বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এক ছিল চাষী সবাই তাকে বুদ্ধুর বাপ বলে ডাকতো,,একদিন সে তার ক্ষেতে পাখি তারাচ্ছিলো, কারণ ধান বীজ পাখির দল খেয়ে ফেলছিলো।পাখিগুলো কিছুতেই যাচ্ছিলো না,,তাই হঠাৎ সে বলে উঠলো একবার যদি ধরতে পারি তাহলে কিরিমিরি কিরি বাদর দেখিয়ে দেবো। এটা বলতেই পাখিগুলো সব উড়ে গেলো।বুদ্ধুর বাপ খুব খুশি হলো আর বলতে থাকলো রোজ এটাই বলবো,,,এদিকে ঝোপের আড়াল থেকে একটা বাঘ সবকিছু দেখছিলো,,,বাঘের সখ হলো কিরিমিরি কিরি বাদর কি সেটা দেখবে।তাই একদিন সে বুদ্ধুর বাপের কাছে গেলো,, এদিকে বুদ্ধুর বাপ ভয়ে কাপছে,, আর মনে মনে বলছে বাঘ এসেছে কেনো। বাঘ বললো একটা কথা শুনবে ভাই তখন বুদ্ধুর বাপ মনে সাহস এনে বলল,,,কি কথা ভাই।বাঘ বললো ঐযে কি একটা বাদর যেনো তুমি বলো ঐটা আমায় দেখাবে,,,,বুদ্ধুর বাপ বলল ও এই ব্যাপার তা দেখাতে পারি যদি তুমি একটা বস্তা, মোটা লাঠি আর একটা দড়ি আনতে পারো।বাঘ খুশি হয়ে সব কিছু এনে দিলো,,,তখন বুদ্ধুর বাপ বললো তুমি বস্তায় ঢোকো আমি দেখাবো কিরিমিরি কিরি বাদর,,বাঘ কিছু না ভেবেই বস্তায় ঢুকে গেলো।আর বুদ্ধুর বাপ বস্তার মুখ বেধে আচ্ছা করে বাঘকে পেটালো।তারপর বস্তাটা জংগলে ফেলে দিলো।বাঘ কোনো রকমে বেরিয়ে রাগে গর্জে উঠলো এর বদলা সে নেবেই।সে কয়েকদিন পর একদল বাঘ নিয়ে বুদ্ধুর বাপের বাড়ি গেলো,,,বুদ্ধুর বাপ বাঘ দেখতে পেয়ে ভয়ে একটা তেতুল গাছে উঠে বসলো,,,বাঘ বুদ্ধুর বাপকে ধরবে কি করে ভাবছে কারণ সে অনেক উচুতে,,,একটা বাঘ বলল একজনের উপর আরেকজন চড়ে বসো।বড় বাঘটা একটা কাকড়ার গর্তে লেজ দিয়ে বসলো,,, তারপর তার পিঠে অন্যরা এভাবে যেই বুদ্ধুর বাপকে ধরবে তখনি কাকড়া দিলো বাঘের লেজে কামড়,,,,বাঘ বললো ওরে বাবা উপরেও বুদ্ধুর বাপ নিচেও বুদ্ধুর বাপ পালাও,,,এই বলে দিলো দৌড়,,আর সবগেলো পড়ে,,,সবাই পালিয়ে গেলো বুদ্ধুর বাপ গাছ থেকে নেমে বাড়ি চলো গেলো,,,এরপর থেকে বাঘ আর কখনও ওমুখো হলোনা,।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now