বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কে বিয়ে করবে?:D

"অদ্ভুতুড়ে" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান বকুল রায় (০ পয়েন্ট)

X এক দেশে এক রাজার এক রাজকুমারী ছিল।দেখতে যেমন সুন্দরী,গুণেও তেমনি অতুলনীয়।তার রুপে সবাই পাগল হয়ে যায়।রাজা,রাজকুমাররা তাকে বিয়ে করার জন্য লাইন নিয়ে দাড়িয়ে থাকেgj gj।কিন্তু রাজকুমারী তার জন্য যোগ্য পাত্র খুজতে থাকে।রাজাও তার মেয়ের বিয়ের কথা ভাবলো। এদিকে তার রাজ্যে এক লোক তার ক্ষমতায় তিন জন ব্যক্তিকে সৃষ্টি করলো।তারা তিন জন দেখতে হুবহূ একই ছিল।তো তারা একে অপরের ভালো বন্ধু ছিলো। একদিন তারা ভ্রমণে বেরিয়েছে।তো তারা হাটতে হাটতে আয়না দিয়ে এক প্রান্তে চলে এলো।সেখানে তারা মেলা দেখতে পেল।তারা মেলায় অংশগ্রহণ করলো।তবে একসাথে নয়।তারা আলাদা আলাদা ভাবে গেল। তারা একটা বটগাছকে চিহ্ন রেখে বললো,আমরা যে যেখানেই ঘুরি না কেন,আমরা সবাই এখানে এসে একত্রিত হবো।এই বলে তারা মেলার তিনদিকে চলে গেল। প্রথম বন্ধু চলছে আর মেলা দেখছে।তো সে দেখলো যে এক লোক চিৎকার দিয়ে বলছে,নিয়ে যাও নিয়ে যাও,মাত্র ১০০০টাকায় একটি আয়না। প্রথম বন্ধুটি গেল ও বললো,একটি আয়না ১০০০টাকা! আয়নাঅলা লোকটি বলে,একি আর যে সে আয়না!এই আয়না দিয়ে কোথায় কী হচ্ছে সব দেখা যায়। তখন সে বললো,ঠিক আছে,দাও তবে একটি আয়না। সে আয়না কিনে চলে গেল ঐ বটতলায়।যাতে সে তার বন্ধুদের এটা দেখাতে পারে। এদিকে দ্বিতীয় বন্ধু চলছে।সে দেখলো এক লোক চিৎকার দিয়ে বলছে,মাত্র ১০০০টাকায় একটি রুমাল! সে এগিয়ে গেল ও বললো,কী ব্যাপার!একটি রুমাল ১০০০টাকা!রুমালঅলা বললো,কি আর যে সে রুমাল!এই রুমালে উঠলে উড়ে চলা যায়। একথা শুনে তখন সে রুমাটা কিনলো এবং দ্রুত সেই বটগাছের নিচে চলে গেল। এদিকে তৃতীয় বন্ধুও তাদের মতো ঘুরছে।ঘুরতে ঘুরতে সে দেখলো যে এক লোক ডাকছে,আসেন ভাই,নিয়া যান,মাত্র ১০০০টাকায় একটি লাঠি! সে এগিয়ে গেল ও বললো,কী ব্যাপার,একটা চিকন লাঠি তুমি এত দাম চাচ্ছ যে বড়। লোকটি বললো,একি আর যে সে লাঠি!এটা দিয়ে মৃত মানুষকে আঘাত করলে মৃত মানুষ জীবিত হয়। তখন সে ভাবলো,মৃত মানুষ প্রাণ পায়!তবে তো কিনতে হচ্ছে।যেমন ভাবা,তেমন কাজ।সে তখন এটা লাঠি কিনে নিলো ও ঐ বটগাছের দিকে চললো। প্রথম বন্ধু বট গাছের কাছে এসে বসে আছে।এমন সময় দ্বিতীয় বন্ধু এসে বললো,কী ব্যাপার বন্ধু এত আগে থেকে এখানে আছ কেন?তুমি মেলা দেখতে যাও নাই? প্রথম বন্ধু বললো,আরে,গিয়েছিলাম।কিন্তু একটা অদ্ভুদ জিনিস নিয়ে এলাম।তাই আগেই এসেছি। দ্বিতীয় বন্ধু বললো,আমিও তো একটা অদ্ভুদ রুমাল নিয়ে এলাম। এমন সময় তৃতীয় বন্ধু এসে গেল।সে বললো,আরেব্বাস,তোমরা উপস্থিত আছো!তাহলে আমার লাঠিটা তোমাদের দেখাই। তারা দুজন বাধা দিলো ও বললো,আগে আমরটা শুন।তখন ঠিক হলো যে আগে এসেছে,তার কথা শোনা হবে। প্রথম বন্ধু তার আয়নার কথা বললো।এটা দিয়ে কী দেখা যায়? আয়না দিয়ে দুরে কী হচ্ছে,তা দেখা যায়। দ্বিতীয় বন্ধু বলল যে তার রুমালে আকাশ পথে চলা যায়। তখন তৃতীয় বন্ধু বলল তার লাঠির কথা। যে তার লাঠি দিয়ে মৃত মানুষকে মারলে মৃত মানুষ জীবিত হয়। তখন তারা তা প্রমাণ করতে চাইলো। তাই প্রথমে তাদের গ্রামে কি হচ্ছে,তা দেখতে চাইলো। তারা আয়নায় দেখলো যে তাদের রাজকুমারী আত্মহত্যা করেছে। কারণ,তার যোগ্য পাত্র খুজে পাওয়া যায় নি।তাকে দহন করার জন্য চন্দন কাঠ আনা হচ্ছে। তিন বন্ধু তখন রাজকুমারীকে বাচানোর চেষ্টা করতে চাইলো। কিন্তু গ্রামে যাওয়ার আগেই রাজকুমারীকে পুড়িয়ে ফেলা হবে।তাই তারা রুমালে উঠে তারাতারি গ্রামে পৌছালো।তারপর তৃতীয় বন্ধু লাঠি দিয়ে রাজকুমারীকে মারতেই সে বেচে উঠলো। রাজা তখন খুশি হয়ে তার মেয়ের সাথে বিয়ে চাইলো তাকে,যে তার মেয়েকে জীবিত করতে বেশি সাহায্য করেছে। তো আপনারাই বলেন কার সাথে রাজকুমারীর বিয়ে হবে?gj gj gj


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৯ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now