বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
তমাল সরকার(বাপ্পী)
়়়়়়়়়়়়়়়়়়়়়়়়়়়়়়়়়
আমাদের বাঘ মামা ; বেশ নাদুস নুদুস চেহারা ৷ ছোট বেলা থেকেই তার বিয়ে করার সখ ৷ তো একদিন সন্ধ্যা বেলা সে খাবারের খোজে বের হল ৷ কিছদূর যাওয়ার পর দেখতে পেল শিয়াল পন্ডিতকে খুব শক্তভাবে গাছের সাথে বাঁধা হয়েছে ৷ বাঘ বলল- কি হে বাপু, তোমার এ অবস্থা কে করল? শিয়াল বলল- দেখ না মামা, আমি বিয়ে করব না অথচ ওরা আমাকে চাষার মেয়ের সাথে বিয়ে দেবে ৷ বিয়ে করতে না চাওয়ায় আমাকে মেরে গাছের সাথে বেঁধে রেখে গেছে ৷ আমি বলি কি- আমার জায়গায় তুমি বসে যাও ৷ তাহলে আমারও বিয়ে করতে হবে না আবার তোমার ইচ্ছাটাও পূরন হবে ৷ বাঘ মামার আনন্দ আর দেখে কে? সে তাড়াতাড়ি শিয়ালের বাঁধন খুলে দিল ৷ আর শিয়াল তাকে আচ্ছা করে গাছের সাথে বেঁধে দিল ৷ যাওয়ার সময় বলল- মামা, মোটেই ভয় পাবে না কিন্তু; বরযাত্রীরা একটু আধটু মসকরা করবে তবে ওসব গেয়ে নেবে না ৷ বিয়ে করতে গেলে ওসব তো একটু সহ্য করতে হবে ৷ এসব বলে শিয়াল লম্পট দিল ৷ ........
শিয়াল যে চাষির মুরগি চুরি করতে গিয়ে ধরা পড়েছিল সে খুব সকালে অনেক লোক আর লাঠি-সটা নিয়ে হাজির হল গাছতলায় ৷ভোর থাকায় তারা বাঘকে চিনতে পারল না ৷ সবাই বেদম মারা মারল ৷ বাঘ বিয়ের খাতিরে প্রথমে কিছু বলল না ৷ এদিকে তার অবস্থা শোচনীয় ৷ এত অপমান তো আর সহ্য হয় না; বাঘ কোন মতে সেখান থেকে পালিয়ে আসল ৷ এর পর থেকে বাঘ মামার বিয়ে করার স্বাদ চিরতরে ঘুচে গেল ৷
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now