বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
::::::::::::
কলকাতার যান্ত্রিক জীবনে হাপিয়ে উঠা চার যুবক মুক্তির উদ্দেশ্যে পাড়ি জমায় এক গন্তব্যহীন যাত্রায়। অনির্দিষ্ট সময় আর অজানা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়া এই চার বন্ধুর গন্তব্য ঠিক করে দেয় বম্বে মেইলের এক সহযাত্রী ভদ্রলোক। তার পরামর্শেই এপ্রিলের এক ঝকঝকে সকালে ধলভূমগড়ে তাদের পদার্পন। যায়গাটা ঝাড়গ্রামের ঠিক দুই ষ্টেশন পরেই। জঙ্গলে ঘেরা ছোট্ট এই গ্রামের বেশিরভাগ বাসিন্দাই আদিবাসী। অজ পাড়াগাঁর এক স্বচ্ছ প্রতিচ্ছবি এই ধলভূমগড়। না আছে থাকার সুবিধা, না খাওয়ার। হাটবার ছাড়া কোনকিছু পাওয়া প্রায় অসম্ভব। তারপরও অরণ্যের নিস্তব্ধতা এই অজ পাড়াগাঁকে দিয়েছে একটা অন্যরকম সৌন্দর্য। কোনরকম রিজার্ভেশন ছাড়াই ফরেস্ট বাংলোয় খুটি গাড়ে কলকাতা থেকে আসা চার যুবক।
এদের মধ্যে শেখর সবচেয়ে বেশি বিবেচক। বিভিন্ন পরিস্থিতিতে ঠান্ডা মেজাজের শেখরের বুদ্ধি ও সংযমের পরিচয় অনেকবারই পাওয়া গেছে। তবে মেজাজের ঠিক নেই স্পোর্টসম্যান রবি চৌধুরীর। দারুণ ছটফটে রবির মন এই শরতের নির্মল আকাশ, তো এই আষাঢ়ের কালো মেঘ। সঞ্জয়ের স্বভাব আবার রবির সম্পূর্ণ বিপরীত। ঘরকুনো সঞ্জয় বইয়ের মধ্যে ডুবে থাকতেই বেশি পছন্দ করে। জঙ্গলে এসেও বাকি তিন বন্ধুর মত সভ্যতা-ভদ্রতা বিসর্জন দিতে তার গায়ে বাধে। লেবার ওয়েলফেয়ার অফিসার বলেই কিনা কে জানে, গরীব মানুষের দুঃখ-কষ্ট তাকে খুব বিচলিত করে। চার বন্ধুর আরেকজন হল অসীম মল্লিক। রবির মত অতটা ছটফটে না হলেও তার ভেতরে একটা চাপা অস্থিরতা থিতিয়ে আছে, মাঝেমধ্যেই সেটা বারুদের মত জ্বলে উঠে।
ধলভূমগড়ে আসার পরদিনই এই চার বন্ধুর দলে যোগ হয় আরো দুই নারী - জয়া ও অপর্ণা। জয়া ছিল প্রেসিডেন্সি কলেজে শেখরের সহপাঠী। এখন সে এক সন্তানের জননী, একজনের বিধবা। আট বছর পর এই অজপাড়াগাঁয়ে জয়ার সাথে দেখা হয়ে যাওয়ায় শেখরসহ তার বাকি বন্ধুরাও খুশি। বন্ধুদের খুশির কারণ অবশ্য জয়া নয়, জয়ার ছোটবোন অপর্ণা। একুশ বছরের ছিপছিপে অপর্ণা শুধু তীক্ষ্ণ বুদ্ধিই নয়, প্রবল ব্যাক্তিত্বেরও অধিকারী। সঞ্জয় অপর্ণার মাঝে দেখতে পায় অনুরাধার ছাপ, যে অনুরাধার জন্য সে মনুষ্যত্ব বিসর্জন দিতে বসেছিল। অপর্ণার ভালবাসায় অসীম ভুলতে চায় তার ভয়াল কালো অতীত, যা তাকে হিংস্র পশুর মত তাড়িয়ে বেড়ায়। আর রবি!!! রবি কি চায়?? সে কি নিজেও জানে সে কি চায়??
বইঃ অরণ্যের দিনরাত্রি
লেখকঃ সুনীল গঙ্গোপাধ্যায়
প্রকাশনীঃ আনন্দ পাবলিশার্স লিমিটেড
প্রথম প্রকাশঃ জানুয়ারি ১৯৬৮
বর্তমান সংস্করণঃ জানুয়ারি ২০১৬
পৃষ্ঠাঃ ১২০
মুল্যঃ ২৩৫ টাকা [ব্র্যান্ড নিউ অরিজিনাল প্রিন্ট]
** অর্ডার করতে মেসেস করুন। যেকোন সংখ্যক বইয়ের জন্য ডেলিভারি চার্জ ৩০ টাকা।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now