বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সিগারেটের প্যাকেট যখন মোবাইল।।।

"মজার অভিজ্ঞতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান R.H (dangeor-virus) (০ পয়েন্ট)

X মদ খেয়ে বাসায় ঢোকার পর কারও সাথে কথা বলার রিস্ক নিলাম না। সরাসরি রুমে ঢুকে একটা কড়া গোসল দিয়ে ভাত খেতে বসলাম। প্ল্যান ছিলো খাওয়া শেষ করেই রুমে ঢুকে দরজা লক করে দিবো। খাওয়ার সময় আব্বা কিছু একটা বলতে এসেছিলেন, কিন্তু আমি এমন একটা ভাব নিলাম যে তাকে দেখিনাই। পকেট থেকে ফোন বের করে কথা বলার অভিনয় শুরু করলাম। কইতে থাকলাম, জ্বি বস... না বস! সব কাজ তো গুছায় দিসি... ও সরি... হুম হুম... আচ্ছা... ও! খাওয়া শেষ করসি। আব্বা জিজ্ঞেস করলেন, অফিসে খুব কাজের প্রেশার? কইলাম, হ। খুব। আব্বা বললেন, তোমার অফিসে কি কেউ মদ্যপান করে? কইলাম, নাতো! সবাই খুব ভালো। সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। আব্বা বললেন, দেইখো আবার। মদ টদ খাওয়া শুরু কইরো না কিন্তু। এসব ভালো না। কইলাম, জ্বি আব্বা। আব্বা আবার বললেন, মদ-সিগারেট খাওয়ার অভ্যাস তো তোমার নাই। তাই না? কইলাম, নাহ। আস্তাগফিরুল্লাহ। এসব খাওয়া পাপ। এরপর হঠাৎ করে আব্বা স্যান্ডেল দিয়ে পিডান শুরু করলেন। সে এক ব্যাপক মাইর। আমি তো বুঝতেই পারলাম না যে আব্বা বুঝলো ক্যামনে! একটু পর পিডাইতে পিডাইতে উনি নিজেই উত্তর দিয়ে দিলেন। বললেন, কুত্তার বাচ্চা মদ সিগারেট খাস না... তাই না? তাইলে আমারে এবার বুঝা যে এমন কোন প্রযুক্তি আবিষ্কার হইসে যেইটা দিয়া সিগারেটের প্যাকেট কানে লাগাইলে বসের সাথে কথা কওয়া যায়।।।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৩ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now