বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কালো মূর্তি

"স্মৃতির পাতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Ashraful Islam(guest) (০ পয়েন্ট)

X তখন আমি খুব ছোট।সেসময় আমাদের গ্রামে একটি পুরনো বটগাছ ছিল।ওই বটগাছের নিচ দিয়ে দিনের বেলায় যেতেও গা ছমছম করত।বটগাছটি নিয়ে অনেক ভুতুড়ে ঘটনা প্রচলিত আছে।শোনা যায় আগে নাকি রাতের বেলা ওই গাছ থেকে ছোট বাচ্চা ভূতের কান্না,অদ্ভুত হাসি শোনা যেত।এক এক দিন গাছটির তলায় মাছের কাটা,রক্ত ইত্যাদি পাওয়া যেত।তবে গাছটি সেইদিন থেকে বেশি ভুতুড়ে হলো যেদিন গাছটির নিচে একটি অচেনা মানুষের মৃতদেহ পাওয়া গেল।সেই থেকে গাছটির নিচ দিয়ে মানুষের আসা যাওয়া কমে গেল।আর যে ভরদুপুরে অথবা রাতদুপুরে গাছটির নিচ দিয়ে গেছে সে কোনো না কোনো বিপাকে পড়েছে। তেমনি আমিও একবার বিপাকে পড়েছিলাম।তখন খুব আমি মার্বেল খেলতাম।আর মার্বেল খেলতে যেতাম পাশের পাড়ায় ওই বটগাছের নিচ দিয়ে।একটু বেলা পড়লে যেতাম এবং সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি ফিরতাম।কিন্তু একদিন খেলতে খেলতে সন্ধ্যা হয়ে গেল, চারদিকে ঘন কালো অন্ধকার নামতে শুরু করল।আমি বাড়ি দিকে চললাম। মনের মধ্যে ভয় করতে লাগল।যখন বটগাছটির কাছাকাছি হলাম তখন মন ধুকধুক করতে লাগল।চারদিকে সুনসান, নিশ্চুপ ,জনমানবহীন।বটগাছের ঝাকরা ডাল সবকিছু আবছায়া দেখা যাচ্ছে।হঠাৎ দেখতে পেলাম এক কালো মূর্তি।আমার দিকে এগিয়ে আসছে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৯ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now