বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বাংলাদেশ। আমার দেশ। চারিদিকে কত নদী-নালা, খাল-বিল। প্রকৃতির রুপ-রস যেন ছুয়ে দেয় মনকে। গ্রামের নাম এন সহিলা। তারই পাশ দিয়ে বয়ে গেছে একটি ছোট নদী। সেই নদীর-ই মাছ মেরে জীবিকা নির্বাহ করে গ্রামের সহজ-সরল মানুষ। আমার বাবা প্রায়ই নদীতে মাছ ধরেন। তখন আমার বয়স প্রায় ৬-৭ বছর। একদিন বাবা নদীতে মাছ ধরতে গেলেন। দুপুরবেলা আমি বাবার লাঞ্চ-এর খাবার নিয়ে নদীর তীরে গেলাম। তীরে গিয়ে বাবাকে জোরে ডাক দিলাম। বাবা আসলে খাবার নিয়ে নৌকায় উঠলাম। বাবা নদীতে জাল ফেলল। আমি আর বাবা খেতে বসলাম। খাওয়ার সময় জালটা একটু জোরে নড়ে উঠল। আমি বাবাকে বললাম," বাবা, দেখ জালটা নড়ছে।" বাবা বলল, " আগে খেয়ে নিই।" খাওয়া শেষে বাবা জাল তোলা শুরু করল। জালে ছোট ছোট মাছের মাঝে একটা বিশাল আকারের বোয়াল মাছ উঠল। আমি আর বাবা বোয়াল মাছ দেখে খুব খুশি হলাম।বাবা মাছটাকে নৌকায় তুলল। তারপর শুরু হলো এক হাস্যকর কান্ড। বোয়াল মাছটা নৌকার এক পাশ থেকে অন্য পাশে ছুটোছুটি করতে শুরু করল। আমি তখন ভয় পাচ্ছিলাম। মাছটা এক পাশে গেলে আমি অন্য পাশে যাচ্ছিলাম। বাবা আমাকে অভয় দিয়ে তার কাছে বসাল। কিন্তু আমার ভয় আর কাটছিলোনা। তখন বাবা মাছ আর ধরবেনা বলল। তারপর বাবা আমি খুশি মনে বাড়ির দিকে পথ ধরলাম সেই হাস্যকর বড় বোয়াল মাছকে সঙ্গী করে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now