বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
#মেঘের_ওপারে_রৌদ্দুর__
writter:Imran khan
#পার্ট_৩য়__
.
--আবিদ,আমায় তুমি মাফ করে দাও,আমি বুঝতে পারিনি৷প্লীজ আমাকে মাফ করে দাও৷আর তোমার শরীর এখন কেমন আছে?
.
--হুম,অনেক ভালো আছে৷মরিনি তো৷তো আরও অনেক বেশি ভাল লাগবে,যদি এখনই আপনি এখান থেকে চলে যান......
.
চলে যাওয়ার কথাটা শুনে লাবনি আরও বেশি কান্না করতে লাগল৷হঠাৎ করে এমন কান্না করা দেখে,নিজের কাছেই কেমন জানি লাগছে৷তবে আমি বুজতে পারছি,এই মেয়েটা আমাকে সত্যি সত্যিই মেরে ফেলবে৷হয়ত বেঁচে আছি,তাই আমার সাথে ভালো ব্যবহার করে,তারপর আমাকে শেষ করে দিবে৷কিন্তু আমি যে তার সাথে কথাই বলব না৷.
.
---আবিদ,প্লীজ আমাকে মাফ করে দাও৷ওই তোমাকে মারার পর যতটা আনন্দ পেয়েছি,আজ তার চাইতেও অনেক বেশি কষ্ট পাচ্ছি৷আমি জানতাম না ,তোমার বাবা মা নেই৷
.
--ওহ,এখন বাবা মা নেই,জেনে কি আমার ওপর করুনা করছেন৷আপনার মত অহংকারি বড়লোকদের কাছ থেকে আবিদ করুনা ভিক্ষা করেনা৷যান বলছি এখান থেকে৷
.
কথাগুলো বলছিলাম৷কিন্তু প্রচন্ড শরীর ব্যথা তখনও করছিল৷আর লাবনিকে সামনে দেখে,সেই ব্যথা আরও হাজার গুন বেড়ে গেছে৷
.
আবিদদদ,প্লীজ আমাকে মাফ করে দাও,আমি আর কখনই কারো সাথে খারাপ ভাবে কথা বলব না৷একদমই সাধারনভাবে থাকব
.
--যেতে বলছি,এখান থেকে,যাননননননন বলছি এখান থেকে(চিৎকার করে)
.
চিৎকার করে ওরে যেতে বলেই মাটিতে পড়ে যাই৷কারন শরীর ব্যথা আর দুর্বলতার জন্য শরীর অনেক বেশি খারাপ লাগছিল৷মাটিতে পড়ে যাবার পর আর কিছুই মনে নেই৷.
.
হঠাৎ করে আস্তে আস্তে চোখটা খুললাম৷চোখ খুলতেই কেমন আলোর ঝলক চোখে পড়তে লাগল৷পুরো ঘরটা একদম নিঃস্তব্দ হয়ে আছে৷ঘড়ির কাটার আওয়াজটাও খুব বেশি জোড়ে শোনা যাচ্ছে৷ঘড়ির দিকে তাকাতেই দেখলাম,তিনটে বাজে৷হঠাৎই খেয়াল করলাম কারও হাত আমার হাতে খুব শক্ত করে ধরে আছে৷৷
ভালো করে খেয়াল করতেই বুঝতে পারলাম আমি হাসপাতালে আছি৷আর হাতটা কার??
সেটা দেখতে গিয়ে যা দেখলাম৷সেটা দেখার জন্য একদমি প্রস্তুত ছিলাম না৷
কারন হাতটা লাবনির হাত ছিল৷লাবনি আমার হাতটা খুব শক্ত করে ধরেই আমার বেডের পাশে হেলান দিয়ে ঘুমিয়ে আছে৷ওর ঘুমন্ত মুখটা একদমই মায়াবী পরীর মত লাগছে৷পরি বললেও ভূল হবে৷কিন্তু আমি এখানে কিভাবে আসলাম আর ও এখানে কেন?মুহুর্তেই মাথায় একটা খটকা লেগে গেল৷
আমি একটু নাড়াচাড়া করতেই লাবনি জেগে ওঠেছে৷জেগে ওঠেই আমার দিকে তাকিয়ে আছে৷চোখ দিয়ে তখনই যেন গুড়িগুড়ি বৃষ্টি পড়া শুরু করে দিল৷
.
