বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নরহরির কীর্তি

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান বাপ্পী (০ পয়েন্ট)

X তমাল সরকার(বাপ্পী) গভীর বনের এক গুহায় মা ছাগল তার বাচ্চাকে নিয়ে থাকত ৷ বাচ্চা ছোট হওয়ায় মা তাকে বাইরে যেতে দিত না; বাঘের ভয় দেখাত ৷ ছাগলটিও তার মায়ের কথায় ভয় পেত; বাইরে আসত না ৷ একদিন তার মা কোথায় যেন গিয়েছিল ৷ এই সুযোগে সে গুহা থেকে বাইরে চলে আসল; তারপর মনের আনন্দে ঘুরতে লাগল ৷ হঠাৎ ছাগলটি বড়সড় একটা ষাড়ের সামনে পড়ল ৷ ষাড়কে দেখে বলল- ও ভাই তুমি আবার কে? আমার মার ও তো তোমার মত শিং আছে তবে তুমি এমন দানবের মত কেন? আমার মা তো তোমার মত এত বড় না ৷ শুনে ষাড় অনেক হাসল- তোমার মা কখনই এমন হতে পারবে না কারন অামি ঐ উচু পাহাড়ের ঘাস খাই ৷ সে তো যা তা ঘাস নয়, সে ঘাস খেলে তুমিও আমার মত হতে পারবে ৷ যদি খেতে চাও আমার সাথে পাহাড়ে চলো ৷ ছাগলটি ষাড়ের সাথে পাহাড়ে গিয়ে ঘাস খেতে লাগল ৷ এমন সুন্দর ঘাস সে কখনও খায় নি ৷ খেতে খেতে সন্ধ্যা নেমে এল ৷ এখন বাড়ি যেতে হবে নয়ত মা বকবে ৷ কিন্তু সে এত পরিমানে ঘাস খেয়েছে যে সে আর নড়তে পারল না ৷ কাছাকাছি একটা শিয়ালের গুহা ছিল ৷ ভাবল আপাতত এখানেই রাত কাটিয়ে দেওয়া যাবে ৷এই ভেবে সে গুহায় গিয়ে আস্তে আস্তে শুয়ে পড়ল ৷ অনেক রাতে শিয়াল গুহায় এল ৷ বুঝতে পারল গুহায় কেউ আছে ৷ শিয়াল তখন বাইরে থেকে ডাক দিল ৷ ছাগল টি ছোট হলেও তার মাথায় অনেক বুদ্ধি ৷ সে গম্ভীর ভাবে বলল- লম্বা লম্বা দাড়ি ঘন ঘন নাড়ি সিংহের মামা আমি নরহরি দাস, পঞ্চাশ বাঘে মোর এক এক গ্রাস ৷ শিয়াল বাবাজী গুহায় ঢুকতে ভুলে গেল; উলটো ছুট দিল বনের ভেতর ৷ ছুটতে ছুটতে একেবারে বাঘের গুহায় উপস্থিত ৷ - কী হল পন্ডিত মশাই! এত রাতে আমার গুহায় কী চাই? - আর বলো না৷ আমার গুহায় নরহরি দাস এসেছে ৷ বলে কি না পঞ্চাস বাঘে নাকি তার এক গ্রাস ৷ বাঘ তো গেল রেগে ৷ -কী নরহরি দাস! চলো পন্ডিত মশাই আজ বজ্জাতটাকে আচ্ছা করে শিক্ষা দেব ৷ -বলো কী? আমি যেতে পারব না ৷ শেষে যদি তুমি আমায় রেখে চলে আস......? - আমি তোমায় পিঠে বসিয়ে নিয়ে যাব আর তোমার লেজটা আমার লেজের সাথে বেঁধে রাখব ৷ শিয়াল একটু সাহস পেল ৷ সকালে তারা দুজন মিলে শিয়ালের গুহায় যাত্রা করল ৷ দূর থেকে তাদের আসতে দেখে ছাগলটি বলে উঠল- ওরে পাগল, আমি তোকে দিলাম দশ বাঘের কড়ি, একটা বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি! এইনা শুনে বাঘের লেজ সোজা হয়ে গেল ৷ পড়ি কি মরি করে ছুট লাগাল ৷ ব্যাচারি এত ভয় পেল যে লেজে বাঁধা শিয়ালের কথাটা তার মনেও আসল না ৷ এদিকে শিয়াল পন্ডিত গাছে আর কটার গায়ে ঘা গুতা খেতে খেতে মাঝপথেই পটল তুলল ৷


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৪ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now