বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

তপুর হাইস্কুল দিনলিপি (সামর্থ্য) Part-2

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Dj BrAvO (০ পয়েন্ট)

X তপুর সব বন্ধুরা নির্বাচনে সাহায্য করার জন্য এগিয়ে এলো। তারা ভাবছিলো নির্বাচনী প্রচারণা কিভাবে চালাবে। এ ব্যাপারে তাদের কারুরই তেমন কোনো ধারণা নেই। সবাই ভাবতে লাগলো কি করা যায়। নীরবতা ভেঙ্গে খোকা বললো। * খোকাঃ "স্কুলের ছাত্রছাত্রীদের প্রায়ই মুখোমুখি হয় এমন কোনো সমস্যাকে টার্গেট করে কাজ করতে পারিস।" * খোকাঃ “গত নির্বাচনে ক্যাপ্টেন ভালো একটা পিকনিক আয়োজন করবে বলে কথা দিয়েছিলো।" তপুর মুখটা বেশ চিন্তিত দেখাচ্ছিলো। বাকিরা আন্দাজ করতে পারলো সে অনেকগুলো ইস্যু নিয়ে ভাবছে। * আদিবাঃ “ অতো কেন ভাবছিস? দেখবি আজকের মধ্যেই আমরাও একটা উপায় খুঁজে বের করে ফেলবো।" * তপুঃ “ আমি আসলে অনেকগুলো বিষয় নিয়ে ভাবছি। আরও অনেকেই লড়ছে। তারাও নিশ্চয়ই কিছু জোরালো প্রতিশ্রুতি দেবে আর সেজন্য কাজও করবে। কি করবো বুঝতে পারছিনা।" খোকা বুঝতে পারলো তপু হীনমন্যতায় ভুগছে। * খোকাঃ "তুই কি সাইন্স ফেয়ারের কথা ভেবেছিস?" * আদিবাঃ "ইতিমধ্যে একজন এটা নিয়ে বলেছে। খেলাধুলা আর পিকনিক নিয়েও সচরাচর সবাই প্রতিশ্রুতি দেয়। আমাদের একটু আলাদা কিছু নিয়ে ভাবা উচিত।" * খোকাঃ "আমার মাথায় কিন্তু আরেকটা আইডিয়া এসেছে। " * খোকাঃ "তুই কিন্তু বলতে পারিস যে তুই ভয় দেখানো আর হেনস্থা করার বিষয়টা নিয়ে কাজ করবি।" * তপুঃ “এই কথা বললে আমি কখনোই নির্বাচনে জিততে পারবোনা। বরং সবাই আমাকে নিয়ে হাসবে। সারা স্কুলের সবাই জানে আমি আসলাম আর ওর বন্ধুরা আমাকে হেনস্থা করেছে।" * আদিবাঃ “না। তপু, তোরই তো বলার মতো একটা গল্প আছে। তুই বলবি এজন্য কতটা সমস্যায় তোকে ভুগতে হয়েছে। আর কাউকে যেনো এ ধরণের সমস্যায় পড়তে না হয় তাই ই এই বিষয়টা নিয়ে কাজ করতে চাস তুই।" তবুও তপু রাজি হলো না। * আদিবাঃ “ তুই তবুও আবার ভেবে দেখ। এখনও স্কুলে এমন অনেক ছাত্রছাত্রী আছে যারা এসব অন্যায়ের শিকার।" * তপুঃ “এখানে আমি কি করতে পারি?” * খোকাঃ "প্রচারণার মাধ্যমে তুই এই ইস্যুটাকে সবার সামনে তুলে ধরবি।" * আদিবাঃ “জিতে গেলে তুই এই ইস্যুটা নিয়ে কাজ করবি সেটাও বলবি।" * তপুঃ “সমস্যা ইতিমধ্যেই সমাধান হয়ে আছে। যারা মারামারি করে বা ভয় দেখায় তুই তাদের সরাসরি মোকাবিলা করতে পারিস। এতে কাজ না হলে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে পারিস।' * আদিবাঃ “এগুলো তো একটা ক্ষণস্থায়ী সমাধান। সব সময়ের জন্য এই সমস্যা সমাধান করতে চাইলে এই সমস্যার সাথে জড়িত সবার আচরণে পরিবর্তন আনতে হবে।" * তপুঃ “আচরণের পরিবর্তন বলতে তুই কি বোঝাতে চাইছিস?” * আদিবাঃ “যারা এই সমস্যার অংশ সবাইকেই তাদের আচরণ একটু একটু করে পাল্টাতে হবে।" * খোকাঃ “স্যারের কথায় হয়তো একমাস বা তার চেয়ে বেশি কিছু সময়ের জন্য ও এইসব বন্ধ করতে পারে। কিন্তু এরপর দেখা যাবে আবার ও অন্য কারোর সাথে এমন করবে।" * “আসলামের ও বদলাতে হবে”। আদিবা বললো। * খকাঃ “কিন্তু ও যদি না জিতে?” আদিবাকে প্রশ্নটা করলো । * আদিবাঃ “তবুও ও এই ইস্যুতে কাজ করতে পারবে। এই ইস্যুতে কাজ করতে হলে কোনো পজিশনের দরকার নেই।" কিছুক্ষণ ভাবলো তপু। * তপুঃ“ এই নির্বাচনী প্রচারণায় আমি হেনস্থা করার ইস্যুটাই তুলে ধরবো। এই ইস্যুটা নিয়ে কাজ হওয়াটা খুব জরুরি।"


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪০ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now