাতীয় গল্প

→ প্রিমক যখন শাশুড়ী

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now