--আমি এখানে কিভাবে আসলাম আর আপনি এখানে কেন?
.
--আবিদ,তুমি জ্ঞান হারিয়ে ফেলছিলে,তাই তোমাকে হাসপাতালে নিয়ে আসা হইছে৷
.
--কে এনেছে আমায়?
.
--তোমার চাচা,আর আমি মিলে এখানে নিয়ে এসেছি৷আর তোমার বন্ধুরাও এসেছে৷
,
--ওরা কোথায়?ওরা এখন ঘুমাচ্ছে
.
--ঘুমাচ্ছে?মানে কি???
.
--মানে এখন অনেক রাত হইছে৷তাই সবাই ঘুমাচ্ছে...
.
মুহুর্তেই বুঝে গেলাম৷তারমানে ঘড়িতে এখন রাত তিনটে বাজে৷
.
এতরাতে এই মেয়েটা আমার পাশেই ঘুমিয়ে আছে৷বাসায় যায়নি তাহলে???
.
---আবিদ,প্লীজ আমাকে মাফ করে দাও৷বলছি তো,আমি আর কখনই কারও সাথে খারাপ আচরন করবনা৷
.
মেয়েটাকে এবার মাফ না করলে যে আল্লাহও আমাকে মাফ করবে না৷
.
--হুম৷করে দিলাম
.
--তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড(হাত বাড়িয়ে দিয়ে)
.
হাত বাড়াতে ইচ্ছা করছিলনা৷কারন মাথায় তখনই ওর অবস্থান আর আমার অবস্থানের কথাটা এসে গেল৷ও আবারও কান্না মাখা মূখটা নিয়ে হাত বাড়িয়েই বলছে৷
.
--কি আবিদ?মাফ করতে পারোনি?
.
-করছি তো
.
সেদিন লাবনিকে মাফ করে দিয়েছিলাম৷আর এর পর থেকেই মেয়েটা আমার বন্ধু হতে চাইল৷কিন্তু আমি না করে দিলাম৷কারন আমার মত গরীবের সাথে,এত বড়লোক মেয়ের বন্ধুত্ব চলেনা৷কিন্তু সেদিনের পরও আমাকে আরও কয়েকটা দিন হাসপাতালেই
থাকতে হয়েছিল৷আর প্রত্যেকটাদিনই মেয়েটা আমার কাছে আসত৷আর আমার সেবা করত৷
.
সুস্থ হয়ে বাসায় ফিরলাম৷রাতে খেয়ে ঘুমাবো ঠিক তখনই অপরিচিত নাম্বার থেকে কল আসল
,
--আসসালামু আলাইকুম,,কে??
.
--আমি লাবনি
.
--তা কেমন আছেন?
.
--ভালো,তুমি?
.
--হুম,আমিও ভালোই আছি৷তো কি করছেন৷
--এইতো শুয়ে আছি৷তুমি
.
--আমিও
.
--কাল কলেজে যাবা?
.
--হুম৷আপনি?
.
--ওপপস,এত আপনি আপনি করো কেন?
.
-- অবস্থানটা অনে উচু আপনার তাই৷
.
--চুপ থাকো৷আর হ্যা আমিও কাল যাবো,আর কাল কলেজে একা একা যাবেনা৷আমাকেও সাথে নিয়ে যাবে
.
--পারবনা
.
--কেন?
.
--আপনি একা একাই যাবেন৷আমি আপনার সাথে যাবো না৷তাই....
.
--আমি এত কিছু জানিনা ,আমাকে নিয়ে যাবে তো যাবে৷আর কোনো কথা বলবা না৷যদি নিয়ে না যাও,তাহলে অনেক বেশি খারাপ হবে৷আমি আর কিছু বললাম না৷মেয়েটা অনেক বেশি রাগি৷কাল না নিয়ে গেলে যদি কিছু করে ফেলে৷তাই ওকে নিয়েই যেতে হবে৷
তাই পরের দিন আমি নির্দিষ্ট টাইমে জায়গা মত গিয়ে দাড়িয়ে রইলাম৷
.
