বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মাত্র পান্তা ভাতের মরিচে কামড় দিয়েছি এর মধ্যে বয়ফ্রেন্ড্ এর ফোন ,বললো ,
- বাবু কি করো ?
- সোনা বার্গার খাই। তুমি কি করো ?
- অফিসে যাচ্ছি। বাবু একটা পিক দাও, কিভাবে খাচ্ছে আমার বাবুটা দেখবো।
এবার পরলাম মহা বিপদে কোনও রকম বললাম ,
- মাত্র খাওয়া শেষ করলাম সোনা । পরে একদিন ছবি দেব। তুমি অফিসে যাও ফ্রি হলে ফোন করবো।
- ঠিক আছে বাবু ,বায়।
এমন সময় আম্মু এসে চোখ বড়ো বড়ো করে বললো ,
- টুনি, তুই আজও পান্তা ভাত নিয়ে বসেছিস। বাসায় গরম ভাত রুটি থাকতে কেন পান্তা খাইস।
- আম্মু তুমি যানো না ,পান্তা ভাতে কি মজা । ভাতের ভিতরে মরিচ ঢলে যখন চুমুক দেই মনে হয় আহ কি স্বাদ । তুমি একদিন খেয়ে দেখো।
- তুই খা বেশি বেশি করে আমি গেলাম ।
এই বলেই আম্মু চলে গেল । আচ্ছা আপনারাই বলুন পান্তা ভাতে কি সমস্যা । বাসার সবাই আমাকে দেখে বলে পান্তাআলি। এমন কি ছোট বোনটা খেতে বসলে মিটমিট করে হাসবে আর বলবে
- আপু আর একটু ভাত ঢেলে দেই ?
দেই ঢেলে দেই।
ফেসবুক থেকে তাহেরির এই ডায়লগ মুখস্ত করেছে হতচ্ছড়ি । সারা দিন উঠতে বসতে এই বলবে ।
,
রাতে বসে বসে চিন্তা করছি এখন পান্তা কাঁচা ঝাল মেখে খাবো নাকি শুকনো ঝাল। ঠিক এমন সময় বয়ফ্রেন্ড্ কল দিলো বললো ,
- কি করে আমার জানু ?
- তোমার কথা ভাবছিলাম সোনা ।
- তাই নাকি, আচ্ছা শোন কাল আমার অফিস ছুটি চলো আমাদের বিয়ের শপিং সেরে নেই। আর মাত্র পনেরো দিন আছে । পরে আমি আরো বিজি হয়ে যাবো।
- ঠিক আছে কাল আমি রেডি থাকবো তুমি এসে নিয়ে যেও।
,
পরদিন ঘুরে ঘুরে শপিং করলাম । বয়ফ্রেন্ড্ শপিং শেষ করে বললো চলো রেস্টুরেন্ট যাই। সেখানে যাওয়ার পর হোটেল বয় এসে বললো কি খাবেন আপনারা। বয়ফ্রেন্ড্ বললো বললো ,
- জানু কি খাবে ?
আমি গদগদ হয়ে বললাম ,
- পান্তা ভাত আছে আপনাদের এখানে ।
সাথে একটু পেঁয়াজ আর কাঁচা মরিচ।
,
আমার কথা শুনে হোটেল বয় মিটমিটিয়ে হাসছে কেমনটা লাগে।
আজ বিয়ে ,
আম্মুর কড়া নিষেধ কোনও পান্তা আজ খাওয়া যাবে না। অনুষ্ঠান শেষে শ্বশুর বাড়িতে আনা হলো। সবাই নতুন বউ দেখতে এসেছে । আমার শ্বাশুরি কিছু মিষ্টি এনে বললো ,
- নাও মা মিষ্টি মুখ করো।
- আমি মিষ্টি খাইনা আম্মা ।
- অহ , কে কোথায় আছিস এক গ্লাস দুধ নিয়ে আয়।
- আম্মা আমি দুধ ও খাই না।
- তাহলে কি খাবে মা ?
- আম্মা , পান্তা ভাত আর মরিচ এনে দেন।
আমার কথা শুনে শ্বাশুরি আম্মা বেহুঁশ । আমি বুঝলাম না কেন বেহুঁশ হয়ে গেলেন । ????
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now