বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

আমাকে ছেড়ে যেওনা

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Joy (০ পয়েন্ট)

X পর্ব -১ সেই ছোট থেকে দেখে এই বাড়িটাকে দেখে আসছি । আসলে বাড়িটা দেখতে এতই সুন্দর যে কি বলবো চারদিকে ফল ফুল গাছে ভরা।আমার এই ধরনের বাড়ি খুব পছন্দ মাঝে মাঝে ইচ্ছা হয় এই ধরনের নির্জন জায়গায় একটা বাড়ি বানিয়ে ফেলি।কিন্তু অত টাকা পাবো কই।আমার তো আর ধনীর ঘরে জন্ম হয়নি তবুও আমি অনেক সুখি আসলে টাকা দিয়ে তো সব হয়না ভালোবাসায় মানুষকে সুখি করে।আর আমার মনে হয় আমার পরিবারটা ও ঠিক তেমনি, ভালোবাসায় ভরপুর।এতসব বলার আগে আমার পরিচয়টা দিয়ে দিই।আমি সৌরভ।মা বাবা ,বোন আর ঠামমিকে নিয়ে আমার পরিবার।বাবা একজন সামান্য চাকরীজীবী।আমি অনার্সের ছাত্র।কিছুক্ষন আগে যেই বাড়িটার কথা বলছিলাম ওটা আমাদের বাড়ির পাশেই।আমার ছোট থেকেই এই বাড়িটার প্রতি আকর্ষন।মাকে জিজ্ঞেস করলে বলতো ওনারা নাকি বিদেশে চলে গেছেন অনেক আগে।ওনাদের সাথে মার ফোনে কথা হতো।আমার অনেকদিন থেকে খুব ইচ্ছা এই বাড়িতে ঢোকার তবে গেইট বন্ধ থাকায় ডুকতে পারিনি।তবে খুশির কথা হলো ওনারা ফিরে আসবেন। ওনাদের নাকি এক মেয়ে আছে নাম অনুপমা।মায়ের কাছে শুনেছি এইবার এসএসসি পাশ করেছে।এখানকার কলেজে ভর্তি হবে তাই চলে আসছে।যাক আমি কিন্তু খুব খুশি তবে ও আসছে বলে নয় ,বাড়ির ভিতর ডুকবো বলে কে জানে ডুকতে ..চলবে..


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now