বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
চারদিকে কুয়াশাচ্ছন্য পরিবেশ। একটু দুরের জিনিসটাও ভালো ভাবে দেখা যাচ্ছে না কুয়াশার কারনে। চারদিক যেন অন্ধকারে ছেয়ে গেছে কুয়াশার প্রভাবে।আমি হানিফ,এখন শীতকাল তাই একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম,উঠেই হাতে ব্রাশ নিয়ে চোখের ঘসতে ঘসতে পুকুড় পারে দিয়ে বসলাম। খুব শীত করছিল তবুও পরিবেশটা ভালই লাগছিল। পুকুরের ওই পাশের গাছগুলোও ভালোভাবে দেখা যাচ্ছে না। ব্রাশ করে হাতমুখ ধুয়ে আস্তে আস্তে বাসায় গেলাম। পাখিরা খুব কিচির-মিচির করছে তবে মন্দ লাগছে না। ছোট ভাই জুবায়ের গিয়েছে মক্তবে কোরান পড়তে। . মা ও মেঝো বোনকে দেখলাম পিঠা বানাতে সাথে আমার পাকনি বুড়িটাও আছে। বুড়ি মানে বুঝলেন না তাইতো ও হচ্ছে আমার আদরের ছোটবোন। সবসময় বাড়িটাকে মাতিয়ে রাখে।বুড়িটা না থাকলে বুঝায় বাড়িতে কেউ নেই। আমি ওকে বুড়ি বলেই ডাকি। . ভাইয়া বাজারে গেছে প্রয়োজনীয় জিনিস আনতে। দাদি বাইরে রোদ পোহাচ্ছে। আমিই এইবাড়ির একমাত্র বেকার ছেলে যার কাজ শুধু পরাশোনা আর আড্ডা দেয়া। . ভাইয়া.... ভাইয়া.... . এইরে বুড়িটা আসছে .. কীরে কী হইছে .. চল পিঠা খাবি ...! এখন না পরে খাব ...! আচ্ছা আমি তাহলে গেলাম ..... তোর ফ্যাবারিট ভাপা পিঠা সাথে খেজুর রস পরে না পেলে আমাকে বলবিনা কিন্তু ...বাই ...! এই আপু আপু দাড়া তুইনা আমার লক্ষি বোন চল এখনি যাচ্ছি ....! আমার জন্য চকলেট আনবি কিন্তু .....নাহলে খবর আছে ... ইসসসস ডাকতে আসছিস তাই চকলেট ...! হুমমমম আচ্ছা আনবনে চল.......খুব মজা করেই পিঠা খেলাম। ভাপা পিঠা আমার খুব প্রিয় তাই একটু বেশিই খেলাম। . তারপর দাদির সাথে গল্প করার পালা দাদির সাথে গল্প করতে আমার খুব ভালো লাগে। আমি বলি নতুনরা ভালো আর দাদি বলে পুরোনো মানুষই ভালো ছিল। দুজনে খুব তর্ক করি ভালই লাগে। আমি জানি পুরোনো দিনের মানুষ খুব ভালো ছিল। কিন্তু দাদিরর সাথে তর্ক করার জন্য নিজেদদের বড় বানাই। . এরপর নিজের জবা ফুলগাছটায় পানি দিতে গেলাম। আজকে গাছটাকে দেখতে অদ্ভুদ সুন্দর লাগছে। শিশির ভেজা পাতায় রোদের আলো, দেখার মত দৃশ্য। পানি দেয়া শেষ করে নিজের পড়ার টেবিলে বাড়ির কাজ করতে বসলাম। এখন কুয়াশা মোটামুটি কেটে গেছে। ভাইয়াও বাসায় এসে গেছে। জুবায়ের ও মক্তব থেকে ফিরেছে। এবার পিঠা খাওয়ার পালা। আবার সবার সাথে পিঠা খেলাম সাথে এই ভাপা পিঠা নিয়া মস্ত এক গল্প শুনলাম যা দাদি বলেছে। খাওয়া শেষে যে যার কাজে বেরিয়ে পড়ল।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now