বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
(Part8)
(গল্প লম্বা হয়ে যাচ্ছে বলে দুই পার্ট করে সম্পুর্ণ গল্প দিলাম)
ততক্ষনে প্রফেসর প্রবেশ করল।হেনা আর কিছু বলল না।ক্লাস শেষে হেনা আমার নাম্বার নিল।তখনকার মত বাসায় চলে আসলাম।বাসায় গিয়ে মাত্র বসলাম এমন সময় একটা কল এল।আমাকে সাধারণত আংকেল,আন্টি ও আমার দুই হারামি বন্ধু ছাড়া আর কেউ কল করে না।তাই ভাবলাম তাদের কেউ কল করল।কিন্তু না এটা একটা স্থানীয় নাম্বার।আংকেল-আন্টির নাম্বারও না।এইসব ভাবতে ভাবতে কল রিসিভ করলাম।
-হ্যালো
-হ্যালো।কে বলছেন?
-আমি হেনা।
-অহ!তা বল কি জন্য কল করেছ?
-না এমনি।তুমি বাড়ি পৌছে গেছ?
-হুম।শুধু এই কথা জিজ্ঞেস করার জন্য কল করেছ?
কথাটা পুরো শেষ করতে না দিয়েই হেনা কল কেটে দিল।এই মেয়ের কি করতে চাই আমি কিছুই বুঝি না।কল কেটে দিতেই দেখি হারামী বন্ধু জুবায়েরও কল দিয়েছে।কল রিসিভ করে বললাম,"কেমন আছিস?"জুবায়ের বলল,"রাখ তোর কেমন আছি?আগে বল কার সাথে কথা বলছিলি?নাকি বিদেশে গিয়ে নতুন গার্লফ্রেন্ড জোগাড় করে ফেলছিস"।
-আরে কি যে বলিস না।আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম।
আমার আর জুবায়েরের কথার মাঝখানে ফারাবী হারামী মোবাইল কেড়ে নিয়ে বলে উঠল,"তা ফ্রেন্ডটা মেয়ে না ছেলে"।আমি একটু ইতস্তত করে বললাম,"ইয়ে মানে মেয়ে"।আমার কথা শুনে দুই হারামী একসাথে হেসে দিল।জুবায়ের বলল,"বাহ!বাহ!!চালিয়ে যা।আচ্ছা এখন রাখি রাতে কথা হবে।"এই কথা বলে কল কেটে দিল।এর পর থেকে প্রতিদিন ক্লাসে আমি আর হেনা একসাথে বসতাম।আমিও ওর সাথে বসতাম কারণ হেনা ছাড়া আমার আর কেউ পরিচিত ছিল না।কয়েক জন বাঙ্গালী ছিল পুরো বিশ্ববিদ্যালয়ে কিন্তু তারা আমার সিনিয়র।তাই বিশ্ববিদ্যালয়ে হেনার সাথেই বসতাম।আর ওর সাথে থাকলে আমার দিন বেশ ভালভাবেই কেটে যেত।আর বাসায় থাকলে ঘন ঘন মেয়েটা কল করে আমার খোজ নিতো।এইগুলো কি শুধু বন্ধুত্তের খাতিরে নাকি আর কিছুর জন্য আমি বুঝিনা।এমন করে বিশ্ববিদ্যালয়ের দিন গুলো কেটে যাচ্ছিল।হেনার কথা এখন আমার দুই বন্ধুও জানে।তারা বলেছে আমি নাকি তার প্রেমে পড়েছি।আমি অবশ্য এটা স্বীকার করি না।আমি নিজেও বুঝি না আমি কি হেনাকে ভালবাসি কিনা।তবে ওর সাথে সময় কাটাতে আমার বেশ ভাল লাগে।আমি একবার প্রেমে পড়ে যে কষ্ট পেয়েছি তার কারণে আমি আর প্রেমে পড়তে চাই না।তবু হেনাকে দেখলে আমার সবকিছু কেন জানি না ওলট-পালট হয়ে যায়।আজ দুইদিন ধরে হেনা বিশ্ববিদ্যালয়ে আসছে না।ফোন দিলে ফোনও বন্ধ বলছে।আমার খুব চিন্তা হচ্ছে।আমি এখন বুঝতে পারছি হেনাকে আমি কত ভালবাসি।আমি আমার দুই প্রিয় বন্ধুকেও বললাম।তারা বলল হেনা এলে আমি যেন সরাসরি প্রফোজ করি।আমিও ভাবছি সরাসরি হেনাকে প্রফোজ করব।হেনাকে ছাড়া আমি কেমন অচল তা দুইদিনেই বুঝতে পারছি।কিন্তু খুব চিন্তা হচ্ছে সে কি আমার প্রস্তাব গ্রহন করবে।তৃতীয় দিন হেনা বিশ্ববিদ্যালয়ে এল।আমি দৌড়ে ওর কাছে গিয়ে বললাম,"এতদিন কোথায় ছিলে"।
হেনা বলল,"আরে আগে শান্ত হও।আমার জ্বর হয়েছিল।"
-এখন কেমন আছ?ফোন বন্ধ কেন?আমি কত চিন্তা করছিলাম।
-এখন ভাল আছি।ফোনেও চার্জ ছিল না।অহ!আরেকটা কথা তুমি আমার জন্য চিন্তা করছিলে সিরিয়াসলি?
একটু ইতস্তত করে বললাম,"আসলে আমি তোমাকে ভালবেসে ফেলেছি"।
হেনা মুখ গম্ভীর করে বলল,"শোন আবির আমি তোমার সাথে প্রেম করতে পারব না"।কথাটা শুনেই আমার মুখ কাল হয়ে গেল।খুব কষ্ট হতে লাগল।জীবনে দুইজনকে ভালবেসেছিলাম দুইজনই আমাকে পছন্দ করছে না।আমি মাথা নিচে করে ফেললাম।
To be continued..............
Waiting for next part........
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now