বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সফলতার রহস্য

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান বকুল রায় (০ পয়েন্ট)

X এক যুবক সক্রেটিসকে জিজ্ঞেস করে যে সফলতার রহস্য কি? সক্রেটিস তখন ঐ যুবককে বলে,নদীর ধারে চলুন।আপনাকে সফলতার রহস্য দেখাই। তারপর নদীর কাছে যেতেই সক্রেটিস যুবকটিকে নদীতে ফেলে দেয় ও তার মাথা জলের নিচে চেপে ধরে!তখন যুবকটি হাতপা ছুড়তে লাগল ও মাথাটা জলের উপর আনার চেষ্টা করতে লাগল।কিন্তু সক্রেটিস তার সমস্ত শক্তি দিয়ে যুবককে এমনভাবে ধরেছিল,যাতে নড়াচড়া করারও সুযোগ না পায়।তখন যুবকটি ভাবল যে সক্রেটিস নিশ্চয় তাকে হত্যা করার প্লান করেছে।তখন প্রাণপনে জোরপূর্বক শক্তি খাটিয়ে শেষে যুবকটি সক্রেটিসের শক্তিশালী হাতদুটি সরিয়ে দেয় ও জল থেকে উঠে আসে।আর জোড়ে জোড়ে শ্বাস নিতে থাকে।রেগে যায় ও চিৎকার করতে করতে বলে,আপনাকে আমি মহাত্মা ভাবতাম।আর আপনি এরকম ব্যবহার কেন করলেন? সক্রেটিসঃ আমি আপনার প্রশ্নের উত্তর দিলাম। যুবকঃ কিভাবে?আমি তো কিছুই বুঝলাম না।একটু বুঝিয়ে বলুন। সক্রেটিসঃ যখন আমি আপনার মাথাটা জলে চেপে ধরেছি,তখন কি ভাবছিলেন? যুবকঃভাবছিলাম যে,কখন আমি শ্বাস নিতে পারব ও আপনার হাতদুটি সরাতে পাব। সক্রেটিসঃযদি আপনি অন্যান্য বিষয়ের চিন্তা বাদ দিয়ে এভাবে সফলতাকে অন্বেষণ করেন ও আপনার পথের বাধাগুলোকে সরানোর প্রাণপন চেষ্টা করেন,তবে অবস্যই সফল হবেন।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now