বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ফেইক আইডি থেকে বয়ফ্রেন্ডকে ম্যাসেজ করলাম।হাই
হ্যান্ডসাম,সাথে একটা লাভ ইমুজি।
সে রিপ্লাই দিলো হে সুইটি,ইউ আর সো কিউট।সাথে কত গুলো
লাভ স্টিকার।
তারপর বললাম,আপনার গার্লফ্রেন্ড আছে?
সে বলল,গার্লফ্রেন্ড তো নেই কিন্তু একটা শাকচুন্নি মার্কা
বেস্টফ্রেন্ড আছে।
রাগে আমার চোখ মুখ জ্বলে যাচ্ছে।আমাকে বেস্টফ্রেন্ড
বানিয়ে দিলো!! আমি নাকি শাঁকচুন্নি!
রিপ্লাই না দিয়ে কিছুক্ষন দাঁতে দাঁত চেপে চুপ করে রইলাম।
হঠাৎ ফোনের দিকে তাকিয়ে দেখি লাভ রিয়েক্টে
নটিফিকেশন উরে যাওয়ার অবস্থা।ফান পোস্টেও লাভ
রিয়েক্ট দিয়ে ভরে ফেলছে।
এবার ম্যাসেজ দিলাম,আপনাকে আমার খুব পছন্দ সাথে একটা
লাজুক ইমুজি।
সে বলল চলো তাহলে মিট করি।তোমাকে সামনে থেকে
দেখতে ভীষন ইচ্ছে করছে।
আমি রিপ্লাই না দিয়ে রাগান্বিত হয়ে নেট অফ করে
বয়ফ্রেন্ডকে কল দিয়ে ইচ্ছে মতো গালাগালি করে মোবাইল
সুইচড্ অফ করে দিলাম।
রাতে ফোন অন করে ফেইক আইডিতে গিয়ে দেখি ম্যাসেজে
ইনবক্স ফুল হয়ে গেছে।
হে সুইটি কোথায় গেলে!
কথা বলছো না কেনো!!
কালকে আমরা মিট করবো না!রিপ্লাই দিচ্ছো না কেনো?
এর মধ্যেই আবার আমার রিয়েল আইডিতে সে ম্যাসেজ দিলো।
চলো কাল দেখা করি কফি শপে।
ম্যাসেজটা দেখে অবাক হয়ে বললাম,কখন!
একটু সকাল সকাল এসো আমাকে আবার এক বন্ধুর বাসায়
দাওয়াতে যেতে হবে।
ঠিক আছে।
এরপর আবার ফেইক আইডিতে ম্যাসেজ দিলো আসলে সকালে
আমার একটা ফ্রেন্ডের বাসায় যেতে হবে তোমার সাথে
বিকেলে দেখা করব কিউটি।
দাঁতে দাঁত চেপে লিখলাম,আচ্ছা।
নেট অফ করে বালিশে মুখ গুজে কান্না করছি।কাঁদতে কাঁদতে
বালিশ ভিজে গেছে।
হঠাৎ বয়ফ্রেন্ডের কল বেজে উঠলো।
কল ধরে হিচকি দিতে দিতে হ্যালো বলা মাত্রই সে
বলল,পরীক্ষা করা হয়েছে!আর কাঁদতে হবে না।একটা প্রশ্নের
উত্তর দাও তো।
আমি চোখ কপালে তুলে বললাম,কি?
এরকম আরো কয়টা ফেইক আইডি খুলে রেখেছো!!
#ফেইক_আইডি
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now