বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ঊষার আলো ফুটলো বলে (২)

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Duaa... (০ পয়েন্ট)

X সবুজ আর ফয়সাল বাড়ি থেকে এসে ভাত তরকারি নিয়ে গেল মাঠে। আশেপাশের আরো কয়েকজন যারা মাঠে কাজ করছে তাদের খাবারও ওদের হাতেই পাঠানো হয়। দুপুরে প্রখর রোদ। আলসেমি জুড়ে বসে এইসময়। বৌ ঝিদের কাজটাজ সেরে এখন বিশ্রামের পালা। জোহরা বেগম এই সময়টাতে ঘুমান না। কাঁথা সেলাই করেন। নিজের ছাড়াও গ্রামের অনেকের কাঁথা ই জোহরা বেগম সেলাই করে দেন। এতে হাতে কিছু টাকাও আসে। গোসল করতে এসে পুকুরের সিড়িটায় বসে পারুল পা দুটো পানিতে দোলাচ্ছে অনেকক্ষণ ধরে। পুকুরের অন্য ঘাটে ছোট ছেলেমেয়েরা খুব সাতরাচ্ছে। পানিতে ঝাপাঝাপি করছে। পারুলের মনে হল ইশ! এখন যদি কলি থাকতো! হঠাৎ তার মায়ের ঝিংলার বাড়ির কথা মনে পড়ল। কয়েকমিনিটের মধ্যেই গোসল সেরে বাড়িতে গেল সে। স্কুলের শেষের ঘন্টা আজ ফরিদস্যারের। ক্লাসে তিনি আসেন ১০/১২ মিনিট পর। এই সময়টাতে ছেলেমেয়েরা হৈচৈ শুরু করে। এই ওকে কলম দিয়ে খোঁচা দেয় তো আরেকজন বই নিয়ে টানাটানি করে। ক্লাসে পুরো হৈহুল্লো চলে। স্যার ডুকতেই সবাই চুপ হয়ে যায়। দাড়িয়ে সালাম দেয় সবাই। কিন্তু সাথে সাথেই স্যার বসতে বলেন না। আজকে কি পড়া ছিল, কে কে শিখেছে , শিখেনি তা জেনে নেন। এরপর বসতে বলেন।তবে যারা পড়া শিখে আসেনি তাদের বসা বারণ। পুরো স্কুলে এই ফরিদস্যার ই অন্যরকম। তবে তিনি কখনো কাউকে বেত দিয়ে মারেন না। যেদিন ক্লাস করতে ইচ্ছে না হয় কিংবা বৃষ্টির দিন কম ছাত্র ছাত্রী যায় ওইদিন ক্লাসে গান আর গল্প করেন। ছাত্র ছাত্রীদের কাছে তিনি পছন্দের শিক্ষক । বিকেল হয়ে আসছে। স্কুলের ছুটির ঘন্টা বেজে ওঠল। হৈহুল্লোড় করে রাস্তার ধুলোবালি উড়িয়ে ছেলেমেয়ে বাড়ি ফিরতে লাগল। হাশেমও তার গোয়ালের গরুগুলোকে আনতে মাঠের দিকে গেল। গ্রামের খালি মাঠটাতে ছোট ছেলেমেয়েরা খেলতে শুরু করবে স্কুল থেকে ফিরেই। দাড়িয়াবান্দা, গোল্লাছুল, বৌ-ছি। কেউ আবার লাঠিম ঘোরায় কেউ লাটাই আর ঘুড়ি নিয়ে ব্যস্ত। সন্ধ্যে হতে আর বেশি বাকি নেই। মনে হচ্ছে বৃষ্টি হবে। আকাশের কোণে মেঘ দেখা যাচ্ছে । খোয়াড়ের হাঁস মুরগিগুলোকে আয় আয় ছো ছো আয় আয় করে খোয়াড়ে নিচ্ছেন জোহরা বেগম। হাশেমও গরুগুলো নিয়ে ফিরল। গোয়ালে গরুগুলোকে বাঁধতে বাঁধতে হাশেম জোহরা বেগমকে ডেকে বলল "চাচী, রফিকের কি খবর? শুনলাম পড়ালেখা শেষ করে তার এখন চাকরি বাকরিও হয়েছে। তা সে কি গেরামে আর আসবে না?!" "আসবে না কে বলিছে?! তাকে বিয়ে করাইতে হবে না! তুই যে কি কস না হাশেম!" জোহরা বেগম একটু হেসেই বললেন। "না চাচি তা নয়।কত কিছুই তো দেখি।ছেলেমেয়েরা শহরে গিয়ে পড়ে বাপ মায়েরে ভুলে যায়। নিজের সংসার নিজে পাতি লয়।" "আমার রফিক এমন নয়। দেখে নিস। আমাকেও কদিন পরে শহরে নিয়ে যাবে দেখিস।" হাশেম বলল "তাই ই তো চাই। গেরামের ছেলে শহরে মস্ত চাকরি করছে। তারে দেখবার মন চায়। আসে না ক্যান?" "ছুটি পাইলে ঠিকই আইবো।তখন দেখিস।" বলতে বলতে ঘরে ডুকলেন জোহরা বেগম বিছানায় বসে দুই হাত তুলে বললেন "খোদা দেখো।ছেলেকে এত কষ্ট করি লেখা পড়া শেখায়ে মানুষ করলাম।সে যেন মোরে ভুইলা না যায়!" .....চলবে....gj --রেহনুমা আহমেদ ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১৩২২ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-
☆ ☆ ☆ ☆ ☆

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now