বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
গ্রামের বাড়িতে এসেছি।আমি রাস্তায় যাচ্ছি আর যাচ্ছি।কে যেন পিছন থেকে বলল,"এ মা তোর চুল এত বড় হয়েছে!!!তোর জামা আর চুল একই সমান।"
পিছনে তাকিয়ে দেখি আমার ছোটবেলার বান্ধবী রিয়া।আমি বললাম,"আরে রিয়া।তুই?"
"হ্যা।আমি।তুই এত সুন্দর হয়েছিস!!!চুলগুলো এত বড় করেছিস?"
আমি একটা মুচকি হেসে বললাম,"তাই নাকি?"
এই বলে রিয়ার দিলে তাকাইছি।সামনে কি আছে না আছে দেখি নাই।পিছলে পড়ে গেলাম কাদার মধ্যে।রিয়া হেসে উঠলো।আমি উঠে দাঁড়ালাম।আবার রিয়ার দিকে তাকিয়ে পা বাড়ালাম।আবার ধপাস।রিয়া কি যে হাসি।আমি এখন কি করি ভাবতে থাকলাম।সোজা বাড়ি গেলাম।তারপর রাস্তায় বের হলাম।একটু অন্য দিকে তাকিয়ে হাঁটছি।দেখনিনি সামনে কি আছে না আছে।আবার পড়ে গেলাম।আবার বাড়ি গেলাম।এখন ভাবলাম ওই রাস্তা দিয়ে যাবই না।অন্য রাস্তা দিয়ে যাচ্ছি।ভাবলাম একটু ধানক্ষেতের কাছে যাই।গেলাম।আইলের উপর দাঁড়ালাম।দুইপাশে ধানক্ষেত।মাঝখানে আমি।সামনে বিল।কি সুন্দর শাপলা ফুটে আছে।কোনো খেয়াল না রেখে ওই বিলের দিকে যাচ্ছি।পা ফসকে ধানক্ষেতের মধ্যে পড়ে গেলাম।মনে মনে ভাবলাম আজকে কি হলো যে খালি পড়েই যাচ্ছি।আর পড়েই যাচ্ছি।না ঠিক লাগতেছে না কোনোকিছু।আবার বাড়ি গেলাম।ড্রেস চেঞ্জ করলাম।আম গাছতলায় বসে আছি।কি সুন্দর বাতাস!!গভীর ভাবনায় মগ্ন।কে যেন পিছন থেকে চড় মারলো।পিছনে তাকিয়ে দেখি কেউ নাই।আবার গভীর ভাবনায় মগ্ন।কি ভাবনায় ভাবতেছি।এ ভাবনা ছেড়ে চলে যেতে মন চাইছে না।আবার কে যেন চড় মারলো।পিছনে তাকিয়ে কেউ নাই।কি ব্যাপার কই গেলো তাহলে?আবার ভাবতে ভাবতেছে।ইস যেন আবার মারলো?এবার আমি চেয়ার থেকে উঠে দাঁড়ালাম।রাগান্বিত হয়ে খুঁজতে থাকলাম কে।তারপর যা দেখলাম নিজেই হেসে ফেললাম।রিয়া আমাকে আবার মারে আর চেয়ারের নীচে লুকায় থাকে।আমি রিয়াকে খুঁজে পেলে রিয়া আমার সামনে এসে দাঁড়িয়ে বলে,"কি হাসি কি কাশি কি বাশি!তুই এতবার পরে গেলি?"
"আর বলিস না।আজ চারটা জামা একদিনেই শেষ।"
রিয়া হাত তালি দিয়ে বলল,"বাহ।সুন্দর!"
"চুপ।বেশি কথা বলবি না।"
"তুই চুপ।"
"তুই চুপ।"
"তুইইইইই চুপ কর।"
"তুইইইইইইই চুপ কর।"
রাতে টিভিতে মনোযোগ দিয়ে সিনেমা দেখছি।চা কাপ
হাতে।এখনো খাইনি।পাশে চাতো বোন রামিয়া।চা মুখে দিতেই কেমন যেন ঝাল ঝাল লাগলো।তারপরেও খেতে থাকলাম।জীবনে অনেক চা খাইছি।ঝাল চা খাইনি।খেলাম।শেষ করলাম।খাওয়া শেষ হলেই আমি আর নাই।এক দৌড়ে পানির কাছে গেলাম।এরকম কেন হচ্ছে?আজ সারাদিন খালি কেমন জানি হলো।আমার খারাপ যাওয়া সেই দিন আজকে।কালকেই মনে হয় বাড়ি যেতে হবে।পরদিন বাড়ি চলে গেলাম।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now