হঠাৎই একটা লাল রঙ্গের একটা দামি গাড়ি সামনে এসে দাড়ালো৷আর ওটার ভিতর থেকে লাবনি বের হয়ে বলল
.
---আবিদ গাড়িতে ওঠো .
.
--গাড়িতে কেন?
.
--তুমি আমার ফ্রেন্ড,সো আজ থেকে তুমি আমার সাথেই যাবে
.
--সরি লাবন্য,আমি কারো ফ্রেন্ড না৷আর আপনার সাথে ওই ভাবে যেতে পারবনা৷কারন আমার জন্য ওই দামি দামি গাড়ি মানায় না৷.
.
--ওপপপস,ওঠো তো
.
--লাবনি,আপনি চলে যাও,আমি হেটে হেটেই কলেজে চলে যাবো
.
--তুমি আমার বন্ধু হয়ে হেটে হেটে যাবে?
.
--হুম৷আমি মধ্যবিত্ত,ওইগুলা আমার জন্য না৷আপনি কলেজে চলে যান,কলেজে গিয়েই কথা বলব
,
বলেই হাটা শুরু করলাম৷
হাটতে হাটতে ভাবছি,ধনী গরিব তো বন্ধুত্ব হয়না৷তাহলে কেন লাবনি এটা বুঝতেছেনা৷
হঠাৎই দেখি কেউ আমার সাথে মিশে মিশে হাটছে৷তাকাতেই দেখি লাবনি আমার সাথেই হাটা শুরু করছে৷হাটছে আর বলছে
,
--কি মশাই?আমিও হাটতে পারি হুম...
.
সে থেকেই লাবনীর পাগলামি শুরু৷প্রত্যেকটা দিন দামি গাড়ি ছেড়ে আমার সাথে পায়ে হেটে হেটে কলেজে যাবে৷আর আমার জন্য আগে থেকেই অপেক্ষা করবে৷আস্তে আস্তে ওর পাগলামিগুলো দেখতে দেখতে ধনী গরীব ভুলে যেতে বাধ্য হই৷আর আমরা খুব ভালো বন্ধু হয়ে যাই৷যাকে বলে বেষ্ট ফ্রেন্ড৷তবে এখন আর তুমি বা আপনি করে কেউ কাউকে বলিনা৷দুজনেই তুই করে বলি৷আর দুজনেই খুব বেশি মজা করি৷দুজনের সম্পর্কটা এখন টম এন্ড জেরীর মত হয়ে গেছে৷দুজনেই প্রচুর ঝগড়া করি৷কিন্তু কেউ কাউকে ছাড়া থাকতে পারিনা৷আমাদের বন্ধুত্ব দেখে এখন কলেজের সবার খুব হিংসা হয়৷সবাই খুব বেশি অবাক হয়ে যেত,একটা মেয়ে কতটা পরিবর্তন হতে পারে৷
.
এইত সেদিন ওর সামনে বসে একটা গান বলছিলাম৷গানটা শেষ না করতেই লাবনি বলে উঠল৷
.
--দোস্ত,তোর গানের গলাটা কিন্তু সেই...
.
--ওই পেত্নি মজা করছ?
.
--মজা করছিনা৷সত্যি বলছি রে
,
--ওই চুপ থাক
.
--আরে সত্যি বলছি,আমার কিন্তু সত্যিই ভাল লাগছে
.
--কছ কি?তাহলে তো আমি শিল্পী হইয়ি গেছি৷বিনামুল্যে গান শুনাইছি তোরে
.
--দাড়া দাড়া৷তরে তোর গানের পুরষ্কার দিতাছি৷
.
বলেই ব্যাগ থেকে ১০টাকা বের করে দিল৷
.
--এই নে তোর পুরষ্কার৷হি হি হি
.
বলেই হাসতে লাগল৷আমিও কম কিসে?টাকাটা নিয়ে নিলাম৷১০টা টাকা তো আর কম না৷হি হি হি৷
.
.
.
চলবে......
.
বিঃদ্রঃআজকে খুব ব্যস্ত ছিলাম৷তাই গল্প লেখার সময় পাইনি৷তাড়াহুড়া করে এইটুকু লেখা৷সো ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন৷আর ভালো না লাগলে,মাফ করবেন৷
#ধন্যবাদ___
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now